দিওয়ালির সময় করুন ধন–প্রাপ্তির এই টোটকাগুলি, মা লক্ষ্মীর কৃপা সবসময় থাকবে
দিওয়ালির সময় করুন ধন–প্রাপ্তির এই টোটকাগুলি মা লক্ষ্মীর কৃপা সবসময় থাকবে
হিন্দু ধর্মে দিওয়ালিকে সবচেয়ে বড় উৎসব বলে মনে করা হয়। এইদিন ভগবান রাম ১৪ বছরের বনবাস পুর্ণ করে নিজের বাড়ি অযোধ্যায় ফিরে এসেছিলেন। এছাড়াও দিওয়ালির দিনই জৈন ধর্মের ২৪তম তীর্থঙ্কর ভগবান মহাবীরের মোক্ষ প্রাপ্ত হয়েছিল। এই সময় মা লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে, যাতে তাঁর কৃপায় পুরো বছর বাড়িতে সুখ–সমৃদ্ধি বজায় থাকে। যদি পাঁচদিনের এই মহাপর্বের সময় কিছু বিশেষ উপায় করা যায় তবে মা লক্ষ্মী না কেবল দরিদ্রতা–ঋণ থেকে মুক্তি দেয়, বরং ওই ব্যক্তিকে ধনবান করে দেয়।
ধন প্রাপ্তির উপায়:-

ধনতেরাসের দিন এই টোটকা করুন
বাড়িতে যদি টাকা-পয়সা শীঘ্রই নিয়ে আসতে চান তবে দিওয়ালির আগে ধনতেরাসের দিন প্রথমে হলুদ ও চাল পিষে নিন, এবার এতে জল ঢেলে ঘোল বানিয়ে সেটা দিয়ে বাড়ির প্রধান দরজায় 'ওম' লিখুন। এতে টাকা-পয়সা আসা শুরু করে দেবে। আপনি খুব অল্প সময়ের মধ্যে ধনী হয়ে যাবেন।

১১টি কড়ি দান
মা লক্ষ্মীকে প্রসন্ন করে ধনবান হওয়ার বহু টোটকাই রয়েছে। তবে দিওয়ালির দিন যদি এই টোটকা করা যায় তবে ঘরে সুখ-সমৃদ্ধি বজায় থাকে। দিওয়ালির দিন লক্ষ্মী পুজোতে ১১টি কড়ি মা লক্ষ্মীকে অর্পণ করুন। পুরো রাত এই কড়িগুলি মা লক্ষ্মীর সামনে রেখে দিন আর পরের দিন এই কড়িগুলিকে লাল রুমালে বা লাল কাপড়ে বেঁধে লকারে রেখে দিন। এই ঘরে ধন-বৈভবের অভাব হবে না।

মহাযন্ত্রের স্থাপন
মহাযন্ত্রের স্থাপন যে কোনও লক্ষ্মীপুজোর দিনই করা যায়। তবে দিওয়ালির দিন মহাযন্ত্র বিধি-বিধানের সঙ্গে স্থাপন করুন, এতে প্রচুর ধন-সম্পত্তি লাভ হবে। মহাযন্ত্রের বদলে শ্রীযন্ত্র, কুবের যন্ত্রের স্থাপন করতে পারেন। এই যন্ত্রের রোজ পুজো করবেন।

নৃমা লক্ষ্মীকে ভোগ দিন
দিওয়ালির দিন লক্ষ্মী পুজোতে মা লক্ষ্মীকে পুয়ের ভোগ চড়ান আর এরপর তা গরীব-দুঃখীর মধ্যে ভাগ করে দিন। ঋণ শোধ হতে বেশিদিন সময় লাগবে না।

কলসিতে জল ভরে রাখুন
দিওয়ালির দিন জল ভরে রাখার কলসি কিনুন আর সেটাকে ভরে রান্নাঘরে কাপড় দিয়ে ঝুলিয়ে রাখুন। ঘরে সর্বদা সুখ-সমৃদ্ধি বজায় থাকবে।

শঙ্খ ও ডমরু বাজান
লক্ষ্মীপুজোর দিন কোনও ধরনের বাদ্য বাজানোর নিষেধ থাকলেও দিওয়ালির দিন মা লক্ষ্মীর পুজোর পর শঙ্খ আর ডমরু অবশ্যই বাজাবেন। এরকম করলে গরিবী চলে যায় এবং লক্ষ্মী সর্বদা বাড়িতে বাস করে।

হকিক রত্নের পুজো
দিওয়ালির দিন লক্ষ্মী পুজোর সঙ্গে হকিক রত্নের পুজো করুন এবং তারপর তা হাতে পরে থাকুন। ধনী হতে বেশি সময় লাগবে না।












Click it and Unblock the Notifications