মা লক্ষ্মীকে বাড়িতে আগমন জানাতে কোন কোন কাজ করবেন
মা লক্ষ্মীকে বাড়িতে আগমন জানাতে কোন কোন কাজ করবেন
মা লক্ষ্মীকে আমরা সম্পদের দেবী বলেই জানি। মায়ের আশীর্বাদ সবাই চেয়ে থাকেন। প্রতিটি ঘরেই মা লক্ষ্মী বাস করেন। কিন্তু অনেক সময় মা লক্ষ্মীর আশীর্বাদ অনেকেই পান না। মা লক্ষ্মী যদি কোন ব্যক্তি বা কোন পরিবারের ওপর রাগ করে তাদের বাড়ি থেকে চলে যান তাহলে সেই ব্যক্তির আর্থিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। তারা আর্থিক সংকটের মধ্যে পড়েন। তাদের বাড়ি থেকে রোগ ছাড়ে না। পরিবারের সঙ্গে কারোর সুসম্পর্ক থাকে না। তারা জীবনে উন্নতি করতে পারেন না। তাহলে জেনে নিন মা লক্ষ্মীকে ঘরে আমন্ত্রণ জানাতে এবং পরিবারের সদস্যদের ভালো রাখতে এবং দেবীর বিশেষ আশীর্বাদ পেতে কোন কোন কাজ আপনারা করবেন।

বাস্তু দোষ কাটান
বাস্তু দোষ দূর করা খুব দরকার। মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে বাস্তুকে আগে ঠিক রাখা খুব দরকার। এমন অনেকেই আছেন যারা পুজো করার পর দেবতাকে ডাকার পরেও তাদের আর্থিক অবনতি দেখা দেয়। তারা কোনোভাবেই আর্থিক সমস্যা কাটাতে পারেন না। এর একটাই কারণ বাস্তু ত্রুটি। এই বাধা কাটিয়ে উঠলে তবেই আপনি জীবনে এগোতে পারবেন। এটি কাটাতে বাড়িতে মোট নটি পিরামিড রাখুন। জ্যোতিষ শাস্ত্রে বলা হয়, আপনি বসার ঘরে ,মানে যেখানে পরিবারের সদস্যদের সঙ্গে অনেকক্ষণ সময় কাটান সেখানে আপনি পিরামিড গুলি রাখতে পারেন। তাহলে মা লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করবে, সেই সঙ্গে ইতিবাচক শক্তিও প্রবেশ করবে। সেই সঙ্গে আপনার ভাগ্যের দ্বার খুলবে।

ঠাকুর ঘরে শঙ্খ রাখুন
ঠাকুর ঘরে বা যদি আপনার বাড়িতে মন্দির থাকে তাহলে সেখানে অবশ্যই শঙ্খ রাখবেন। শঙ্খ না রাখলে আপনার পুজোর জায়গা পূর্ণ হবে না। মা লক্ষ্মী এতে ক্ষুব্ধ হন। তিনি বাড়ি থেকে চলে যান। যে বাড়িতে শঙ্খ নেই, সেই বাড়িতে মা লক্ষ্মী বাস করেন না। যদি আপনি শঙ্খ রাখেন এবং সকাল বিকেল পুজোর সময় সেটি বাজান তাহলে আপনার ঘর থেকে নেতিবাচক শক্তি দূরে চলে যাবে। আর্থিক সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। আপনার পরিবারের সঙ্গে ও দাম্পত্য জীবনে আপনি সুখী হবেন।

বাড়িতে কলসি বা জলের জগ রাখুন
কলসি বা জলের জগ ঘরের উত্তর দিকে রাখুন। তাহলে আপনার আর্থিক দিকে খুব শুভ হবে। বর্তমানে সকলেই ফ্রিজ বা ফিল্টারে জল খেয়ে থাকেন, এটি খুব সাধারণ। তবে জ্যোতিষশাস্ত্রে বলা হয় কলসি বা জলের জগ উত্তর দিকে করে রাখলে মা লক্ষ্মী ভীষণ খুশি হন। তবে সেই জল নিত্যদিন পাত্র থেকে পরিবর্তন করবেন। এতে মা লক্ষ্মী আপনার ওপর খুশি হবেন এবং আপনার ওপর বিশেষ আশীর্বাদ করবেন। আপনি জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন।

নারকেল পুজো করুন
কথিত আছে দেবী লক্ষ্মীর খুব প্রিয় নারকেল। এই নারকেল অত্যন্ত শুভ প্রতীক বলে মনে করা হয়। বাড়ির ইতিবাচক শক্তি রাখতে এবং নেতিবাচক শক্তি দূর করতে ঠাকুরঘরে একটি নারকেল রাখুন যা নিয়মিত পুজো করবেন। এতে মা লক্ষ্মী খুব খুশি হন এবং পরিবারের সদস্যদেরকেও খুব আশীর্বাদ করবেন। আপনার আর্থিক দিকে খুব সচ্ছল হবেন। আপনি জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন।

বাড়িতে বাঁশি রাখুন
বাড়িতে বাঁশি রাখুন। কারণ বাঁশি ভগবান বিষ্ণুর প্রিয় যন্ত্র বলে মনে করা হয়। মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর সহধর্মিনী, তাই বাঁশির তিনিও খুব পছন্দ করেন। আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন। ঠাকুরঘরে রুপোর বাঁশি রাখা খুব শুভ বলে মনে করা হয়। যদি আপনার রুপোর বাঁশি করা সম্ভব না হয়, তাহলে আপনি কাঠের বাঁশিও ঘরে রাখতে পারেন। এতে বাড়ির সমস্ত বাস্তু দোষ দূর হয় এবং ধন-সম্পত্তি বৃদ্ধি পায়। আর্থিক সংকট কাটিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications