শনির ক্রুর দৃষ্টি থেকে বাঁচতে করুন সহজ এই উপায়, জীবনের সব সমস্যা হবে দূর
নবগ্রহের মধ্যে সবচেয়ে ক্রুর ও নিষ্ঠুর গ্রহ হিসাবে পরিচিত শনি। তবে শনিদেবের কৃপা যাঁর ওপর থাকে সে দরিদ্র থেকে রাজা হয়ে যায়। অন্যদিকে শনিদেব রুষ্ঠ হয়ে গেলে ঠিকঠাক চলা জীবনও বরবাদ হয়ে যেতে পারে। বিশেষ করে যে জাতকদের কুণ্ডলীতে শনি দোষ বা শনিগ্রহ দুর্বল অবস্থায় রয়েছে। এঁদের শনির উপায় বা টোটকা অবশ্যই করা উচিত। জ্যোতিষ শাস্ত্রে শনিদেবকে প্রসন্ন করার সহজ উপায় বলা হয়েছে। সেরকমই কিছু উপায় আমাদের জুতো-চপ্পলের সঙ্গে জড়িত। আসুন জেনে নিই শনির কৃপা পাওয়ার সহজ উপায়গুলি কী কী।

প্রথম প্রতিকার
যাঁদের কুণ্ডলীতে শনি গ্রহ অশুভ স্থিতিতে রয়েছে বা যাঁদের রাশির ওপর শনির সাড়ে সাতি-ধাইয়া চলছে, তাঁদের শনিবারের দিন জুতো-চপ্পল ভুল করেও কেনা উচিত নয়।

দ্বিতীয় প্রতিকার
শনিবার করে কালো জুতো কিনবেন না। নয়তো জীবনে সমস্যা আপনার পিছু ছাড়বে না। তাই ভুলেও শনিবারে কালো জুতো কিনবেন না।

তৃতীয় প্রতিকার
কখনও ছেঁড়া-ফাটা জুতো বা ভেঙে যাওয়া চপ্পল পরা উচিত নয়। বিশেষ করে বাড়ির বাইরে এ ধরনের জুতো-চপ্পল পরে বের হওয়া ঠিক নয়। শুভ কাজ বা সাক্ষাৎকারে পরিষ্কার ও ভালো অবস্থার জুতো পরে যাওয়া উচিত। নয়তো হাতে আসা সুযোগ বেরিয়ে যাবে।

চতুর্থ প্রতিকার
এমনিতে শাস্ত্রমতে কখনও কাউকে উপহার স্বরূপ জুতো-চপ্পল দেওয়া উচিত নয়। কিন্তু শনির সাড়ে সাতি-ধাইয়া থেকে পাওয়া কষ্ট থেকে মুক্তি পেতে শনিবার করে অভাবী ব্যক্তিকে কালো চপ্পল বা জুতো দান করুন। এই উপায় খুবই প্রভাবশালী ফল দেয়।

পঞ্চম প্রতিকার
শনির কৃপা পাওয়ার জন্য খুবই সহজ উপায় এটি। কালো জুতো বা চপ্পল পরে হনুমানজির মন্দির বা শনি মন্দিরে যান এবং জুতো-চপ্পল ওখানে ছেড়ে আসুন। এতে শনির কষ্ট দূর হয়ে যায় এবং জীবনে সুখ-সমৃদ্ধি আসে। এছাড়া বাড়িতে কখনও ছেঁড়া-ফাটা জুতো-চপ্পল রাখবেন না। এতে বাস্তু দোষের সৃষ্টি হয় এবং অশুভ ফল দেয়।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications