Akshaya Tritiya: আর্থিক সঙ্কট কাটিয়ে টাকা উপার্জন করতে অক্ষয় তৃতীয়ায় করুন এই প্রতিকারগুলি
জ্যোতিষশাস্ত্রে ও হিন্দুধর্মে অক্ষয় তৃতীয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। অক্ষয় তৃতীয়া অত্যন্ত বিশেষ একটি দিন। এই বিশেষ দিনে শুভ কাজ করলে শুভ ফল পাওয়া যায়। কথিত আছে, এদিন আপনি যে কাজ করবেন, সেই কাজেই সফলতা পাবেন।
এমনকি মা লক্ষ্মীরও কৃপা পাবেন। চলতি বছর অক্ষয় তৃতীয়া পড়েছে ৩০ এপ্রিল। যদি আপনি আর্থিক সঙ্কট কাটিয়ে অক্ষয় তৃতীয়ায় অর্থ লাভ করতে চান, তাহলে আপনি এই টিপসগুলি মানতেই পারেন। এটি আপনার জীবনেও সফলতা নিশ্চিত।

বাসি-ঘর পরিষ্কার রাখবেন
অক্ষয় তৃতীয়ায় অবশ্যই ভোরবেলা ঘুম থেকে উঠে বাসি ঘর পরিষ্কার করবেন। কখনোই এই বিশেষ দিনে ঘর বাসি রাখবেন না। এতে কিন্তু আপনার জীবনে নানান সমস্যা আসবে।
দেবীকে হলুদ ফুল নিবেদন করুন
অক্ষয় তৃতীয়ার দিন হলুদ বস্ত্র, বিষ্ণুকে পরাবেন। সেই সঙ্গে হলুদ ফুল নিবেদন করবেন ও মা লক্ষ্মীকে ফুল নিবেদন করবেন। যদি পারেন গোলাপ ফুল নিবেদন করুন। সেই সঙ্গে লক্ষ্মী নারায়ণের সামনে প্রদীপ জ্বালান। তিলের তেল, ঘিয়ের প্রদীপ জ্বালালে আপনার মনের ইচ্ছাও পূরণ হবে। আর্থিকদিকে যে বাধা রয়েছে তা কেটে যাবে।
কড়ি, কয়েন, হলুদ দান করুন
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, অক্ষয় তৃতীয়ার দিন একটি লাল কাপড়ে একটা কড়ি, এক টাকার কয়েন, একটা হলুদ মা লক্ষ্মীর কাছে রেখে দিন। লক্ষ্মী পুজোর পরের দিন সেটি আপনি আপনার আলমারি বা যেখানে আপনি আপনার সম্পত্তির কাগজ রাখা রয়েছে কিংবা টাকা রাখেন, সেখানে রেখে দিন। যাতে আপনার সম্পদ হু হু করে বাড়বে।
চাল, গম, তিল দান করুন
এই বিশেষ দিনে দারিদ্র অসহায় ব্যক্তিদের চাল, গম, তিল ইত্যাদি দান করুন। যদি পারেন বস্ত্র দান করতে পারেন। এতে আপনার জীবনে সফলতা আসবে। সকল কাজেই এগিয়ে যেতে পারবেন আপনি।
গোটা নারকেল নিবেদন করুন
আর্থিকদিকে লাভ করতে চান, তাহলে অক্ষয় তৃতীয়ার দিন আপনি একটি লাল কাপড়ে একটা গোটা নারকেল বেঁধে বিষ্ণুদেবের পায়ের কাছে রেখে দিন। ভগবানের বিশেষ কৃপা পাবেন ও আর্থিকদিকেও আপনার খুব লাভ হবে, এতে আপনার মানসিক চাপ থেকেও আপনি বের হতে পারবেন।
গণেশজিকে সাদা ফুল নিবেদন করুন
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, অক্ষয় তৃতীয়ার দিন আপনি একটি সাদা ফুল গনেশজিকে নিবেদন করুন। এটি আপনার চাকরি থেকে ব্যবসায় আটকে থাকা সব কাজে সফলতা আসবে। এতে আপনার জীবনের যে আর্থিক সঙ্কট ছিল তাও কাটিয়ে উঠতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications