গণেশ চতুর্থীর ১০ দিন এই উপায়গুলি করুন, জীবন থেকে সব বাধা দূর হয়ে যাবে

গণেশ চতুর্থীর ১০ দিন এই উপায়গুলি করুন, জীবন থেকে সব বাধা দূর হয়ে যাবে

গণেশ চতুর্থীর দিন ভগবান গণেশের স্থাপনা হয় এবং পুরো দশদিন নিজের ভক্তদের সঙ্গে থাকার পর অনন্ত চতুর্দশীর দিন গণেশ জি বিদায় নেন। ধর্ম–পুরাণের সঙ্গে সঙ্গে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এই ১০দিন খুবই গুরুত্বপূর্ণ। এই সময় যদি কিছু উপায় করা যায় তাহলে ব্যক্তির সব ধরনের দুঃখ থেকে নিস্তার পেতে পারেন। বিঘ্নহর্তা তাঁর ভক্তদের রক্ষা করতে সদা প্রস্তুত।

সঙ্কট থেকে বাঁচার উপায়

সঙ্কট থেকে বাঁচার উপায়

যদি বার বার ঘর-বাড়ি-ব্যবসার ওপর সঙ্কট আসে তাহলে গণেশ উৎসবের সময় ঘরে গণেশ যন্ত্রের স্থাপনা করুন। এতে নেতিবচক শক্তি থেকে দূরে থাকবেন।

কেরিয়ারে সমস্যা থেকে বাঁচার উপায়

কেরিয়ারে সমস্যা থেকে বাঁচার উপায়

যদি উন্নতিতে বার বার বাঁধা আসে তবে গণেশ চতুর্থীর দিন বা পুরো ১০ দিন হাতিকে সবুজ চারা খাওয়ান। এর পাশাপাশি গণেশ মন্দিরে গিয়ে ভগবানের কাছে নিজের মুশকিল দূর করার প্রার্থনা করুন, কিছুদিনের মধ্যেই পার্থক্য নজরে পড়বে।

 ধন–বৃদ্ধির উপায়

ধন–বৃদ্ধির উপায়

গণেশ উৎসবের ১০ দিন পর্যন্ত রোজ সকালে তাড়াতাড়ি স্নান করে গণেশ জিকে শুদ্ধ ঘি ও গুড়ের ভোগ নিবেদন করুন। এরপর এই ভোগ গরুকে খাইয়ে দিন। এতে আপনার আর্থিক অবস্থা ভালো হতে শুরু করবে।

পদোন্নতি পাওয়ার উপায়

পদোন্নতি পাওয়ার উপায়

গণেশ চতুর্থীর দিন নিজের বাড়িতে হলুদ রঙের গণেশ মূর্তি স্থাপন করে পুজো করুন। পুজোতে হলুদের পাঁচটি গাঁট অর্পন করতে হবে এবং সেই সময় শ্রী গণাধিপতায় নমঃ মন্ত্রের উচ্চারণ করতে হবে। এরপর ১০৮টি দুর্বায় হলুদ ভিজিয়ে লাগিয়ে শ্রী গজবকত্রম নমঃ নমঃ জপ করে সেগুলি গণপতির কাছে অর্পণ করুন। ১০ দিনের জন্য এটি করলে পদোন্নতি পাওয়া যায়।

মেয়ের বিয়ের জন্য উপায়

মেয়ের বিয়ের জন্য উপায়

মেয়ের বিয়েতে যদি দেরি হয়, তবে গণেশ চতুর্থীর দিন ভগবানের কাছে মেয়ের বিয়ে দ্রুত করার জন্য প্রার্থনা করুন এবং গণেশ জিকে মালপোয়ার ভোগ নিবেদন করুন। সম্ভব হলে ব্রত করুন।

 ছেলের বিয়ের জন্য উপায়

ছেলের বিয়ের জন্য উপায়

যদি ছেলের বিয়েতে বিলম্ব হয়, তাহলে গণেশ চতুর্থীতে গণপতি বাপ্পাকে হলুদ রঙের মিষ্টি দিন এবং শীঘ্রই বিয়ে হওয়ারর জন্য প্রার্থনা করুন। শীঘ্রই ছেলের বিয়ে হবে।

গণেশ চতুর্থীতে প্রায় সারা দেশজুড়ে মহাসমারোহে চলে উৎযাপন। মহারাষ্ট্রের গণেশ চতুর্থী উদযাপন, পশ্চিমবাংলার দুর্গাপুজোর মতোই বড়। এছাড়াও গোয়া, কর্নাটক, রাজস্থান, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ওড়িশা, গুজরাট, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলিতেও বিশেষ উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালিত হয়। এমনকি শ্রীলঙ্কায় তামিল হিন্দুরাও এই উৎসব পালন করেন। কন্নড়, তামিল, তেলেগু ও সংস্কৃত ভাষায় গণেশ চতুর্থী উৎসব বিনায়ক চতুর্থী বা বিনায়ক চবিথি নামে পরিচিত। কঙ্কনি ভাষায় চবথ এবং নেপালিতে এই উৎসবকে বলে চথা। এই বিশেষ উৎসবকে গণেশ মহোৎসবও বলা হয়।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+