মনের ইচ্ছা পূরণ করতে ও জীবনে সাফল্য পেতে অপরাজিতা ফুল দিয়ে করুন এই কাজগুলি

হিন্দুধর্মে ও জ্যোতিষশাস্ত্রে এমন অনেক ফুলের কথা বলা হয়েছে। সেগুলি যদি আপনি বাড়িতে রেখে পুজো করেন বা সেই গাছগুলো যদি বাড়িতে রাখেন, তা কিন্তু অত্যন্ত শুভ। এতে আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। এমনকি ভাগ্যের দ্বার খুলবে আপনার।

ঠিক তেমনি মনে করা হয়, অপরাজিতা ফুলের গাছ যদি আপনার বাড়িতে থাকে বা অপরাজিতা ফুল যদি বাজার থেকে কিনে এনে আপনি ভগবান বিষ্ণুর পুজো করেন, তাহলে কিন্তু আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। অপরাজিতা ফুল দিয়ে আপনি কীভাবে জীবন বদলাতে পারবেন, জানুন।

JOB

  • আর্থিক দিকে উন্নতি করতে কী করবেন

যদি আপনি আর্থিক দিকে উন্নতি করতে চান ও অর্থ সঙ্কটে ভুগছেন, সেখান থেকে বের হতে চান তাহলে তিনটি শনিবার অপরাজিতা ফুল নিয়ে আপনি শনি মন্দিরের দান করুন। সেই সঙ্গে হনুমানজিকে একটি অপরাজিতা ফুল দিন। এতে আপনার আর্থিক সমস্যা থাকবে না । সাড়েসাতির দশা থাকলে তা থেকেও বের হতে পারবেন আপনি।

  • নতুন চাকরিতে পেতে কী করবেন

যদি আপনি কঠোর পরিশ্রম করেন, তবে তার কিছুতেই সফলতা অর্জন করতে না পারেন, আর নতুন চাকরির চেষ্টা করেন, তাতে সফলতা পেতে পাঁচটি অপরাজিতা ফুল আপনি বিষ্ণুদেবের উদ্দেশ্যে নিবেদন করুন। সেই একটি ফুল আপনি যখন চাকরির পরীক্ষা দিতে যাবেন, সেসময় একটি ফুল নিয়ে আপনি পরীক্ষা দিতে যান। তাহলে দেখবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে।

  • মনের গুপ্ত ইচ্ছা পূরণ করতে কী করবেন

মনের ইচ্ছা পূরণ করতে আপনি বিষ্ণুদেব, ভগবান শিব ,মা তারাকে একটি করে অপরাজিতা ফুলের মালা পরান। এতে দেবতার কৃপা আপনি খুব সহজেই পাবেন।

  • দাম্পত্য জীবনে সুখ পেতে কী করবেন

যদি আপনি দাম্পত্য জীবনে সুখ পেতে চান ও অশান্তি থেকে বের হতে চান, তাহলে আপনি পাঁচটা অপরাজিতা ফুল কোনও নির্জন জায়গায় পুতে দিয়ে আসুন। এতে আপনার দাম্পত্য জীবনে যে সমস্যা ছিল তার থেকে বের হতে পারবেন।

  • শনিদেবের কৃপা পেতে কী করবেন

জীবনে সুখী হতে আপনি মহাদেবকে অপরাজিতা ফুল অর্পণ করুন। এতে আপনার জীবনে যে ঝামেলা ছিল, তা থেকে বের হতে পারবেন আপনি। এমনকি শনি দেবতাকে অপরাজিতা ফুল দিতে পারেন। এতে শনিদেবের বিশেষ কৃপা পাবেন আপনি।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+