জীবনে সাফল্য আনতে, পারিবারিক অশান্তি থেকে মুক্তি পেতে গণেশ চতুর্থীর দিন করুন এই প্রতিকার
হিন্দুধর্মে, গণেশ চতুর্থীর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রায় প্রত্যেক বছর আড়ম্বরের সঙ্গে সকলে পালন করে থাকেন এই বিশেষ দিনটি। বলা হয়, গণেশের পুজো করলে আপনার জীবনে সফলতা লেগেই থাকবে। গণপতি হলেন জ্ঞান, প্রজ্ঞা, সৌভাগ্যের দেবতা।
গণেশ যার বাড়িতে থাকে, তার বাড়িতে সর্বদাই সুখ, শান্তি বিরাজ করে। আপনি যদি জীবনে প্রতিটি কাজে সফলতা অর্জন করতে চান ও পারিবারিক অশান্তি থেকে মুক্তি পেতে চান তাহলে অবশ্যই গনেশ চতুর্থীর দিন এই প্রতিকারগুলি মানতে পারেন। দেখুন কী কী করবেন।

- ঠাকুরের আসন পাতুন
গণেশ চতুর্থীর দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে প্রথম ঠাকুরের আসন পরিষ্কার করে নতুন কাপড় পাতুন। অবশ্যই বাড়ি, ঘর পরিষ্কার রাখুন। এটি আপনার জন্য খুব শুভ হবে।
- আর্থিকদিকে উন্নতি করতে কী করবেন
আর্থিকদিকে উন্নতি করতে গণেশ চতুর্থীর দিন আপনি ঘিয়ের ওপর ১১ টা দূর্বা দিয়ে তারপরে সিঁদুর দিয়ে গণেশের চরণে রেখে দিন। পুজোর শেষ হলে সেই দূর্বা তুলে আপনি আপনি কোনও গোপন স্থানে রেখে দেবেন।
- বিবাহ
যদি আপনার বাড়িতে কোনও অবিবাহিত কেউ থাকেন, যদি কিছুতেই তার বিয়ে না হয়, তাহলে সেই বিয়ের সমস্যা কাটাতেও কিন্তু আপনি গণপতিকে মোদক নিবেদন করতে পারেন।
- পারবারিক অশান্তি থেকে বের হতে কী করবেন
পারিবারিক অশান্তিতে জর্জরিত থাকেন, আপনি কিছুতেই এই সমস্যা থেকে বের হতে পারছেন না, তাহলে অবশ্যই গণেশ চতুর্থীর প্রথম দিন আপনি গুড়ের তৈরি যে কোনও মিষ্টি দেবতাকে নিবেদন করুন। আবার এই সময় দেবতাকে হলুদ রঙের ফুল নিবেদন করতে একদম ভুলবেন না।
- বাধা কাটাতে কী করবেন
জীবনের সকল কাজেই আপনার বাধা , সেই বাধা থেকে বের হতে আপনি এই গণেশ চতুর্থীর পঞ্চম দিনে গণপতিকে দুটি লাড্ডু, একটি সুপারি, একটি লবঙ্গ অবশ্যই নিবেদন করুন। এতে আপনারা কোনও কাজেই পিছিয়ে থাকবেন না।
- ঋণের বোঝা কমাতে কী করবেন
যদি আপনি ঋণের বোঝায় জর্জরিত থাকেন এবং তা থেকে বের হতে চান তাহলে অবশ্যই গণপতিকে গণেশ পূজার শেষ দিন অর্থাৎ দশম দিনে ১১ টি বেসনের লাড্ডু নিবেদন করুন। এতে আপনার ওপর গণেশের বিশেষ কৃপা থাকবে।
- ইতিবাচক শক্তি
যদি আপনি বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করাতে চান, তাহলে গণপতির সামনে এক টাকা ও একটা কড়ি রেখে দিন। এতে দেবতার বিশেষ কৃপা আপনি পাবেন এবং জীবনে প্রত্যেকটি কাজেই সাফল্য পাবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications