রাতে এ ধরনের স্বপ্ন দেখেন? হতে পারে বিপদ, মৃত্যুযোগের সঙ্কেত বয়ে আনতে পারে
এ ধরনের স্বপ্ন দেখা উচিত নয়
স্বপ্ন ভালো এবং খারাপ দু’ধরনের ফলই দিতে পারে। কিছু স্বপ্ন খুব শীঘ্র ফল দেয় আবার কিছু স্বপ্ন দেরী করে ফল দেয়। আবার এমন কিছু স্বপ্ন রয়েছে যেখানে কোনও ফল পাওয়া যায় না। আজ আমরা সেরকমই কিছু স্বপ্নের বিষয়ে জানব যা খুবই অশুভ হয়। এই স্বপ্ন দেখার অর্থ হল বিপদের ঘণ্টা বাজানোর মতো। তাই এ ধরনের স্বপ্ন আসার পর পুজো–উপাসনা, দান–পূণ্য করা দরকার। এর সঙ্গে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে কোনও উপায় বের করে নিতেও পারেন।

উঁচু থেকে নিজেকে পড়ে যাওয়া দেখা
খুব উঁচু কোনও জায়গা থেকে আপনি পড়ে যাচ্ছেন যদি এরকম কোনও স্বপ্ন রাতে দেখে থাকেন তবে তা কোনও অশুভ ঘটনার সঙ্কেত হতে পারে। অথবা কোনও অসুখ, অর্থ ব্যয় বা সম্মান হানি হওয়ার সঙ্কেতও হতে পারে।

স্বপ্নে বিয়ের শোভাযাত্রা দেখা
স্বপ্নে বিয়ের শোভাযাত্রা দেখার অর্থ হল জীবনে কোনও সমস্যা হতে চলেছে।

স্বপ্নে নিজেকে বর হিসাবে দেখা
স্বপ্নে যদি আপনি নিজেকে বরের সাজে দেখতে পান তবে শীঘ্রই কিছু প্রতিকার করুন। নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করে জানান যে যাতে আপনার সঙ্গে সবকিছু ঠিক হয়। কারণ এ ধরনের স্বপ্ন মৃত্যুর মতো সঙ্কেত দিতে পারে।

স্বপ্নে ঝাঁটা দেখা
বাস্তবে, সকাল সকাল কাউকে ঝাঁটা দেওয়া দেখা যেমন শুভ হয় তেমনি স্বপ্নে ঝাঁটা দেখা খুবই অশুভ বলে মনে করা হয়। এ ধরনের স্বপ্ন ব্যক্তিকে কাঙাল করে দিতে পারে।

স্বপ্নে পেঁচা দেখা
বাস্তবে যদি পেঁচার দর্শন পান তবে তা অত্যন্ত শুভ কারণ এটি অর্থলাভ করায় কিন্তু সেই পেঁচাই যদি স্বপ্নে আসে তাহলে তা অসুখে পড়ার সঙ্কেত দেয়। শুধু তাই নয় কোনও খারাপ খবর শোনারো ইঙ্গিত হতে পারে।

স্বপ্নে গাছ কাটা দেখা
আপনি যদি স্বপ্নে একটি গাছ কাটা দেখতে পান, তবে পরিবারের কোনও বড় বা বৃদ্ধ সদস্যের মৃত্যু হতে পারে বা তাঁরা কোনও বড় সমস্যায় পড়তে পারে। এটি অর্থের ক্ষতির লক্ষণও বটে।

স্বপ্নে গাধা দেখা
স্বপ্নে গাধা দেখা মৃত্যুর পূর্ব লক্ষণ। সাধারণত মৃত্যু হতে চলেছে এমন ব্যক্তিদের এ ধরনের স্বপ্ন আসে।

স্বপ্নে কাক দেখা
স্বপ্নে কাকের স্বপ্ন দেখা অশুভ। কারণ কাককে এমনিই অশুভ বলে মনে করা হয়েছ থাকে। কারণ, কাক মৃত্যুর সমার্থক।

ভাঙা মূর্তির স্বপ্ন
স্বপ্নে কি কখনও ভাঙা মূর্তি এদিক ওদিক ছড়িয়ে পড়ে থাকতে দেখেছেন? এমন ভাঙা মূর্তির স্বপ্ন দেখলে কিন্তু বিপদ। কারণ ঘুমনোর সময় এমন কিছু দেখার অর্থ হল মৃত্যু আপনার চারিপাশে ঘোরাফেরা করছে।












Click it and Unblock the Notifications