বাড়িতে গঙ্গা জল রাখলে ভুলেও এই কাজগুলি করবেন না, ঠাকুরঘরে কীভাবে রাখবেন গঙ্গা জল

হিন্দুধর্মে ও জ্যোতিষশাস্ত্রে মা গঙ্গার বিশেষ গুরুত্ব রয়েছে। গঙ্গা নদীকে মা গঙ্গা বলেন সকলে। কথিত আছে, গঙ্গাস্নান করলে জীবনের সব পাপ ধুয়ে যায়। বাড়িতে গঙ্গা জল রাখলে ইতিবাচক শক্তি বাড়িতে প্রবেশ করবে এবং নেতিবাচক দূর হবে।

তাছাড়াও বাড়ি শুদ্ধ রাখার জন্য প্রত্যেকটি বাড়িতে গঙ্গাজল সন্ধেবেলায় ছিটানো হয়। তবে বাস্তুশাস্ত্রে গঙ্গাজল বাড়িতে রাখলে কয়েকটি নিয়ম মেনে চলতেই হয়। না হলে নানান অশুভ প্রভাবের মুখে পড়তে হয় সেই পরিবারকে। জেনে নিন গঙ্গাজল বাড়িতে রাখলে কোন কোন কাজ একদমই করবেন না।

Astrology News

  • প্লাস্টিকের বোতলে জল রাখবেন না

বলা হয়, প্লাস্টিকের বোতলে কখনোই গঙ্গাজল রাখবেন না। কারণ আমরা বেশিরভাগ মানুষই প্লাস্টিকের বোতলে গঙ্গা জল রেখে দিই। এই কাজ একদমই উচিত নয়। কারণ, প্লাস্টিকের বোতল খুব অশুভ দ্রব্য। তাই আপনি গঙ্গাজল রাখলে তামা, পিতল, মাটি, বা রুপোর পাত্রে রাখুন।

  • বেশিদিন গঙ্গাজল রাখবেন না বাড়িতে

দীর্ঘদিন ধরে গঙ্গাজল বাড়িতে রেখে দেবেন না। এটি খুব অশুভ বলে মনে হয়। গঙ্গাজল বেশি দিন বাড়িতে রাখলে তার ওপরে শ্যাওলা পরতে পারে। জন্মাতে পারে ছত্রাক। যা কিন্তু আপনার সংসারের জন্য একদমই শুভ নয়।

  • নোংরা হাতে গঙ্গাজল ধরবেন না

নোংরা হাতে কখনোই গঙ্গাজল ধরবেন না। হাত পরিষ্কার করে তবেই কিন্তু গঙ্গাজল ধরবেন। নোংরা হাতে গঙ্গা জলে হাত দিলে বিশুদ্ধতা নষ্ট হয়। শুধু তাই নয়, রেগে যান মা গঙ্গাও।

  • কারণ ছাড়া গঙ্গাজল বাড়িতে ছিটাবেন না

যখন তখন গঙ্গা জলের পাত্র ধরবেন না। কোনও কারণ ছাড়া বা কোনও উদ্দশ্য ছাড়া বাড়িতে মোটেও গঙ্গাজল ছিটাবেন না। গঙ্গাজল শ্রদ্ধার জিনিস। তাই এই গঙ্গাজল যখন তখন ছিটালে এর পবিত্রতা নষ্ট হয় বলে মনে করা হয় বাস্তুশাস্ত্রে।

  • এই স্থানে গঙ্গা জল রাখবেন না

বাড়িতে যেকোনও নির্দিষ্ট স্থানে গঙ্গাজল রাখবেন। তবে বাথরুমের আসে পাশে কিংবা আপনার বিছানার পাশে কখনোই গঙ্গা জল রাখবেন না। গঙ্গাজল সবসময় ঠাকুরের ঘরেই রাখার চেষ্টা করবেন। তবে যে ঘরে আপনি শোবেন, সেই ঘরে একদম গঙ্গাজল রাখা উচিত নয়। এতে গঙ্গা জলের অপমান, অসম্মান করা হয় বলে মনে করা হয়।

  • এই খাবার রাখবেন না

যে ঘরে আপনি গঙ্গা জল রাখবেন সেই ঘরে মাছ, মাংস, আমিষ জাতীয়, পেঁয়াজ, রসুন, মদ ইত্যাদি খাবেন না। এতে মা গঙ্গা খুব রেগে যান। যদি আপনি এগুলি খান তাহলে পাপ হবে আপনার এবং গ্রহের দশার মুখে পড়তে হবে আপনাকে।

  • জুতো পরে গঙ্গাজল ছোঁবেন না

বর্তমান সময়ে সকলেই বাড়িতে জুতো পরে হাঁটেন। যে ঘরে আপনার গঙ্গা জল রয়েছে সেই ঘরে কখনোই জুতো পরে ঢুকবেন না। ঠিক তেমনি জুতো পড়ে কখনোও গঙ্গা জলের বোতল স্পর্শ করবেন না। এতে দেবীর প্রতি অসম্মান করা হয় বলে মনে হয়।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+