আর্থিক সঙ্কটে জর্জরিত, রথযাত্রার দিন এই টিপসগুলি মানলেই হাতে আসবে টাকা

প্রতিবছর আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা উৎসব। এই উৎসবের বিশেষ মাহাত্ম্য আছে। চলতি বছর ৭ জুলাই পালিত হবে রথযাত্রা উৎসব। এই বিশেষ দিনে আপনি যদি এই প্রতিকারগুলি মেনে চলেন, তাহলে আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন।

শুধু তাই নয়, জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। কোনও কাজে পিছিয়ে পড়বেন না। এমনকি সকল কাজে সফলতা অর্জন করতে পারবেন আপনি। জানুন এই বিশেষ দিনে কী কী করবেন।

money

  • আর্থিক সঙ্কট থেকে বের হতে কী করবেন

আর্থিক সঙ্কট আপনাকে ঘিরে ধরেছে। আর তা থেকে আপনি কোনোভাবেই বেরোতে না পারেন তাহলে অবশ্যই জগন্নাথ মন্দিরে গিয়ে এই বিশেষ দিনে ফল দান করুন (পারলে মরসুমি ফল দেবেন)। এটি করলে আপনি মহাপ্রভুর বিশেষ কৃপা লাভ করবেন।

  • প্রতিটি কাজে সফলতা পেতে মানুন এগুলি

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, জীবনে প্রত্যেকটি কাজে সফলতা পেতে আপনি রথযাত্রার দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রার হাতে একটি গোলাপ দিন। যদি পারেন মালা দিতে পারেন। তবে সেই মালা নিজে হাতে তৈরি করে তবেই তাদেরকে অর্পণ করবেন। এতে দেবতারা কিন্তু খুব খুশি হবেন।

  • অশুভ দৃষ্টি এড়াতে কী করবেন

আপনার বাড়িতে যদি অশুভ দৃষ্টি ঘিরে ধরে, যে কাজেই হাত দেন সেখানেই যদি সফলতা না পান তাহলে এই বিশেষ দিনে একটি প্রদীপের মধ্যে লবঙ্গ জ্বেলে আপনি মহাপ্রভুকে আরতি করুন। তাহলে আপনার বাড়ির ওপর থাকা সমস্ত অশুভ দৃষ্টি দূর হবে। পরিবারে বিরাজ করবে ইতিবাচক শক্তিও।

  • কীভাবে বের হবে আর্থিক সঙ্কট থেকে

রথযাত্রার দিন একটি লাল কাপড়ে লবঙ্গ বেঁধে জগন্নাথ দেবের চরণে রেখে দিন। সঙ্গে অবশ্যই দেবেন এক টাকার একটি কয়েন। এতে আপনার আর্থিক সঙ্কট দূর হবে।

  • বাড়িতে কীভাবে অশান্তি কমাবেন

নেতিবাচক শক্তির প্রভাবে পরিবারে সমস্যা বাড়তেই থাকছে। আর সেই সমস্যাতে আপনি জর্জরিত। তা থেকে বেরোতে চাইছেন তাহলে অবশ্যই লবঙ্গ পুড়িয়ে বাড়ির চার কোণে রেখে দিন। খুব সহজেই আপনি অশান্তি থেকে বের হতে পারবেন।

  • মনের ইচ্ছা পূরণ করতে কী করবেন

এই বিশেষ দিন সকালে ঘুম থেকে উঠে পরিষ্কার জামা কাপড় পড়ে লবঙ্গ, একটি গোলাপ ফুল, তুলসী পাতা নিয়ে জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে তা মহাপ্রভুর পায়ে অর্পণ করুন। এতে আপনার মনের ইচ্ছাও কিন্তু খুব দ্রুত পূরণ হবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+