Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ধনতেরসের দিন অবশ্যই করুন এই ছোট্ট কাজ, অর্থের অভাব হবে না বাড়িতে

ধনতেরসের দিন মা লক্ষ্মীর সঙ্গে ভগবান ধন্বন্তরীকে পুজো করার বিধানও রয়েছে। দিওয়ালী পর্ব শুরু হয় ধনতেরস দিয়ে এবং ভাইফোঁটার দিন এর সমাপ্ত হয়। দিওয়ালী আসতে কিছুদিন বাকী রয়েছে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে ধনতেরসের দিন মা লক্ষ্মীকে আহ্বান করার জন্য, রোগ, কলস, দুঃখ ইত্যাদি থেকে মুক্তি পাওয়ার জন্য পুজো শুরু করে দেওয়া হয়। কথিত আছে যে বাড়িতে লড়াই-ঝগড়া ও ঝামেলা হয়ে থাকে, সেখানে মা লক্ষ্মী কখনও বাস করেন না। এরকম অবস্থায় মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য ঘরে শান্তি ও ইতিবাচকতা বজায় রাখা খুব জরুরি।

ধনতেরাসের দিন বিশেষ প্রতিকার

ধনতেরাসের দিন বিশেষ প্রতিকার

মা লক্ষ্মীর বসবাসের জন্য ধনতেরসে কিছু উপায় করা যেতে পারে, যেটায় ঘরের বাস্তু দোষ দূর করা যেতে পারে। ঘরের নেতিবাচকতাকে দূর করা যেতে পারে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে এইসব সমস্যা দূর করার জন্য ধনতেরসের দিন কিছু প্রতিকার করা যেতে পারে।

ধনতেরাসের দিন যম ও ধন্বন্তরীর পুজো

ধনতেরাসের দিন যম ও ধন্বন্তরীর পুজো

বিশ্বাস করা হয় যে ধনতেরস আসলে যমের দিন। এইদিন যমদেবকে প্রসন্ন করলে পরিবারে সুখ-শান্তি বজায় থাকে। শুধু তাই নয়, এইদিন স্বাস্থ্যের দেবতা ভগবান ধন্বন্তরী দেবের পুজোর বিধান রয়েছে। এইদিন এই দেবতার পুজো করলে পরিবারের সদস্যদের নিরোগ থাকার বরদান পাওয়া যায়। এইদিন জলের পুজো ও দীপ দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। যাতে দুই দেবতার থেকে কৃপা পাওয়া যেতে পারে।

ধনতেরসের দিন প্রতিকার

ধনতেরসের দিন প্রতিকার

যদি পরিবারে ক্রমাগত ঝগড়া-অশান্তির পরিবেশ থাকে, অশান্তির আবহাওয়া র‌য়েছে, সন্তান প্রাপ্তিতে বাধার সৃষ্টি হচ্ছে, সন্তানের বিয়ে নিয়ে একাধিক বাধা আসছে, ব্যবসায় ঠিকমতো লাভ হচ্ছে না, চাকরিতে সমস্যা আসছে তবে ধনতেরসের দিন এই উপায় করলে লাভ হতে পারে।

যমদেবতার আরাধনা করুন ভক্তিভরে

যমদেবতার আরাধনা করুন ভক্তিভরে

ধনতেরাসের দিন পূর্ণ ভক্তি সহকারে যম দেবতার আরাধনা করলে চাকরিতে আটকে যাওয়া পদোন্নতি, পিত্র দোষ বা গ্রহের কষ্ট, শনি বা রাহু থেকে মুক্তি পাওয়া যায়। এই দিনে জলের পুজো করে প্রদীপ দান করুন। যে কোনও খাল বা নদীর কাছে গিয়ে এই কাজটি করতে পারেন। অন্যদিকে, সাধারণ দিন ঘর মোছার জলে নুন দিয়ে পুরো বাড়ি মুছে ফেলুন, এতে নেতিবাচকতা দূর হয়ে যায়।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+