মা লক্ষ্মী ও বিষ্ণুর আশীর্বাদ পেতে এই কাজগুলি করুন, সাফল্য মিলবে

মা লক্ষ্মী ও বিষ্ণুর আশীর্বাদ পেতে এই কাজগুলি করুন, সাফল্য মিলবে

প্রতিটি মানুষই সবসময় চান ঘরে অর্থ ভরে উঠুক। মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ সবাই পাক। কর্মক্ষেত্র ও ব্যবসাক্ষেত্রে কিন্তু এমন অনেক ব্যক্তি আছে যারা কঠোর পরিশ্রমের পরেও এইগুলি পানন না। যতই ইনকাম করুন না কেন তাদের বাড়তি খরচ ক্রমশ বাড়তে থাকে। কিভাবে সেটা কমাবেন তাঁরা তা বুঝতে পারেন না । আবার এমন অনেক ব্যক্তি আছে যারা অনেক সময় কম খেটেও বেশি মুনাফা অর্জন করেন। কিন্তু কেন এমন হয় জানেন। জ্যোতিষশাস্ত্রে বলা হয় এমন অনেক কাজ আছে যেগুলি করলে মা লক্ষ্মী রেগে যান, আবার অনেক কাজে মা লক্ষ্মী খুব খুশি হন। তাহলে জেনে নিন মা লক্ষীকে খুশি করতে কোন কোন কাজ নিত্যদিন করা উচিত।

পদ্মফুল দিন মা লক্ষ্মীকে

পদ্মফুল দিন মা লক্ষ্মীকে

পদ্মফুল মা লক্ষ্মীর খুব পছন্দের একটি ফুল। যেটি মা লক্ষীর আসনে রাখলে সেই ব্যক্তির উপর মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকে। মা লক্ষ্মী ছাড়াও এই ফুলটি ভগবান বিষ্ণুর আসনে রাখা খুব শুভ বলে মনে করা হয়। দেবী লক্ষ্মীর উপাসনা করার সময় আপনি অবশ্যই পদ্মফুল অর্পণ করুন এবং এটিকে নিরাপদ একটি স্থানে রাখুন। ফুল শুকিয়ে গেলে সেখান থেকে সেটিকে ফেলে আবার নতুন ফুল রাখুন। কারণ পদ্মফুল ধন সম্পদ বৃদ্ধি করতে সাহায্য করে। তাছাড়া দেবীর বিশেষ আশীর্বাদ পেতে এই ফুল খুব সাহায্য করে।

হলুদের কোয়া ঘরে রাখুন

হলুদের কোয়া ঘরে রাখুন

হলুদের এক টুকরো পাবনে কোয়া ঘরে রাখা খুব শুভ বলে মনে করা হয়। কারণ যেকোনও ধর্মীয় অনুষ্ঠানে হলুদ ব্যবহৃত হয়। বৃহস্পতিবার বা শুক্রবার একটি লাল কাপড়ে হলুদের গুঁড়ো বেঁধে সম্পদের জায়গায় রাখুন, তাতে মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাবেন। সেই সঙ্গে আপনার ধনসম্পত্তি উপচে পড়বে। বাড়তি খরচ কমবে আপনি জীবনে সুখী হবেন।

হলুদ কড়ি মা লক্ষ্মীর খুব প্রিয়। বলা হয় এটি ঘরে রাখলে টাকা পয়সা আর্থিক সচ্ছলতা আসে। মা লক্ষ্মীর স্থানে হলুদ কড়ি রাখা খুব শুভ। এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাওয়া যায়। সেই সঙ্গে ধন-সম্পদে পরিপূর্ণ হয়ে ওঠে পরিবার । দীপাবলি বা ধনতেরাসের দিন পুজোর সময় হলুদ কড়ি রাখতে পারেন। তাছাড়া শুক্রবার বা পূর্ণিমার দিনেও রাখতে পারেন তাহলে দেখবেন আপনার বাড়িতে টাকা পয়সার অভাব হবে না।

 আয়না রাখুন

আয়না রাখুন

বাস্তুশাস্ত্র অনুসারে আয়নাকে কিন্তু খুব শুভ বলে মনে করা হয়। এই কারণেই আয়না দেখা খুব শুভ বলে মনে করা হয়। আপনি আপনার একটি সেলফের ওপর আয়না রাখুন, তাহলে দেখবেন আপনার অর্থ ক্রমশ বাড়তে থাকে। সেই সঙ্গে বাড়তি খরচ কমতে থাকবে। আপনি জীবনে সকল কাজে সফলতা পাবেন। তাহলে আর দেরি না করে আজই একটি সেলফের ওপর রুপোর আয়না রাখুন।

 লাল কাপড়

লাল কাপড়

বিশ্বাস করা হয় লাল রঙের কাপড় মা লক্ষ্মীর খুব প্রিয়। তাই টাকা রাখার জায়গায় লাল কাপড়ে ১১ বা ২১ টাকা বেঁধে রাখুন। পূর্ণিমা, ধনতেরাসের দিন বা কোন শুভদিনে লাল কাপড়টি পরিবর্তন করুন। এতে করে আপনার সম্পদ বৃদ্ধি পাবে। মা লক্ষ্মী, বিষ্ণুর কৃপা আপনি পেয়ে যাবেন। সেই সঙ্গে আপনার জীবনের সমস্ত অভাব কেটে সুখের মুখ দেখবেন আপনি।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+