চাকরি খুঁজছেন, অথচ পাচ্ছেন না? করুন এই সহজ টোটকা ফল পাবেন হাতেনাতে
প্রতিযোগিতার এই বাজারে আজকাল ভালো চাকরি পাওয়া কোনও চ্যালেঞ্জের চেয়ে কম নয়। কখনও কখনও যোগ্যতা থাকার পরও চাকরি পেতে অসুবিধা হয়। অনেক সময় চাকরি পাওয়ার শেষ পর্যায়ে পৌঁছানোর পর সুযোগ হাতছাড়া হয়ে যায়। এর পেছনে বাস্তু ও গ্রহের ত্রুটি থাকতে পারে। জ্যোতিষশাস্ত্র বলে যে কর্মের পাশাপাশি আপনার অনুকূলে গ্রহগুলি থাকা খুবই গুরুত্বপূর্ণ। চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনও বাধা থাকলে কিছু কৌশল অবলম্বন করে তা কাটিয়ে উঠতে পারেন। আসুন জেনে নিই সেই সমাধানগুলো।

গো সেবা
শাস্ত্র মতে চাকরি পাওয়ার জন্য গো সেবার কথা বলে হয়। ইন্টারভিউতে যাওয়ার সময় গরুকে আটার প্যাড়া করে তাতে গুড় রেখে বা গুড়-ছোলা নিজের হাতে খাওয়ান। এতে চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

মা কালীর পুজো
বিশ্বাস করা হয় যে মাসের প্রথম সোমবার সাদা কাপড়ে কালো রঙের চাল বেঁধে মা কালীকে অর্পণ করলে শীঘ্রই চাকরি পাওয়া যায়। খেয়াল রাখবেন যে চাল যেন ভেঙে না যায়।

পাখীদের দানা খাওয়ান
চাকরি পাওয়ার ক্ষেত্রে বাধা দূর করার জন্য সকালে পাখিদের সাত প্রকার শস্য মিলিয়ে দানা খাওয়ালে এই বাধা দূর হওয়ার সম্ভাবনা দেখা দেয়।

মনের মতো চাকরি পেতে হলে
যাঁরা মনের মতো চাকরি পেতে চান তাঁরা প্রত্যেক শনিবার করে 'ওম শ শনিশ্চরায় নমঃ' মন্ত্রের ১০৮ বার জপ অবশ্য করুন। এতে চাকরিতে আসা বাধা দূর হয়ে যাবে এবং সফলতা পাওয়া যাবে।

লেবুর টোটকা
বিশ্বাস করা হয় যে চাকরি পাওয়ার জন্য লেবুর টোটকা করলে সফলতা পাওয়া যায়। এর জন্য ইন্টারভিউতে যাওয়ার আগে একটি লেবুর চার দিকে চারটি লবঙ্গ রাখুন। এর সাথে 'ওম শ্রী হনুমন্তে নমঃ' মন্ত্রটি ১০৮ বার জপ করুন এবং তারপর এটি আপনার কাছে রাখুন। ইন্টারভিউতে এটি আপনার সাথে রাখুন।

রুদ্রাক্ষ মালা পরুন
অনেকদিন ধরে চাকরির সন্ধান করছেন অথচ কোথাও কোনও চাকরি পাচ্ছেন না। এর জন্য ১২ মুখী রুদ্রাক্ষের মালা ধারণ করলে ভালো ফল পাওয়া যাবে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications