পিতৃদোষ কাটাতে পিতৃপক্ষের সময় করুন এই কাজগুলি, তুষ্ট হবেন মহাদেবও

হিন্দুধর্মে পিতৃপক্ষের বিশেষ গুরুত্ব রয়েছে। যা ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। পিতৃপক্ষ চলবে অক্টোবর মাসের ২ তারিখ পর্যন্ত। বলা হয় এই ১৬ দিন পূর্বপুরুষদের জন্য তর্পণ ও পিন্ডদান করার মতন বিশেষ গুরুত্ব রয়েছে।

বলা হয়, যে ব্যক্তির জন্মকুণ্ডলীতে পিতৃদোষ থাকে, সে কোনও কাজেই সফলতা অর্জন করতে পারেন না। পূর্বপুরুষেরা অখুশি হলে বা তারা রেগে গেলে তবেই পিতৃদোষের সৃষ্টি হয়। আবার জন্মকুণ্ডলীতে যদি বৃহস্পতি গ্রহ দশম ঘরে অবস্থান করে, তাহলেও কিন্তু পিতৃদোষের সৃষ্টি হয়।

pitru paksha

আর যে ব্যক্তি এই সমস্যায় ভোগেন তার জীবনে সুখ শান্তি থাকে না। বাড়িতে বড় কেউ অসুস্থ হয়ে থাকেন। আপনি যদি পিতৃদোষের সমস্যা থেকে বের হতে চান তাহলে এই টিপসগুলি মানতে পারেন।

  • শিবের পুজো করুন

আপনি যদি জন্মকুণ্ডলী থেকে পিতৃদোষ দূর করতে চান তাহলে এই পিতৃপক্ষের সময়ে শিবের পুজো করুন। সেই সঙ্গে শিবলিঙ্গে প্রত্যেক দিন জল নিবেদন করার চেষ্টা করুন। সেই সঙ্গে দুধও নিবেদন করবেন।

  • চাল ও জল নিবেদন করুন

জন্মকুণ্ডলী থেকে পিতৃদোষ কাটাতে চান প্রত্যেকদিন স্নান করে দুটি চাল এবং এক গ্লাস জল শিবলিঙ্গে অর্পণ করুন। তারপর শিব ঠাকুরের সামনে বসে ধ্যান করুন। ধ্যান শেষ করে শিবের মাথায় জল ঢালুন। এতে মনের ইচ্ছাও পূরণ হয়।

  • পূর্ব পুরুষের নাম স্মরণ করুন

শিব ঠাকুরকে পিতৃপক্ষের সময় জল নিবেদন করার পাশাপাশি পূর্বপুরুষদের নাম স্মরণ করুন। তবে ১০৮ বার নাম স্মরণ করতে হবে আপনাকে। তাহলে পিতৃদোষ থেকে মুক্তি পাবেন আপনি। এমনকি জন্মকুণ্ডলীতে গ্রহের দোষ থাকলে তাও কাটবে।

  • মহাদেবকে খুশি করুন

বলা হয়, শিব ঠাকুর খুশি হলেই আপনি পিতৃদোষ থেকে মুক্তি পাবেন। এমনকি আপনার জন্মকুণ্ডলীতে কাল সর্প দোষের প্রভাব থাকলে তাও কিন্তু দূর হবে। তবে এই সময় যদি পারেন নিরামিষ খাওয়ার চেষ্টা করুন। তাছাড়া প্রতি সোমবার মহাদেবের পুজো করুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+