মা লক্ষ্মীর কৃপা পেতে, বাস্তুত্রুটি দূর করতে নববর্ষের আগে করুন এই বিশেষ কাজগুলি

নতুন বছর শুরু হতে আর বেশি দিন। সকলেই চান পুরনো বছরের সমস্ত খারাপকে বিসর্জন দিয়ে নতুন বছরকে সাদরে স্বাগত জানাতে। নতুন বছর সকলের ভালো কাটুক তেমনি সকলে চান।

বাস্তুত্রুটি দূর করতে চান, দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান, আর্থিক দিকে অনেক উন্নতি লাভ করতে চান তাহলে নতুন বছরের আগেই করুন এই কাজগুলি। এতে আপনার ঘরে সুখ, শান্তি বিরাজ করবে। এবং পাবেন মা লক্ষ্মীর বিশেষ কৃপাও। জানুন কী কী করবেন আপনি।

lakshmi puja

  • ভাঙা ভগবানের মূর্তি

যদি আপনার ঠাকুরঘরে কোনও দেবদেবীর মূর্তি ভেঙে যায়, তাহলে নববর্ষের আগেরই পুকুরে বা নদীতে ভাসিয়ে দিয়ে আসুন। ভগ্ন মূর্তি বাড়িতে রাখা উচিত নয়। এতে শুভ ফল আপনি কখনোই পাবেন না। রেগে যান মা লক্ষ্মী।

  • ভাঙা কাঁচ, বাসনপত্র

ঘরে ভাঙা কোনও বাসনপত্র রাখা উচিত নয়। ভাঙা কাঁচ ঘরে রাখলে আপনার জীবনে নেতিবাচক শক্তি বিরাজ করবে। জীবন থেকে সমস্ত সুখ চলে যাবে। তাই ভাঙা আয়নাও ঘরে রাখবেন না।

  • বন্ধ ঘড়ি

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, বাড়িতে বন্ধ ঘড়ি রাখা উচিত নয়। এটি রাখলে আপনার বাড়ির সদস্যদের উপর খারাপ প্রভাব পড়বে। তাই আগেই সাধান হোন আপনি।

  • কাঁটাযুক্ত লাগাবেন না

বাড়িতে কাঁটাযুক্ত গাছ লাগাবেন না। বাড়িতে যদি পারেন তুলসী গাছ লাগান। তুলসী গাছ বাড়িতে থাকলে বাস্তুত্রুটি দূর হয়। পাবেন মা লক্ষ্মীর বিশেষ কৃপাও। কথিত আছে মা লক্ষ্মী তুলসী গাছে বাস করেন।

  • ভাঙা আসবাবপত্র, ছেঁড়া জুতো

আপনার বাড়িতে ভাঙা আসবাবপত্র, ছেঁড়া জুতো রাখবেন না। থাকলে আজই তা বিদায় করুন। না হলে আপনার জীবনে নেমে আসবে দারিদ্রতা। ঘরে নেতিবাচক শক্তি বিরাজ করবে। নববর্ষ আসার আগেই এই কাজগুলি করে ফেলুন। নাহলে নতুন বছরেও আপনি কিন্তু সুখী হবেন না।

  • নববর্ষের দিন করুন এই কাজগুলি

যদি আপনি আর্থিক সংকট কাটাতে চান তাহলে নববর্ষের দিনে স্নান ও ধ্যান করুন। এদের দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর কৃপা পাবেন। সেই সঙ্গে দেবী লক্ষ্মীকে একটি নারকেল নিবেদন করুন। সেই নারকেল আপনি আপনার আলমারিতে রেখে দিন। এতে অর্থ সংকট আপনার জীবন থেকে দূর হবে । আপনার পরিবারের সকলের সঙ্গে সুখে থাকতে পারবেন আপনি।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+