আর্থিক উন্নতি, সৌভাগ্য বৃদ্ধি করতে ভাদ্র মাসে করুন এই কাজগুলি, পাবেন ভগবানের কৃপাও
জ্যোতিষশাস্ত্রে, ভাদ্র মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। শ্রাবণ মাস শেষ করে ভাদ্র মাস পরেছে। আর এই মাস অতন্ত শুভ মাস। এই ভাদ্র মাসে অনেক পুজোর আয়োজন করেন ভক্তরা। গণেশ পুজো থেকে শুরু করে জন্মাষ্টমী, রাধাষ্টমীর পুজোর আয়জন করেন ভক্তরা।
এই মাসে শুভ কাজ করা যায় না। এই কাজগুলি করলে পরিবারে অশান্তি হতে পারে, অর্থহানি হতে পারে ও জীবনে নানান সমস্যা আসতে পারে। তবে ভাদ্র মাসে এমন কিছু কাজ আছে সেগুলি করলে আপনার আর্থিক দিকেও যথেষ্ট উন্নতি হবে।

- কী কী কাজ করবেন
ভাদ্র মাসের যতটা পারবেন নিজের সামর্থ্য অনুযায়ী দারিদ্র ব্যক্তিদের খাওয়াবেন। চাল দান করবেন। পারলে পায়েস রান্না করে খাওয়াতে পারেন। এতে ভগবানের বিশেষ কৃপা থাকবে আপনার উপর। এই মাসে কোন কোন কাজ করবেন, জানুন।
- নিরামিষ খাবার খাবেন
ভাদ্র মাসের বৃহস্পতিবার করে নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করবেন। পাখিদের খাওয়াবেন। যে খাবার আপনার বেশি থাকবে সেগুলি জলে ভাসিয়ে দিতে পারেন, মাছেদের খাওয়ার জন্য। তাহলে কিন্তু আপনার উপর ভগবানের কৃপা থাকার পাশাপাশি আপনি আর্থিক দিকেও খুব লাভ করতে পারবেন।
- দারিদ্র ব্যক্তিদের খাওয়ান
যদি আপনি আপনার ধন, সম্পত্তি আরও বাড়িয়ে তুলতে চান, তাহলে অবশ্যই ভাদ্রমাসে বাড়িতে মহিলাদের সঙ্গে ভালো ব্যবহার করুন। কাউকে খারাপ কথা বলবেন না। শুকনো হলুদ কাপড়ের ওপর একটাকার একটি কয়েন, একটা কড়ি দিয়ে ঠাকুরের জায়গায় রেখে দিন। দারিদ্র ব্যক্তিদের খাওয়ান। এতে আপনার উপর থাকা সমস্ত বাঁধা কেটে যাবে। আর্থিক দিকেও উন্নতি করতে পারবেন।
- গণেশের পুজো করুন
পুরো ভাদ্র মাস ধরে গণেশের পূজা করুন, তাহলে আপনার জীবনে সফলতা লেগে থাকবে। গণেশের বিশেষ কৃপা লেগে থাকবে আপনার উপর। সেই সঙ্গে নতুন সম্পত্তিও কিনতে পারবেন আপনি। আর্থিক দিকেও লাভ হবে আপনার। পরিবারে অশান্তির পরিবেশ কেটে যাবে।
- এই খাবারগুলি খাবেন
ভাদ্র মাসে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, তাই এই মাসে যতটা পারবেন মাখন, মিছরি খাওয়ার চেষ্টা করবেন। নিরামিষ খাবার খাবেন। আমিষ খাবার ভুলেও মুখে তুলবেন না। তাহলে কিন্তু আপনার অর্থ ক্ষতি হতে পারে। মদ খাবেন না। ভাগবানের সেবা করবেন। কারোর সঙ্গে অযথা তর্ক করা এড়িয়ে চলুন। এতে পরিবারের সদস্যদের সঙ্গেও আপনি ভালো থাকতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications