স্নান করার সময় করুন এই টোটকাগুলি, অচিরেই ঘুচবে অর্থাভাব, ফিরে আসবে সুখ–সমৃদ্ধি
স্নান করার সময় করুন এই টোটকাগুলি, অচিরেই ঘুচবে অর্থাভাব, ফিরে আসবে সুখ–সমৃদ্ধি
জীবনে কখনও কখনও এমন এক সময় আসে যখন পরিস্থিতি বদল হওয়ার কোনও আশাই দেখা যায় না। এর মধ্যে সবচেয়ে বড় সমসয়া হল আর্থিক অবস্থা, যাকে নিয়ে চিন্তার কোনও শেষ নেই অথচ বহু চেষ্টার পরও তা ভালো হওয়ার কোনও সম্ভাবনা নজরে আসে না। বহু টোটকা–পুজো এসবের পরও কিছুতেই যেন ভাগ্যদেবী প্রসন্ন হতে চান না। তবে এমন পরিস্থিতিতে প্রতিদিন করা যায় এমন এক কাজ করতে পারেন, যা আপনার আর্থিক পরিস্থিতি উন্নতি করতে সহায়তা করবে। শুধুমাত্র স্নান করার সময় এর মধ্যে যে কোনও একটি টোটকা করতে হবে তবেই রেহাই পেতে পারেন আর্থিক সমস্যা থেকে।

জলের মধ্যে আঁকুন এই চিহ্ন
সকালে স্নান করার সময় হাতের আঙুলের তর্জনী ও বুড়ো আঙুল দিয়ে জলের মধ্যে ত্রিভুজের চিহ্ন এঁকে তার মধ্যে 'হ্রীম' লিখুন। এরপর দুই হাত জোড় করে নিজের ইষ্টদেবতাকে প্রণাম করুন। এটা করলে আর্থিক সমস্যা দূর হবে ধীরে ধীরে।

গঙ্গাজল ও হলুদের টোটকা
এই টোটকাটি খুবই সহজ ও ফলদায়ক বলে পরিচিত। এরজন্য স্নানের জলে রোজ গঙ্গাজল বা রোজ এক চুটকি হলুদ দিন এবং ওই জল দিয়ে স্নান করুন। দেখবেন আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে শুরু করেছে।

স্থানের সময় মন্ত্রোচ্চারণ
প্রায়শই দেখা যায় যে লোকেরা স্নান করার সময় জপ করতে থাকে। এটা করলে খুবই কার্যকরী প্রভাব পাওয়া যায়। প্রতিদিন স্নান করার সময়, 'গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী, নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিনসনিধি কুরু' মন্ত্রটি জপ করুন। এটা করলে আপনার ভাগ্য বদলে যেতে পারে।

ঘুম থেকে উঠে ইশ্বরের নাম নিন
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে প্রথমে ইশ্বরের নাম নিন এবং সমস্ত হৃদয় দিয়ে তাঁকে স্মরণ করুন। এটি করার মাধ্যমে, দিনটি ইতিবাচক মনোভাব নিয়ে শুরু হবে, যা আপনাকে সারা দিন ভাল ফলাফল দেবে।

জলে নুন মিশিয়ে স্নান
কখনোও নিজেকে ক্লান্ত, হতাশ ও অবসাদগ্রস্ত মনে হলে স্নানের জলে একটু নুন মিশিয়ে সেই জলে স্নান করে নিন। এর ফলে আপনার এনার্জি বাড়বে ও ফ্রেশ মনে হবে। মানসিক ক্লান্তি ও অবসাদ দূর হবে। মন থেকে যাবতীয় নেগেটিভ চিন্তা ভাবনা দূর হয় এই ভাবে স্নান করলে।












Click it and Unblock the Notifications