দিওয়ালীর আগে বাড়িতে করুন এই জরুরি কাজটি, নয়তো মা লক্ষ্মী ফিরে যেতে পারেন

দিওয়ালীর মহাপর্ব আসতে আর মাত্র কিছুদিন বাকী। অনেকে এখন থেকে দিওয়ালীর প্রস্তুতি করতে শুরু করে দিয়েছে। বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করা থেকে শুরু করে কেনাকাটা সব শুরু হয়ে গিয়েছে। কিন্তু বাস্তুতে বাড়ির পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে কিছু জরুরি কথা বলা হয়েছে। বাস্তু অনুসারে মা লক্ষ্মী পরিষ্কার-পরিচ্ছন্নতা খুব পছন্দ করেন। এরকম পরিস্থিতিতে ঘর ও ঘরের মুখ্য দরজা পরিষ্কার করার সময় কিছু কথা বিশেষভাবে মনে রাখতে হবে।

দিওয়ালীতে মা লক্ষ্মীকে স্বাগত

দিওয়ালীতে মা লক্ষ্মীকে স্বাগত

দিওয়ালীতে মা লক্ষ্মীকে স্বাগত জানানোর জন্য বাড়ির উঠোনকে সাজানো হয়। বাড়ির সাজ-সজ্জা করা হয়, ঘরের প্রত্যেক কোণা আলোকিত করা হয় যাতে মা লক্ষ্মী তাঁদের ঘরে বিরাজ করে। কিন্তু বাড়ির কিছু জিনিস যদি বাস্তু অনুসারে না থাকে তাহলে মা লক্ষ্মী রুষ্ট হয়ে যান। তাই আপনিও যদি মা লক্ষ্মীর কৃপা পেতে চান তাহলে এই বিষয়গুলি দিকে নজর রাখুন।

ঘরের মাঝখান বা ব্রহ্ম স্থান কেমন হওয়া উচিত

ঘরের মাঝখান বা ব্রহ্ম স্থান কেমন হওয়া উচিত

বাস্তু মতে বাড়ির মধ্যিখানের অংশকে ব্রহ্ম স্থান বলা হয়ে থাকে। এরকম অবস্থায় বাড়ির ব্রহ্মস্থান পরিষ্কার-পরিচ্ছন্ন ও ফাঁকা হওয়া উচিত। বাড়ির এই অংশটি যদি আগে থেকেই পরিষ্কার করা হয়, তাহলে মা লক্ষ্মীর আগমন নিশ্চিত। অবিলম্বে এই জায়গায় রাখা আসবাবপত্র সরিয়ে ফেলুন।

বাড়ির প্রধান প্রবেশদ্বার

বাড়ির প্রধান প্রবেশদ্বার

যে কোনও বাড়ির ভেতরের জিনিসগুলো সম্পর্কে জানতে চাইলে সেই বাড়ির মূল দরজা থেকেই তা চেনা যায়। এমন পরিস্থিতিতে বাড়ির প্রধান দরজা সম্পূর্ণ পরিষ্কার রাখা খুবই জরুরি। আপনি চাইলে ভালো করে সাজাতে পারেন। যদি আপনার প্রধান ফটক শব্দ করে বা কোনোভাবে খারাপ হয়, তাহলে সময়মতো মেরামত করিয়ে নেওয়াই ভালো। কথিত আছে দরজার আওয়াজকে অশুভ মনে করা হয়।

মুখ্য দরজায় স্বস্তিক চিহ্ন

মুখ্য দরজায় স্বস্তিক চিহ্ন

মনে করা হয় যে বাড়ির প্রধান দরজায় রূপোর স্বস্তিক চিহ্ন লাগানো খুবই শুভ বলে মনে করা হয়। এছাড়া বাড়ির বাইরে মা লক্ষ্মীর তোরণ লাগাতে পারেন। ঘরের প্রধান দরজায় ফুলের পাশাপাশি আমের পাতা দিয়ে সাজাতে পারেন। এতে মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত হয়।

ইশাণ কোণকে পরিষ্কার করে রাখুন

ইশাণ কোণকে পরিষ্কার করে রাখুন

বাস্তু অনুসারে বাড়ির উত্তর-পূর্ব কোণকে দেবস্থান বলা হয়। তাই দিওয়ালির আগে বাড়ির উত্তর-পূর্ব দিক পরিষ্কার করুন। ঘরের অপ্রয়োজনীয় ও খারাপ জিনিস এই জায়গা থেকে সরিয়ে দিন। নইলে মা লক্ষ্মী রাগ করে ঘর ছেড়ে চলে যাবেন।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+