কোন কোন স্বপ্ন দেখা খুব শুভ, জানেন আপনি
কোন কোন স্বপ্ন দেখা খুব শুভ, জানেন আপনি
স্বপ্ন দেখেন না এমন মানুষের সংখ্যা হয়ত নেই। রাতে ঘুমের মধ্যে শুভ ও অশুভ স্বপ্ন প্রায় অনেকেই দেখে থাকেন। জ্যোতিষীরা বলছেন, একজন ব্যক্তি স্বপ্নে যা দেখেন তার পেছনে অবশ্যই কিছু না কিছু কারণ থাকে, এছাড়াও সেই স্বপ্নের পেছনে কোনও তথ্যও লুকিয়ে থাকে। আবার আমাদের স্বপ্ন মাঝে মধ্যে এমন হয়ে থাকে, যেগুলি ভবিষ্যতের কোন দিকের উল্লেখ থাকে। তাহলে দেখে নেওয়া যাক কোন কোন স্বপ্ন দেখলে সেটি শুভ ও কোনটি অশুভ।

স্বপ্নে মহিলাকে শাড়ি পরা দেখলে কী হয়
স্বপ্নশাস্ত্র অনুসারে এটা বিশ্বাস করা হয় যে, যদি কোন মহিলাকে শাড়ি পরা অবস্থায় দেখা যায়, তাহলে আপনার ঘরে অর্থ আসার ইঙ্গিত রয়েছে। বা লাল মেক আপে দেখলে মহালক্ষ্মীর আগমন আছে বলে মনে করা হয়। কোনও ব্যক্তির যদি অর্থের অভাব হয় তবে তার সমস্যা খুব শীঘ্রই সমাধান হবে, তাহলে এই স্বপ্নকে আমরা শুধু বলে বিবেচনা করতে পারি।

আত্মীয়-স্বজন দেখলে কী শুভ ফল পাওয়া যাবে
যদি স্বপ্নে কোন ব্যক্তি আত্মীয়-স্বজন দেখেন , তাহলে সেই সব স্বপ্নের ও কিন্তু শুভলক্ষণ রয়েছে। যদি কোন ব্যক্তি স্বপ্নে মামা অর্থাৎ মায়ের ভাইকে দেখেন। এটিও শুভ লক্ষণ অর্থাৎ এটি সুরক্ষা ভালোবাসা বুদ্ধিমত্তা লক্ষণ হিসেবে বিবেচিত হবে। বুদ্ধি দিয়ে যে কাজ করা জায়,স এই কাজেই আপনার সাফল্য মিলবে।

স্বপ্নে মামাকে দেখলে কী ফল শুভ হতে পারে
স্বপ্নে মামাকে কোন ব্যক্তি দেখলে, মামা স্বপ্নে আসতে ভয় পায় এমন দেখলে, তাহলে তার মানে সেই ব্যক্তি জীবনে প্রেম বা শান্তির অভাব রয়েছে। যদি কোন অনুষ্ঠান বাড়িতে আপনার ভাইয়ের সঙ্গে তার ভাইকে দেখেন, এর অর্থ হতে পারে কোনও শোকসভায় যেতে হতে পারে আপ্নাকে। যা আপনার জন্য মোটেই শুভ নয়। সেই সঙ্গে স্বপ্নটিও কিন্তু মোটেই ভালো হবে আপনার জন্য।

স্বপ্নে স্বামীকে দেখা শুভ
স্বপ্নে কোন নারী যদি তার স্বামীকে দেখেন, তাহলে বিশ্বাস করা হয় সেই নারীর দাম্পত্য জীবনের সুখে ভরা। যদি স্বপ্নে তার ভাইকে দেখেন তার অর্থ হলো আপনার নতুন বন্ধু তৈরি করতে পারেন। জীবনে আপনি সবসময়ই সুখে থাকবেন।

স্বপ্নে মাকে দেখা শুভ
স্বপ্নে মায়ের আবির্ভাব যদি কেউ দেখেন, তাহলে সেটা তার সৌভাগ্য বলে মনে করা হয়। তার মানে শীঘ্রই ভালো খবর আসতে পারে। চাকরি ও ব্যবসাক্ষেত্রে তার জীবনে উন্নতি হতে পারে। এক কথায় তার অর্থের অভাব পড়তে হবে না। তাতে অর্থসংকট কেটে গিয়ে তার জীবন সুখের হবে।

দাদা, বৌদির স্বপ্ন দেখা শুভ
স্বপ্নের দাদা বা বৌদি দেখা মানে, জীবনের নিরাপত্তা, সুখ বৃদ্ধি পাবে। কেউ যদি স্বপ্নে গুরু বা শিক্ষককে দেখেন, তাহলে আধ্যাত্বিক দিকে তার ঝোঁক বাড়তে পারে। জীবনে আপনি এগিয়ে যেতে পারেন। এই স্বপ্নকে শুভ বলে বিবেচনা করা যায়।












Click it and Unblock the Notifications