অর্থের অভাব দূর করতে কার্তিক পূর্ণিমার দিন এই বিশেষ প্রতিকারগুলি অবশ্যই করুন

হিন্দু ধর্মে কার্তিক মাসের আলাদা মাহাত্ম্য রয়েছে। কার্তিক মাসের পূর্ণিমার দিন ভগবান বিষ্ণু ও তুলসীর পুজো করার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন বলে মনে করা হয়। এইদিন গরুর পুজো করলে সবচেয়ে বেশি ফল পাওয়া যায়। এর সঙ্গে কার্তিক পূর্ণিমার সময় করা উপায়গুলি খুব কার্যকর প্রভাব দেয়। এ বছর ১৯ নভেম্বর শুক্রবার কার্তিক পূর্ণিমা রয়েছে। আবার এদিনই বছরের শেষ চন্দ্রগ্রহণও। তবে যাঁরা অর্থাভাবে বহুদিন ধরে ভুগছেন তাঁদের জন্য এটা খুবই দারুণ সময়। এদিন ধন প্রাপ্তির জন্য কপা উপায়গুলি খুব শীঘ্র ফল দেয়।

ধন প্রাপ্তির উপায় হিসাবে ব্রত করুন

ধন প্রাপ্তির উপায় হিসাবে ব্রত করুন

কার্তিক পূর্ণিমার দিন অবশ্যই ব্রত করুন, এতে অগ্নিষ্টোম যজ্ঞের ফল পাবেন। এর সঙ্গে মা লক্ষ্মীও প্রসন্ন হয়ে অর্থাভাব দূর করবে। ব্রতের যা যা নিয়ম সব মেনে উপোস করে পুজো করলে আপনি ফল অবশ্যই লাভ করবেন।

তুলসীর পুজো

তুলসীর পুজো

কার্তিক পূর্ণিমার দিন অবশ্যই তুলসীর পুজো করুন। এতে অনেক জন্মের পাপ নষ্ট হয়ে যাবে। এছাড়াও শাস্ত্রে বলা হয় মরশুম বদলের সময় হল কার্তিক মাস। এই সময় বহু ক্ষেত্রেই অকাল মৃত্যুর আশঙ্কা থকে যায়। এই অকাল মৃত্যুর ঝুঁকি কমাতেই একাধিক টোটকার কথা বলছে জ্যোতিষ শাস্ত্রে। কার্তিক মাসে তুলসীর পুজো করলে অকাল মৃত্যুর ঝুঁকি কমে। কার্তিক মাসে একমাস ধরে একটানা তুলসী গাছে প্রদীপ জ্বালিয়ে পুণ্য লাভ হয়।

আম পাতার তোরণ

আম পাতার তোরণ

মা লক্ষ্মী সদা ঘরের মধ্যে বিরাজ করুন। এই ইচ্ছা সকলেরই। কারণ মা লক্ষ্মী হলেন ধন-সম্পত্তির দেবী। তাই যদি আপনি চান মা লক্ষ্মী ঘরে প্রবেশ করুক তবে ঘরের প্রধান দরজায় আম পাতার তোরণ লাগান। দেখবেন অর্থাভাব দূর হতে বেশি সময় নেবে না।

মা লক্ষ্মীর পুজো করুন

মা লক্ষ্মীর পুজো করুন

কার্তিক মাস জুড়ে মা লক্ষ্মীর পুজো করলে ধনলাভ হয়। বলছেন জ্যোতিষবিদরা। মা লক্ষ্মীর যদি কৃপা থাকে তাহলেই ধনলাভ হতে পারে একমাত্র। এমনই মতে বিশ্বাসী বহু শাস্ত্রজ্ঞ। তাঁদের মতে, ধনহানির হাত থেকে মুক্তি পেতে এই কার্তিক মাসে মায়ের আরতি করুন এবং তাকে প্রসাদ অর্পণ করে দিন। মাকে খুশি করার জন্য, মায়ের আরতি সহ মা লক্ষ্মী চালিসা পাঠ করুন।

কার্তিকের মায়েদের পুজো

কার্তিকের মায়েদের পুজো

পূর্ণিমার দিন চাঁদ নিজের আসল চেহারায় থাকে। এই দিনে, চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে, কার্তিকের মা হিসাবে বিবেচিত ছয় তপস্বী শিবায়, সম্ভূতি, প্রীতি, সন্তাতি, অনসূয়া এবং ক্ষমাকে পূজা করুন। এটা করলে বাড়িতে টাকা-পয়সা ও খাবার পূর্ণ থাকবে। পরিবারের সদস্যরা ভালো থাকবেন এবং আপনি শীঘ্রই কর্মক্ষেত্রে পদোন্নতি পাবেন।

 প্রদীপ দানে ঋণমুক্ত হবেন

প্রদীপ দানে ঋণমুক্ত হবেন

কার্তিক পূর্ণিমার দিন দেবতারাও প্রদীপ জ্বেলে দিওয়ালি পালন করেন। এইদিন প্রদীপ দান করলে মোক্ষলাভ হয়। যে ব্যক্তিদের ওপর ঋণের বোঝা রয়েছে, তাঁরা কার্তিক পূর্ণিমার দিন প্রদীপ দান করলে শীঘ্রই ঋণমুক্ত হতে পারবেন।

দান–ধ্যান করুন এদিন

দান–ধ্যান করুন এদিন

দান-ধ্যান করা অত্যন্ত পুণ্যের কাজ বলেই মনে করা হয়। কোনও বিশেষ দিন ছাড়াই আপনি সারা বছরই অভাবী ও প্রয়োজন রয়েছে এমন মানুষদের দান-ধ্যান করলে আপনি ফল অবশ্যই পাবেন। তবে বলা হয় যে কার্তিক পূর্ণিমার দিন দান করলে তাতে ১০টি যজ্ঞের সমান ফল পাওয়া যায়। তবে আপনি আপনার সামর্থ অনুসারে দান অবশ্যই করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+