Dhanteras 2023: ধনতেরাসে কোন কোন জিনিস কেনা শুভ, কোন সময়ে কিনবেন সোনা, রুপো?

দুর্গাপুজো, কালীপুজো শেষ হয়ে গেছে, এবার আছে ধনতেরাস, তারপরেই আসবে দীপাবলি। ধনতেরাস চলতি বছর নভেম্বর মাসের ১০ তারিখ শুক্রবার পালিত হবে। ধনতেরাস উৎসবকে ধনত্রয়োদশীও বলা হয়।

এই দিনে দেবী লক্ষ্মীর বিশেষ পুজোর আয়োজন করেন ভক্তরা। প্রতিবছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস উৎসব পালিত হয়। চলতি বছর ধনতেরাসে তৈরি হবে অনেক শুভ যোগ।

Dhanteras 2023

  • শুভ সময়

উদয় তিথি অনুসারে ১০ নভেম্বর ধনতেরাস উৎসব পালিত হবে, পঞ্চাঙ্গ মতে, এদিন অভিজিৎ মুহুর্ত হবে ১১ টা ৪৩ মিনিট থেকে ১২ টা ২৬ মিনিট পর্যন্ত।

ধনতেরাসে কেনাকাটার জন্য শুভ সময় ১০ নভেম্বর দুপুর ২ টো ৩৫ মিনিট থেকে ১১ নভেম্বর সকাল ৬ টা ৪০ মিনিট পর্যন্ত। ধনতেরাসের দিনে সোনা, রুপো, পিতল ইত্যাদি ধাতুর পাত্র কেনা শুভ।

কথিত আছে ধনতেরাসের দিন সোনা, রুপো নতুন বাসন কেনার বিশেষ নিয়ম রয়েছে ।যদি এগুলো আপনি কেনেন তাহলে মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাবেন, শুভ যোগ তৈরি হচ্ছে।

  • কোন যোগ তৈরি হচ্ছে

ধনতেরাসের সময় কন্যা রাশিতে শুভ যোগ তৈরি হচ্ছে, কন্যা রাশিতে শুক্র ও চন্দ্রের মিলনে তৈরি হবে শৈল্পিক যোগ। এই যোগ অত্যন্ত শুভ। এই সময়ে প্রত্যেকটি জাতিকা যে কাজে হাত দেবেন সেই কাজেই তারা এগিয়ে যেতে পারবেন। শুধু তাই নয় যারা ঘর সাজাতে আগ্রহী বা কোনও ধরনের বুটিকের কাজ করলে তাদের জীবনে সফলতা নিশ্চিত। তাদের খুব ভালো সময় শুরু হবে।

  • কোন কোন জিনিস কেনা শুভ

ধনতেরাসের দিন আপনি পিতল, রুপো, সোনা, ব্রোঞ্জ, মাটির তৈরি জিনিস বাসনপত্র কিনতে পারেন অত্যন্ত শুভ। পিতলের বাসন কেনার সবথেকে বেশি ভালো,। ধনতেরাস দিন পিতলের বাসন কিনলে ধন্বন্তরি দেবতা খুব খুশি হন, তাছাড়া আপনি সোনাও কিনতে পারেন। তবে ভুলেও কখনো স্টিলের বাসন কিনবেন না। এতে ধন্বন্তরি দেবতা খুব রেগে যান। আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হতে পারে আপনাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+