এই বছরেই সারতে চান বিয়ে?‌ এখনই জেনে নিন বছরের শেষ দু’‌মাসে কবে কবে রয়েছে শুভ মুহূর্ত

শীতের মিঠে রোদ গায়ে পরতে না পরতেই বিয়ের মরশুম শুরু হয়ে যাওয়ার মুখে। অবিবাহিতরা ইতিমধ্যেই তাঁদের বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে। অপরদিকে জ্যোতিষীরা মনে করছেন, বিয়ের জন্য অবুঝ মুহূর্ত বলে বিবেচিত করা দেবউঠনী একাদশী পর্বের বেশ কিছুদিন কেটে যাওয়ার পরও বিয়ের মতো শুভ কাজ এখনই করা ঠিক নয়। হিন্দু ধর্ম, জ্যোতিষ ও পাঁজি অনুযায়ী বিয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ মনে করা শুক্র গ্রহের অস্ত যাওয়ার কারণে বিয়ের মুহূর্ত শুরু হয়নি এখনও। ২০২২ সালের ২০ নভেম্বর থেকে শুক্র তারা ওঠারপরই বিয়ের মতো মাঙ্গলিক কাজ শুরু হতে পারে। এই মরশুমে বিয়ের মুহূর্ত ২৪ নভেম্বর থেকে শুরু হতে চলেছে।

বিয়ের মরশুম শুরু হওয়ার পরও বাধা দেখা দেবে

বিয়ের মরশুম শুরু হওয়ার পরও বাধা দেখা দেবে

শুক্র তারা ওঠার পর বিয়ের মরশুম শুরু হতে না হতেই তা কিছুদিন পরই তাতে বিরতি দেওয়া হবে। আসলে খরমাস চলে আসায় অর্থাৎ সূর্য ধনু রাশিতে গোচর করতেই একমাসের জন্য বিয়ের ওপর নিষেধাজ্ঞা জারি হয়ে যাবে। জ্যোতিষ অনুসারে, ১৬ ডিসেম্বর ২০২২ থেকে ১৫ জানুয়ারি ২০২৩ সাল পর্যন্ত সূর্য ধনু রাশিতে থাকবে। সূর্যের মকর রাশিতে গোচরকে মকর সংক্রান্তি বলা হয়। আসলে ধনু রাশিতে সূর্য প্রবেশ করলে তাকে অশুভ বলে মানা হয়ে থাকে।

২০২২ সালে বিয়ের মুহূর্ত

২০২২ সালে বিয়ের মুহূর্ত

৪ নভেম্বর দেবউঠনী একাদশী পালন করার পর ২০ নভেম্বরে বিয়ের জন্য গুরুত্বপূর্ণ শুক্র গ্রহ উদিত হবে এবং তারপরই বিয়ের কাজ শুরু হবে। ১৬ নভেম্বর থেকে বিয়েতে বাধা পড়ে যাওয়ার ফলে ২০২২ সালের নভেম্বর-ডিসেম্বরে বিয়ের জন্য কেবল ১০টি মুহূর্ত রয়েছে। ২৪ নভেম্বর থেকে বিয়ের জন্য শুভ মুহূর্ত শুরু হবে।

নভেম্বরে জানুন কবে কবে রয়েছে বিয়ের মুহূর্ত

নভেম্বরে জানুন কবে কবে রয়েছে বিয়ের মুহূর্ত

২৪ নভেম্বর
২৫ নভেম্বর
২৬ নভেম্বর
২৭ নভেম্বর
২৮ নভেম্বর

২০২২ সালের ডিসেম্বরে বিয়ের মুহূর্ত জানুন

২০২২ সালের ডিসেম্বরে বিয়ের মুহূর্ত জানুন

২ ডিসেম্বর
৭ ডিসেম্বর
৮ ডিসেম্বর
৯ ডিসেম্বর
১৫ ডিসেম্বর

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+