বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতীর কৃপা পেতে কোন রাশির ব্যক্তিরা কী করবেন, দেখুন

চলতি বছরের ২৬ জানুয়ারি বৃহস্পতিবার পড়েছে বসন্ত পঞ্চমী। এই দিন কিছু রাশির জীবনে শুভ সময় শুরু হবে।

প্রতিবছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী পালিত হয়। এই দিন দেবী সরস্বতী পুজো করা হয়। দেবী সরস্বতীকে আমরা বিদ্যা, শিল্প, জ্ঞান সংগীতের দেবী বলেই জানি। যে সকল ব্যক্তি দেবী সরস্বতী পুজো করেন তাদের বিদ্যার ভান্ডার আরও পূন্য হয়। চলতি বছরের ২৬ জানুয়ারি বৃহস্পতিবার পড়েছে বসন্ত পঞ্চমী। এই বসন্ত পঞ্চমীর দিন কিছু রাশির জীবনে শুভ সময় শুরু হবে। এই সময় কোন কোন রাশির জীবনে শুভ সময় থাকবে। কারাই বা আর্থিক দিকে উন্নতি করতে পারবেন, জীবনের সাফল্য অর্জন করতে পারবেন। নতুন চাকরির অফার পাবেন দেখে নিন এখান থেকে। সেই সঙ্গে দেখুন কোন রাশির ব্যক্তিরা মা সরস্বতীকে খুশি করতে এবং মায়ের কৃপা পেতে কী করবেন।


মেষ রাশি

মেষ রাশি

এই রাশির ব্যক্তিরা বসন্ত পঞ্চমীর দিন সাদা কাপড় পড়ে দেবী সরস্বতীর পুজো করুন। সেই সঙ্গে সরস্বতী দেবীর মন্ত্র পাঠ করুন। এটি করলে আপনার বুদ্ধিমত্তা , একাগ্রতা বাড়বে। জীবনে সমস্ত সমস্যা আপনার দূর হবে। পড়াশোনায় আপনি ভালোভাবে মনোযোগ দিতে পারবেন।

বৃষ রাশি

বৃষ রাশি

মা সরস্বতীর পুজো করুন। সেই সঙ্গে দেবীকে চন্দনের তিলক লাগিয়ে সেই তিলক নিজের কপালে পড়ুন এবং দেবীর পায়ে সাদা ফুল নিবেদন করুন। এতে আপনার জ্ঞানের ভান্ডার বৃদ্ধি হবে। সঙ্গীতে আপনি অনেক নাম করতে পারবেন। সব সমস্যা জীবনে দূর হবে। আর্থিক উন্নতি হবে, জীবনে আপনার সাফল্য আসবে।

মিথুন রাশি

মিথুন রাশি

মা সরস্বতীর পুজো করলে আপনার জীবনের সাফল্য নিশ্চিত হবে। সেই সঙ্গে সবুজ রঙের কলম নিবেদন করুন দেবীকে। এই কলমটি পুজোর পর আপনার পড়ার জায়গায় বা চাকরিক্ষেত্রে রেখে দিন। তাহলে আপনার জীবনে সাফল্য আসবে। সকল কাজে উন্নতি করতে পারবেন। যেকোনও শুভ কাজে গেলে এই কলমটি নিয়ে যাবেন।

কর্কট রাশি

কর্কট রাশি

যদি আপনি সাফল্য অর্জন করতে চান জীবনে, তাহলে দেবী সরস্বতীর পুজো করুন এবং দেবীকে ক্ষীর নিবেদন করুন। এটি করলে শিক্ষার্থীদের জন্য খুব শুভ সময় শুরু হয়। তাহলে আপনি পরীক্ষায় খুব ভালো ফল পাবেন। সেই সঙ্গে আপনার জীবনে সাফল্যও নিশ্চিত হবে।

 সিংহ রাশি

সিংহ রাশি

দেবী সরস্বতীর পুজো করার সময় আপনি অবশ্যই গায়ত্রী মন্ত্র জপ করবেন। তারপর আপনি যদি বিদেশে পড়াশোনা করতে যেতে চান করতে পারেন। সেখানে গেলে আপনার জীবনে সাফল্য নিশ্চিত এবং আপনার মনে যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন আপনার পূরণ হবে।

কন্যা রাশি

কন্যা রাশি

দারিদ্র শিশুদের শিক্ষার জিনিস বিতরণ করুন। মা সরস্বতীও আপনার উপর বিশেষ কৃপা করবেন। মা সরস্বতীর কৃপায় আপনার জীবনে সাফল্য সর্বদাই বিরাজ করবে।

তুলা রাশি

তুলা রাশি

দেবী সরস্বতীকে পুজোর দিন সাদা ফুল নিবেদন করুন। সেই সঙ্গে যে ব্রাহ্মণ আপনার বাড়িতে পুজো করতে আসবেন তাকে সাদা বস্ত্র দান করুন। এর থেকে আপনি জীবনে অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন এবং জীবনে সাফল্যও অর্জন করতে পারবেন।

 বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই রাশির ব্যক্তিরা মা সরস্বতী পুজো করুন। পুজোয় লাল রঙের কলম নিবেদন করুন। তারপর সেই কলম আপনি ব্যবহার করুন। এটি বিদ্যার্থীদের জন্য খুব শুভ। দেবী সরস্বতীর বিশেষ কৃপাও পাবেন আপনারা।

 ধনু রাশি

ধনু রাশি

দেবী সরস্বতী পুজো করলে আপনার জীবনে সাফল্য নিশ্চিত, তবে সেই সঙ্গে হলুদ রঙের মিষ্টি নিবেদন করুন। তারপরে আপনি যেকোনোও শুভ কাজের জন্য সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। এতে আপনার সকল কাজ খুব ভালোভাবে জীবনে হয়ে যাবে।

মকর রাশি

মকর রাশি

এই রাশির ব্যক্তিরা সাদা রংয়ের যেকোনও খাবার বা বস্ত্র আপনি অভাবী ব্যক্তিকে দান করুন। এতে আপনার বুদ্ধি বাড়বে। সাহস শক্তি ক্রমশ বাড়বে। পড়াশোনায় মন বাড়বে। কর্মক্ষেত্রে উন্নতিও করতে পারবেন আপনারা।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

এই পুজোর দিন দারিদ্র শিশুদের কলম, স্কুল, ব্যাগ, পেন্সিল, বক্স ইত্যাদি দান করুন। এতে আপনার আত্মবিশ্বাস আরোও বাড়বে। সকল কাজে আপনি সাফল্য অর্জন করতে পারবেন এবং দেবী সরস্বতীর বিশেষ কৃপাও পাবেন।

মীন রাশি

মীন রাশি

দেবীকে খুশি করতে মীন রাশির ব্যক্তিরা এই বিশেষ দিনে পোশাক ও মিষ্টি দান করুন অভাবী ব্যক্তিদের। এতে আপনার পেশাগত যে সমস্যা রয়েছে তা থেকে আপনি বের হতে পারবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+