রাত পোহালেই অম্বুবাচী, এই সময়ে কী কী করবেন, আর কী করবেন না, জানুন

হিন্দুধর্মে অম্বুবাচীর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর আষাঢ় মাসে পালিত হয় অম্বুবাচী। চলতি বছর অম্বুবাচীর শুরু হবে ৭ আষাঢ় অর্থাৎ ২২ জুন থেকে, যা শেষ হবে ২৬ জুন। ২২ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত মন্দিরের দরজা বন্ধ থাকবে। আবার ২৭ তারিখ থেকে ভক্তদের জন্য মন্দিরের দ্বার খুলে দেওয়া হবে। এসময় কামাখ্যা মন্দিরের দ্বার কিন্তু বন্ধ থাকে। এই সময়ে মায়ের বিশেষ পুজোর আয়োজন করা হয়।

রাত পোহালেই অম্বুবাচী। এই সময় সব কাজ কিন্তু করা যায় না। আবার এমনও অনেক কাজ আছে যা করা অত্যন্ত শুভ। এই সময়ে কোন কোন কাজ করবেন, আর কোন কাজ এড়িয়ে চলবেন আপনি, জানুন।


কোন কোন কাজ করবেন না

১) বলা হয়, অম্বুবাচীর সময় জমিতে চাষ একদম করবেন না।

২) এই সময় গৃহপ্রবেশ, বিবাহ বা অন্যান্য যেকোনও শুভ কাজে একদমই করা উচিত নয়।

৩) অম্বুবাচী সময় বাড়িতে কোনও বিশেষ ধরনের পুজো করবেন না।

৪) এই সময় জমি, বাড়ি, ক্রয় বিক্রয় করবেন না। কারণ এসময় কোনও শুভ কাজ করা যায় না।

৫) এই অম্বুবাচী সময় বিধবা মহিলারা ব্রত চলাকালীন কোনও গরম খাবার খেতে পারেন না। ব্রত শুরু হওয়ার আগে তারা রান্না করে রাখেন। অল্প অল্প করে তা রেখে সেই ঠান্ডা খাবার তারা খান।

৬) এই সময়ে গাছ কাটবেন না।

৭) এই সময়ে ভূমিতে আঘাত করবেন না।

এই কাজগুলি করবেন

১) এসময় দেব দেবীদের ছবি লাল কাপড় দিয়ে ঢেকে রাখার কথা বলা হয়। দেবীদের মূর্তি ভুলেও স্পর্শ করবেন না। কোন মন্ত্র পাঠ করবেন না। কেবল ধূপ, প্রদীপ দেখাতে পারেন আপনি।

২) এই অম্বুবাচী চলাকালীন আপনি যদি পারেন ব্রাহ্মণকে খাওয়াবেন। তাহলে কিন্তু আপনার মনের ইচ্ছা পূরণ হবে।

৩) অম্বুবাচী পালন করার সময় আপনি তিনজন দারিদ্র ব্যক্তিকে ফল দান করতে পারেন, যা কিন্তু অত্যন্ত শুভ।

৪) এসময় আপনি বাড়ির উত্তর পূর্ব দিকে সাদা ফুলের গাছ লাগাতে পারেন।

৫) জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, অম্বুবাচীর সময় আপনি প্রত্যেকদিন আম, দুধ খেতে পারেন। যা কিন্তু খুব ভালো।

৬) যদি পারেন অম্বুবাচী যারা পালন করেন তাদেরকে ফলাহার করবার জন্য অর্থ দান করতে পারেন। নাহলে ফল দান করতে পারেন। এটি আপনার জন্য অত্যন্ত শুভ হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+