নতুন বছরে কোন মাসে কোন গ্রহণ পড়েছে, দেখে নিন
নতুন বছরে কোন মাসে কোন গ্রহণ পড়েছে, দেখে নিন
জ্যোতিষশাস্ত্রে যেকোনও গ্রহণকে খুব শুভ বলে মনে করা হয়। এবছরের সূর্য গ্রহণ ও চন্দ্রগ্রহণ দুটোই হয়ে গেছে। বছরের শেষ হতে আর বেশি বাকি নেই। তবে নতুন বছরে কবে কোন গ্রহণ পড়েছে তা জানবার জন্য অনেকেই উৎসাহী হয়ে আছেন। জেনে নিন আগামী বছর চারটি গ্রহণ অর্থাৎ দুটি চন্দ্রগ্রহণ ও দুটি সূর্যগ্রহণ কখন কোন সময় পড়েছে।

প্রথম সূর্যগ্রহণ
নতুন বছরের এপ্রিল মাসে প্রথম সূর্য গ্রহন ঘটতে চলেছে ২০ এপ্রিল বৃহস্পতিবার। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী ২০ এপ্রিল সকাল ৭ টে ৪ মিনিটে শুরু হবে। এই গ্রহন যা চলবে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত। তবে এই গ্রহণ কখনই ভারত থেকে দৃশ্যমান হবে না।

প্রথম চন্দ্রগ্রহণ
আগামী বছেরর প্রথম চন্দ্রগ্রহণ পড়েছে ৫ মে, শুক্রবার। এটি ২০২৩ সালের প্রথম চন্দ্রগ্রহণ হবে। যেটি শুরু হবে রাত ৮ টা ৪৫ মিনিটে শেষ হবে। চন্দ্রগ্রহণের সময় সূতক সময় শুরু হবে ৯ ঘন্টা আগে থেকে।

দ্বিতীয় সূর্যগ্রহণ
২০২৩ সালের দ্বিতীয় সূর্য গ্রহনটি পড়েছে ১৪ অক্টোবর। যা ঘটবে শনিবার। এটি বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ। প্রথম সূর্যগ্রহণের মতন এই গ্রহণটি ভারত থেকে বৈধ হবে না। পশ্চিম আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আটলান্টিক, আন্টার্টিকা থেকে দৃশ্যমান হবে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণটি।

দ্বিতীয় চন্দ্রগ্রহণ
২০২৩ সালের শেষ চন্দ্রগ্রহণ ২৯ অক্টোবর রবিবার ঘটবে। পূর্ণিমার দিন ঘটবে এই চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ শুরু হবে দুপুর ১ টা ৬ মিনিটে থেকে তা শেষ হবে ২ টো ২২ মিনিটে। এই গ্রহণ ভারত থেকে দৃশ্যমান হবে, তাই নয় ঘন্টা আগে থেকেই শুরু হবে এর সূতক সময়।

গ্রহণের সময়ে কোন কোন কাজ এড়িয়ে চলবেন দেখুন
নখ কাটবেন না
চুল কাটবেন না
খাবার খাবেন না ও রান্নাও করবেন না
পুজো করবেন না
দরকার না হলে বাড়ির বাইরে যাবেন না
খালি চোখে কখনোই গ্রহণ দেখবেন না, এতে চোখের ক্ষতি হতে পারে
গর্ভবতী মহিলারা গ্রহণের সময়ে বাইরে বেরোবেন না
এই সময়ে শুভ কোনও কাজ করবেন না












Click it and Unblock the Notifications