পিতৃদোষ থেকে মুক্তি পেতে মৌনী অমাবস্যায় রাশি অনুযায়ী করুন এই প্রতিকারগুলি
হিন্দুধর্মে মৌনী অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে। যা প্রত্যেক বছর মাঘ মাসের কৃষ্ণপক্ষের শেষ তিথিতেই পালিত হয়। এবছর মৌনী অমাবস্যা পড়েছে ২৯ জানুয়ারি। মহাকুম্ভের দ্বিতীয় অমৃত স্নান এদিনই কিন্তু করা হবে। তাই এই দিনটি অত্যন্ত বিশেষ।
এদিন সিদ্ধ যৌগ তৈরি হচ্ছে। যে কারণে দান ও স্নানের অত্যন্ত গুরুত্ব রয়েছে। তাই পিতৃপুরুষদের আশীর্বাদ পেতে আপনি কিন্তু এদিন তাদের জল নিবেদন করতেই পারেন। এই বিশেষ দিনে রাশি অনুযায়ী এই প্রতিকারগুলি করলে আপনার আর্থিকদিকে উন্নতি হবে, দূর হবে পিতৃদোষও।

- মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকারা এই মাঘী অমাবস্যার দিন ভগবান হনুমানজির পুজো করুন। সেই সঙ্গে হনুমান চল্লিশা পাঠ করুন।
- বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের এই বিশেষ দিন দেবী লক্ষ্মীর পুজো করুন। এতে দেখবেন আপনার ধন বাড়তে থাকবে। আর্থিকদিকেও যথেষ্ট লাভ হবে।
- মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকারা পিতৃদোষ থেকে মুক্তি পেতে এই বিশেষ দিনে গরুকে খাওয়ান। যদি পারেন একটি রুটিও খাওয়াবেন।
- কর্কট রাশি
কর্কট রাশির ব্যক্তিরা এই মৌনী অমাসবস্যার দিন চাল, দুধ, চিনি ইত্যাদি নিবেদন করুন। এটি করলে ভগবান শিবের বিশেষ আশীর্বাদ পাবেন।
- সিংহ রাশি
সিংহ রাশির জাতক জাতিকারা গুড় দান করুন। এই তিথিতে গুড় দান করলে আপনার আর্থিক দিকে লাভ হবে। পারিবারিক জীবনেও আপনি খুব সুখী হবেন।
- কন্যা রাশি
কন্যা রাশির জাতক জাতিকারা মৌনী অমাবস্যার দিন সবুজ শাকসবজি, শস্য দান করুন। এতে আপনার জীবনে সুখ বাড়তে থাকবে।
- তুলা রাশি
তুলা রাশির ব্যক্তিরা এই অমাবস্যার দিন পিতৃদোষ থেকে মুক্তি পেতে এবং আর্থিক দিকে লাভ করতে চাল ও বস্ত্র দারিদ্র ব্যক্তিদের দান করুন।
- বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশি জাতক জাতিকার এই বিশেষ দিনে গুড় দান করুন। তারপর হনুমান চল্লিশা পাঠ করুন।
- ধনু রাশি
পিতৃদোষ থেকে মুক্তি পেতে ধনু রাশির ব্যক্তিরা বিষ্ণুর নাম ১০০ বার জপ করুন। এতে আপনার পারিবারিক জীবনেও সুখ লেগে থাকবে।
- মকর রাশি
মকর রাশির ব্যক্তির এই বিশেষ সরিষা দান করুন । শনি মন্দিরে গিয়ে শনি চল্লিশা পাঠ করুন। এতে আপনি সকল দোষ, ত্রুটি থেকেও মুক্তি পাবেন। শনিদেবের বিশেষ কৃপাও পাবেন।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকারা এই বিশেষ দিন পিতৃদোষ থেকে মুক্তি পেতে শিব ঠাকুরের পুজো করুন। সেই সঙ্গে হনুমান চালিশা পাঠ করুন। পাবেন পূর্বপুরুষের আশীর্বাদও ।
- মীন রাশি
মীন রাশির জাতক জাতিকারা এই অমাবস্যা তিথিতে হলুদ ফুল, ছোলার ডাল দান করুন। এতে আপনি কর্মক্ষেত্রে খুব উন্নতি লাভ করতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications