বছরের শেষ আংশিক চন্দ্রগ্রহণের নেতিবাচক প্রভাব থেকে বাঁচতে গ্রহণ শেষে করুন এই কাজগুলি

বছরের শেষ আংশিক চন্দ্রগ্রহণের নেতিবাচক প্রভাব থেকে বাঁচতে গ্রহণ শেষে করুন এই কাজগুলি

চন্দ্রগ্রহণ খুব গুরুত্বপূর্ণ স্বর্গীয় ঘটনা হলেও ধর্ম–জ্যোতিষে এই গ্রহণকে খুব মাহাত্ম্যপূর্ণ বলে মানা হয়েছে। শুক্রবার ১৯ নভেম্বর এই বছরের দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ শুরু হয় সকাল ১১টা ৩৪ মিনিট থেকে এবং তা শেষ হয়েছে বিকেল ৫টা ৫৯ মিনিটে। এই গ্রহণ শতাব্দীর দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণ বলে পরিচিতি লাভ করেছে। আজ থেকে ৫৮০ বছর আগে এত দীর্ঘ চন্দ্রগ্রহণ হয়েছিল। ভারতের অরুণাচল প্রদেশ ও অসম থেকে চন্দ্রগ্রহণের কিছুটা ঋশ্য দেখা গিয়েছে বলে জানা যাচ্ছে।

বৃষ রাশিতে এই গ্রহণ লাগে

বৃষ রাশিতে এই গ্রহণ লাগে


চন্দ্রগ্রহণকে ধর্ম ও জ্যোতিষে খুবই অশুভ বলে মানা হয় এইজন্য গ্রহণের সময় খাওয়া-দাওয়া, শুভ কাজ করা থেকে সর্বদা দূরে থাকার পরামর্শ দেওয়া হয়। সেরকমই যে রাশিগুলির ওপর গ্রহণের নেতিবাচক প্রভাব বেশি পড়ে, ওই জাতকদের সেই সময় একটু বুঝেশুনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এই চন্দ্রগ্রহণ বৃষ রাশি ও কৃতিকা নক্ষত্রে ঘটেছে, তাই বৃষ রাশির সঙ্গে সঙ্গে সূর্য অধিপতি সিংহ রাশির জাতকদের জন্য এই গ্রহণ অত্যন্ত অশুভ।

গ্রহণের পর করুন এই সহজ কিছু উপায়

গ্রহণের পর করুন এই সহজ কিছু উপায়

যেরকমভাবে গ্রহণের সময় কিছু নিয়ম করার কথা বলা হয়েছিল তেমনি গ্রহণের পরও কিছু নিয়ম তৈরি করা হয়েছে। গ্রহণ সমাপ্ত হওয়ার পরই এই কাজগুলি তৎক্ষণাত করলে গ্রহণের অশুভ প্রভাব কম হবে। অতএব, আপনি যদি চন্দ্রগ্রহণের কারণে আপনার উপর অশুভ প্রভাব এড়াতে চান তবে এই কাজটি করুন চন্দ্রগ্রহণের পরে।

 স্নান করুন

স্নান করুন

গ্রহণের পরে অবশ্যই স্নান করুন। মনে রাখবেন তাতে গঙ্গাজল মিশিয়ে নেবেন। গঙ্গাজল না হলে অন্য কোনও পবিত্র নদীর জলও মেশাতে পারেন।

পোশাক বদলে ফেলুন

পোশাক বদলে ফেলুন

গ্রহণের পর স্নান করে অবশ্যই পোশাক বদলে ফেলুন।

 বস্ত্র দান করুন

বস্ত্র দান করুন

সম্ভব হলে গ্রহণের পর বস্ত্র দান করুন। এরকম করলে তা আপনাকে সব সমস্যা থেকে আপনাকে বাঁচাবে।

 গঙ্গাজল ছেটান

গঙ্গাজল ছেটান

গ্রহণের নেতিবাচক প্রভাব থেকে বাঁচতে গোটা ঘরে গঙ্গাজল ছেটান। যদি পুরো ঘরে না ছিটোতে পারেন তবে শুধু পুজোর ঘরে গঙ্গাজল অবশ্যই ছেটাবেন।

ভগবানের মূর্তিগুলিকে গঙ্গাজল দিয়ে অভিষেক

ভগবানের মূর্তিগুলিকে গঙ্গাজল দিয়ে অভিষেক

গ্রহণের পর পুজোর ঘরে থাকা ভগবানের মূর্তিগুলিকেও গঙ্গাজল দিয়ে অভিষেক করুন।

গরুকে রুটি খাওয়ানো

গরুকে রুটি খাওয়ানো

গ্রহণের পর গরুকে রুটি খাওয়ান। সম্ভব হলে যে কোন গরীবকে খাওয়ান। এই কাজটি আপনাকে গ্রহনের ত্রুটি থেকে রক্ষা করবে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+