দীপাবলির দিন করুন সামান্য উপায়, মা লক্ষ্মীর কৃপায় হবে বিপুল সম্পদ লাভ
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, প্রতিটি উৎসবের সঙ্গে জড়িত থাকে কোনও না কোনও ঐতিহ্য এবং মাহাত্ম, আর যার প্রভাব সরাসরি গিয়ে পড়ে সকল জাতক জাতিকার জীবনের উপর। আর সনাতন ভারতের শ্রেষ্ঠ উৎসব হল দীপাবলি বা বাঙালির কালী পুজো। পাঁচ দিনের এই উৎসব ধনতেরাসের দিনে শুরু হয় এবং ভাই ফোঁটায় শেষ হয়। ধনতেরাস থেকে দীপাবলি পর্যন্ত মহাশক্তির সঙ্গে সঙ্গেই সম্পদের দেবী লক্ষ্মীর পূজা করা হয়ে থাকে। জ্যোতিষ মতে এর বিশেষ তাৎপর্য রয়েছে। কথিত আছে যে এই দিনগুলিতে যদি দেবী লক্ষ্মী এবং ভগবান শ্রী গণেশের আরাধনা করা হয় তাহলে জীবনে সুখ সমৃদ্ধি এবং সম্পদের কখনও কোনও অভাব হয় না। দীপাবলিতে পুজোর পাশাপাশি জ্যোতিষ শাস্ত্রে এমন কিছু উপায়ের উল্লেখ করা হয়েছে যা করলে জীবনে সুখ সমৃদ্ধি আরও বেশি করে লাভ হয়। জেনে নেওয়া যাক এই বিশেষ দিনে কী কী কাজ করলে জীবনে কখনও টাকাপয়সার অভাব হয় না।

ভোরবেলা ওঠা
ব্রহ্ম মুহুর্ত দীপাবলির দিন ভোরবেলা ঘুম থেকে উঠে যদি বিশেষ উপাসনা করা হয় তাহলে মা লক্ষ্মীর কৃপা সারা জীবন বজায় থাকে। শাস্ত্রে বলা আছে যে মা লক্ষ্মী কোনও বাড়িতে স্থায়ীভাবে বাস করেন সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ নজর দেওয়া উচিত। তাই দীপাবলির দিন সকালে উঠেই সারা বাড়ি সুন্দর করে পরিষ্কার করলে তা শুভ ফল দেয়। এছাড়া ওইদিন মহিলাদের ভুলেও অসম্মান করা উচিত নয়। এছাড়াও ঘরের সব জিনিসের যত্ন নেওয়া উচিত।

আলপনা ও ফুল দিয়ে সাজানো
কথাতেই রয়েছে আলপনা এঁকে মা লক্ষ্মীকে বাড়িতে আহ্বান জানানো হয়। তাই দীপাবলিতে, আলপনা বা রঙ্গোলি এঁকে তাতে ফুল দিয়ে ঘর সাজানো খুবই শুভ বলে বিবেচিত হয়। ওইদিন সদর দরজায় মঙ্গল ঘট স্থাপন করা এবং দ্বারবন্ধন দেওয়া অত্যন্ত শুভ। কোনও বাড়িতে দেবী লক্ষ্মীর স্থায়ী অধিবাসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বাড়ির প্রধান দরজার চারপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা। এবং এই বিশেষ দিনে সদর দরজার পাশে জুতো রাখা একদম উচিত নয়।

প্রদীপ ও আরতি
যে কোনও দেব দেবীর উপাসনার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল আরতি। আর দীপাবলির সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে রয়েছে প্রদীপ। দীপাবলির রাতে পূজা করার পর, একটি রূপার পাত্রে কর্পূর জ্বালিয়ে লক্ষ্মীজির আরতি করলে জীবনে কখনও আর্থিক সংকটের সম্মুখীন হতে হবে না। এছাড়াও দীপাবলির দিন সন্ধ্যায়, অশ্বত্থ গাছের নীচে দই এবং সিঁদুর রেখে প্রদীপ জ্বালালে সম্পদ বৃদ্ধি ও আয় বৃদ্ধির সম্ভাবনা বৃদ্ধি পায়। এছাড়া ওইদিন গোটা বাড়িতে প্রদীপ দিয়ে সাজানো খুবই শুভ হয়।

ভোগ ও উপাসনা
যে কোনও দেবতাকে ভোগ নিবেদন করারও বিশেষ নিয়ম রয়েছে। দীপাবলির দিনে পূজার সময় দেবী লক্ষ্মীকে কাঁচা ছোলার ডাল নিবেদন করলে তা খুব শুভ হয়। এছাড়াও এইদিন মাকে সব দানা শস্য এবং সবজি দিয়ে খিচুড়ি ভোগ দেওয়াও খুব ভাল। এদিন অবশ্যই দেবীকে ক্ষীর নিবেদন করা উচিত। এর ফলে আর্থিক উন্নতি বৃদ্ধি পায়।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications