কর্মক্ষেত্রে উন্নতি করতে চাইলে শারদীয়া নবরাত্রিতে এই কাজগুলি করুন

কর্মক্ষেত্রে উন্নতি করতে চাইলে শারদীয়া নবরাত্রিতে এই কাজগুলি করুন

সোমবার থেকে শুরু হয়েছে শারদীয়া নবরাত্রি। আজ নবরাত্রির দ্বিতীয় দিন। মা ব্রহ্মচারিণীকে এই দিন উৎসর্গ করা হয়। মাতা ব্রহ্মচারিনীর পুজো করা জ্যোতিষশাস্ত্রে খুব শুভ বলে মনে করা হয়। এভাবে নবরাত্রির প্রত্যেকটি দিন মা দুর্গার আলাদা আলাদা অবতারে পুজো করা হয়। এই বিশেষ ব্যবস্থা যদি বাড়িতে আপনি করেন তাহলে আপনার চাকরি থেকে ব্যবসার সমস্ত সমস্যা কেটে আপনি জীবনে উন্নতি করতে পারবেন। ৫ অক্টোবর দশমী পর্যন্ত চলবে এই সুসময়। মা দুর্গা যদি আপনার উপর খুশি হন তাহলে আপনি খুব ভালো থাকতে পারবেন। আর্থিক দিকে খুব উন্নতি লাভ করতে পারবেন। জেনে নিন কোন কোন বাধা কাটাতে আপনি কী করতে পারবেন।

সুপারি

সুপারি

যদি আপনার জীবনে কোনও বাধা থাকে, একটি সুপারি আপনার জীবনের নানান সমস্যা বদলে দিতে পারে জানেন। এর জন্য একটি বড় সুপারির চারপাশে সিঁদুর লাগান, তারপর হলুদ কাপড়ে বেঁধে মা দুর্গারকে সেটি নিবেদন করুন। তাহলে আপনার জীবনের শুভ সময় শুরু হবে। আপনি যা চাইছেন সেটি করতে পারবেন ।চাকরিক্ষেত্রে উন্নতি করতে পারবেন।

লবঙ্গ

লবঙ্গ

মা দুর্গাকে খুশি করতে এবং কোনও ইচ্ছা পূরণ করতে আপনি একটা লবঙ্গ কালো সুতোয় বেঁধে মা দুর্গাকে নিবেদন করুন, তাহলে আপনার মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে। আপনার আর্থিক দিকে উন্নতি হবে। আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন অনেকটাই। সকল কাজের সাফল্য মিলবে। সেই সঙ্গে মা দুর্গার কৃপা পেয়ে যাবেন।

পাতা

পাতা

কর্মজীবনে আপনি যদি উন্নতি করতে চান, তাহলে আপনি নবরাত্রির দিন লাল সুতো দিয়ে সাতটি পাতা বেঁধে একটি মালা তৈরি করে মা দুর্গাকে নিবেদন করুন। তাহলে আপনার কর্মসংস্থানে উন্নতি হবে। আপনি সেখানে আর্থিক দিকে উন্নতি করতে পারবেন। জীবনে অনেকটাই এগিয়ে যেতে পারবেন। চাকরিতে পদোন্নতিও হবে। চাকরি পেয়ে গেলে সেই মালা আপনি জলে ভাসিয়ে দিন।

 নারকেলের জল

নারকেলের জল

নবরাত্রির এই বিশেষ সময়ে রাতে নিজের কোলের অপর নারকেল জল রেখে মা দুর্গার সামনে হাঁটু মুড়ে বসুন। এর পর 'শান্তিকর্মণি সর্বত্র দুঃস্বপ্ন। গ্রহপিদাসু চোগ্রাসু মাহাত্ম্যম শ্রুনুয়ানম্।' এই মন্ত্রটি ১০৮ বার জপ করুন। অশুভ গ্রহদশা থেকে স্বস্তি পাবেন আপনি। আর্থিক দিকে অনেক উন্নতি করতে পাবেন। জীবনে সাফল্য আসবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+