Kojagari Lakshmi Puja 2023: জানুন কোজাগরী লক্ষ্মী পুজোর শুভ সময়, গুরুত্ব সম্পর্কে
Kojagari Lakshmi Puja 2023: দুর্গাপুজোর পর আসে কোজাগরী লক্ষ্মীপুজো। জ্যোতিষশাস্ত্রে (astrology) বলা হয়, যে ব্যক্তির বাড়িতে কোজাগরী লক্ষ্মীপুজো হয়, দেবী সর্বদাই সেই ব্যক্তির বাড়িতে বাস করেন। তাদের আর্থিক দিকে কখনোও অবনতি হয় না।
প্রত্যেক বছর পূর্ণিমা তিথি অর্থাৎ আশ্বিন মাসের শারদ পূর্ণিমায় দেবী লক্ষ্মীর পুজো করা হয়। কোজাগরী লক্ষ্মীপুজো মূলত পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, আসামে করতে বেশি দেখা যায়। এই পুজোর গুরুত্ব, শুভ সময় সম্পর্কে জানুন।

- শুভ সময়
মাসের পূর্ণিমা তিথিতে পালিত হবে কোচাগুড়ি লক্ষ্মীপুজো ২৮ অক্টোবর ভোর চারটি ১৭ মিনিট থেকে শুরু হবে শুভ সময় যা চলবে ২৯ শে অক্টোবর সকাল একটা ৫৩ মিনিট পর্যন্ত এই দিনে। এই শুভ সময়ের মধ্যে সারতে হবে পুজো।
- লক্ষ্মীপুজোর গুরুত্ব
আশ্বিন মাসের শারদ পূর্ণিমায় কোজাগরী লক্ষ্মীপুজো হয়। বলা হয় শারদপূর্ণিমার দিন দেবী লক্ষ্মীর পুজো করা হয়। সমুদ্রমন্থনের সময় আবির্ভাব হয়েছিল দেবী লক্ষ্মীর। আর এই দিন দেবী দেবী লক্ষ্মীর জন্মবার্ষিকী পালন করা হয়। দেবীর বিশেষ পুজোর আয়োজন করেন তাঁর ভক্তরা। যে বাড়িতে লক্ষ্মীর পুজো করা হয় তাদের অর্থ সংক্রান্ত কোনোও সমস্যা থাকে না। তাদের জীবনে সফলতা লেগেই থাকে, প্রত্যেকটি কাজে তারা এগিয়েও যেতে পারেন।
- লক্ষ্মীপুজোর দেবীকে কী নিবেদন করা শুভ
দেবী লক্ষ্মী ক্ষীর খেতে খুব পছন্দ করেন, তাই কোজাগরী লক্ষ্মীপুজোর সময় অবশ্যই দেবীকে ক্ষীর বা সাদা রঙের মিষ্টি দেবেন। এতে দেবী খুব খুশি হন। কোজাগরী পুজোর দিন দুধের তৈরি ক্ষীর একটি বাটিতে রেখে চাঁদের তলায় রেখে দিন। এরপর শারদ পূর্ণিমায় চাঁদ ওঠার পর বাড়ির সামনে ১১ টি প্রদীপ জ্বালিয়ে দেবী লক্ষ্মীকে এই ক্ষীর নিবেদন করুন। সেই ক্ষীর ব্রাহ্মণদের প্রসাদ হিসেবে খেতে দিন, পরের দিন মা লক্ষ্মীর সমস্ত আচার অনুষ্ঠান মেনে উপোস ভাঙুন। এতে আপনার জীবনের সফলতা লেগে থাকবে। সকল কাজে এগিয়ে যেতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications