দীপাবলির দিন এই কাজগুলি করলে মা লক্ষ্মীর আশীর্বাদের হাত থাকবে আপনার ওপর
হিন্দুধর্মে দীপাবলির বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর সকলেই এই দিনটি আড়ম্বরের সঙ্গে পালন করে থাকেন। চলতি বছর ৩১ অক্টোবর পালিত হবে দীপাবলি উৎসব। এই দিন মা লক্ষ্মী, ভগবান কুবের ও গণেশের পুজোর আয়োজন করা হয়।
এই দিন এমন অনেক কাজ আছে সেগুলি করলে মা লক্ষ্মী বিশেষ আশীর্বাদ আপনি পাবেন। এমনকি ভাগ্যের দ্বার খোলা থাকবে আপনার। যদি আপনি মায়ের আশীর্বাদ পেতে চান তাহলে অবশ্যই এই কাজগুলি করুন। এতে ঘরে আপনার সুখ-সমৃদ্ধি বজায় থাকবে। দেখুন কী কী করবেন।

- দেবী লক্ষ্মীকে এগুলি দান করুন
দেবী লক্ষ্মীকে খুশি করতে দীপাবলির দিন মাকে ১১ টি ১ টাকার কয়েন, ২১ টি কড়ি, ২৫ গ্রাম হলুদ ও সর্ষে নিবেদন করুন। পরের দিন লাল কাপড়ে বা হলুদ কাপড় এগুলি বেঁধে যেখানে টাকা রাখেন সেখানে রেখে দিন। এতে আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। এমনকি ভাগ্যের দ্বার খুলবে।
- এই গাছের শিকড়ের পুজো করুন
দেবী লক্ষ্মীর কৃপা পেতে দীপাবলির দিন আপনি অশোক গাছের শিকড়ের পুজো করুন। এতে ধন-সম্পদ হুহু করে বাড়বে। শুধু তাই নয়, জীবনে যে অর্থ সংকট ছিল তাও কেটে যাবে। ব্যবসা-বাণিজ্যেও আপনি অনেক উন্নতি লাভ করতে পারবেন।
- দারিদ্র ব্যক্তিদের এগুলি খাওয়ান
দীপাবলিতে কোনও দারিদ্র্য ব্যক্তিকে আঁখ বা মিষ্টি খাওয়ান। এতে আপনার জীবনে যে জটিল সমস্যা রয়েছে বা আইনি কোনও সমস্যায় আপনি যদি আটকে থাকেন, তা থেকে বের হতে পারবেন। শুধু তাই নয় দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখের মুখ দেখবেন।
- কলসিতে জল ভরে রাখুন
আর্থিক লাভের জন্য দীপাবলির দিন একটি নতুন কলসি কিনে তাতে জল ভরে রান্না ঘরে রেখে দিন। এতে মা লক্ষ্মীর সঙ্গে বিষ্ণু ও খুব খুশি হন। এতে অন্নপূর্ণা দেবীও খুশি হন। যে ক্ষেত্রে আপনার আর্থিকদিকে লাভ হবে। এমনকি জীবনে সুখ বজায় থাকবে।
- দরজার সামনে এটি লিখুন
এমন অনেকেই রয়েছেন, যারা কঠিন পরিশ্রম করার পরেও ভালো অর্থ উপার্জন করতে পারেন না। তাই তারা কিন্তু অর্থ উপার্জনের জন্য চাল ও হলুদ একসঙ্গে পেস্ট করে বাড়ির মূল দরজার সামনে 'ওম’ লিখুন। এতে ঘরে মা লক্ষ্মীর আগমন হবে এবং আপনি অনেক পয়সা উপার্জন করতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications