অক্ষয় তৃতীয়ায় সুবর্ণ সুযোগ! এই সামান্য উপায় করলেই জীবনে হবে বিপুল অর্থলাভ

অক্ষয় তৃতীয়ায় সুবর্ণ সুযোগ! এই সামান্য উপায় করলেই জীবনে হবে বিপুল অর্থলাভ

বৈশাখ মাসের শক্লপক্ষের তৃতীয়া তিথিতে দেশজুড়ে উদযাপিত হয়ে থাকে অক্ষয় তৃতীয়া। আর সেক্ষেত্রে এই দিনের মহত্ব অনেক বেশি। পুরাণ ও শাস্ত্র অনুযায়ী, এই বিশেষ দিনে ভগবান শ্রী গণেশের পুজো করা হয়। এছাড়াও এই দিনে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পুজো করা হয় সব রকম বিধি অনুসারে। তবে এই বছরে অর্থাৎ ২০২২ সালে অক্ষয় তৃতীয়ায় এমন একটি শুভ যোগ তৈরি হয়েছে যার ফলে এই মহত্ব বৃদ্ধি পেয়েছে বেশ কয়েকগুণ। এই দিনে করা শুভ কাজ জীবনে অপার সুখ ও সমৃদ্ধি দেবে। এই দিন বিবাহ, পৈতে, অন্নপ্রাশন এবং যে কোনও মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য খুব শুভ বলে বিবেচিত হয়।

পঞ্চ-মহাযোগ

পঞ্চ-মহাযোগ

জ্যোতিষশাস্ত্র অনুসারে অক্ষয় তৃতীয়ায় গ্রহদের অধিপতি সূর্যের অবস্থান হচ্ছে মেষ রাশিতে। চন্দ্রের অবস্থান এই সময় কর্কট রাশিতে হতে চলেছে। সেই সঙ্গে শুক্র ও বৃহস্পতি মীন রাশিতে এবং শনির অবস্থান হচ্ছে কুম্ভ রাশিতে। এছাড়াও কেদার যোগ, শুভ কর্তরী যোগ, উভয়াচারী যোগ, বিমল যোগ এবং সুমুখ যোগের মতো ৫টি রাজযোগও গঠিত হচ্ছে। অক্ষয় তৃতীয়ার দিন এমনিতেই মহা শুভ দিন হিসেবে পরিচিত। সেইসঙ্গে সামগ্রিকভাবে, এতগুলি শুভ যোগের মহাসংযোগ আগামী ১০০ বছরের মধ্যে আর আসবেনা বলে মনে করছেন জ্যোতিষবিদরা।

অবশ্যই করুন কেনাকাটা

অবশ্যই করুন কেনাকাটা

অক্ষয় তৃতীয়ার সময়ে শুভ জিনিস ক্রয় করলে প্রচুর উপকার পাওয়া যায়। কিন্তু এই ৫টি মহাযোগ তৈরি হওয়ার পর এই বছরের অক্ষয় তৃতীয়ার দিনে কেনাকাটার গুরুত্ব অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এমনিতেই অক্ষয় তৃতীয়ার দিনে সোনা, রূপা কেনা খুবই শুভ হয়। কিন্তু এত দামী ধাতুর জিনিস কেনার সামর্থ্য যদি না থাকে তাহলে এইদিন তামা কিংবা পিতলের মতো অন্য কোনও ধাতুরও কিছু জিনিসপত্রও কিনতে পারেন। মনে করা হয় যে অক্ষয় তৃতীয়ার দিনে কেনাকাটা করার মাধ্যমে ঘরে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে।

 বিশেষ দিনে বিনিয়োগ

বিশেষ দিনে বিনিয়োগ

এখন দিন দিন শেয়ার বাজার কিংবা অন্যান্য জায়গায় আর্থিক বিনিয়োগের মাত্রা অনেক বেড়ে চলেছে। মানুষ ব্যাঙ্ক সেভিংসের বদলে এখন মিউচুয়াল ফান্ড কিংবা শেয়ারে বিনিয়োগ করছেন বেশি পরিমানে। সেক্ষেত্রে এই আর্থিক বিনিয়োগ যদি শুভ দিন বা শুভ সময়ে করা হয় তাহলে তার গুরুত্ব অনেক বেশি হয়ে যায়। আর অক্ষয় তৃতীয়ার দিনে যদি আর্থিক বিনিয়োগ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তার উপর এই বছর এইদিনে মহাযোগ তৈরি হওয়ায় এইদিন আর্থিক বিনিয়োগ খুব শুভ হবে।

(এই সকল তথ্য সম্পুরম জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+