বুধবার এই বিশেষ প্রতিকারের মাধ্যমে গণপতিকে খুশি করার সহজ উপায়, পূর্ণ হবে অসম্পূর্ণ বাসনা
বুধবার এই বিশেষ প্রতিকারের মাধ্যমে গণপতিকে খুশি করার সহজ উপায়
বুধবার মানেই ভগবান গণেশের দিন, এদিন গণেশ জির পুজো করার জন্য উত্তম বলে মনে করা হয়। ধার্মিক বিশ্বাস অনুসারে, এইদিন গণেশ জির জন্ম হয়েছিল। কথিত আছে যে মা পার্বতী যে দিন গণেশকে নিজে হাতে তৈরি করেছিলেন সেইদিনটি বুধবার ছিল। এইদিক থেকেও বুধবার গণেশ জির পুজোর জন্য বিশেষ। ধার্মিক গ্রন্থে বর্ণনা পাওয়া যায় যে বুধবার কিছু বিশেষ উপায় করলে জীবনে আসা সব সমস্যার সমাধান পাওয়া যাবে। এর সঙ্গে স্বাস্থ্যের সমস্যার সমাধান, আর্থিক উন্নতি ও সব ধরনের দুঃশ্চিন্তা থেকে মুক্তিও পাবেন।

আর্থিক উন্নতির জন্য
আর্থিক উন্নতির জন্য বুধবারের দিনটি কিন্তু বিশেষ। আর্থিক উন্নতি পাওয়ার জন্য বুধবার কোনও যোগ্য পুরোহিত বা অভাবী কাউকে সবুজ মুগ ডাল দান করুন। তবে এই দান যেন রাহুকালের সময় না করা হয়। এর পাশাপাশি সোয়া কিলো সবুজ মুগ ডাল ভিজিয়ে তা ফুলে উঠলে এর মধ্যে ঘি-চিনি মিশিয়ে তা সকাল বা সন্ধ্যার সময় গরুকে খাওয়ালে আর্থিক দিকের উন্নতি হয়।

স্বাস্থ্যের সমস্যা দূর করার জন্য
ভালো স্বাস্থ্য পাওয়ার জন্য বুধবার কিন্নরদের পোশাক দান করুন। দানের জন্য ব্যবহৃত কাপড়ের রং সবুজ হতে হবে। এ ছাড়া অঙ্কুরিত সবুজ মুগও দান করতে হবে।

সমস্যা দূর করার জন্য প্রতিকার
ব্যক্তিগত বা পারিবারিক ঝামেলা থেকে মুক্তি পেতে, ৩১টি দূর্বার গাঁট তৈরি করুন এবং বুধবার গণপতিকে অর্পণ করুন। বুধবার ছাড়াও প্রতিদিন এটি করলে অচিরেই সমস্যা থেকে মুক্তি পাবেন।

বিশেষ কাজে সফলতা পাওয়ার জন্য
আপনি যদি কোনও বিশেষ কাজে সাফল্য পেতে চান তবে বুধবার নিয়ম-শৃঙ্খলা ও দূর্বা সহকারে গণেশ জির পুজো করুন। এছাড়াও, পুজোর সময়, অথর্বশীর্ষ (গণপতি অথর্বশীর্ষ) স্তোত্র পাঠ করুন। গণপতি অথর্বশীর্ষ স্তোত্রকে অর্থবেদের প্রধান উৎস বলে মনে করা হয়।

গণেশ জির বিশেষ আশীর্বাদ পাওয়ার জন্য
বুধবার দিন গণেশের বিশেষ আশীর্বাদ পাওয়ার বিশেষ দিন বলা হয়। এই দিন সকালে গরুকে সবুজ ঘাস খাওয়ান। এতে করে বুধ দোষের অশুভ প্রভাব কমে যায়। সেই সঙ্গে ব্যক্তির মেধা ঠিক থাকে।

বুধবারে পরুন সোনার গয়না
প্রসঙ্গত, কথা বলার ক্ষেত্রে সমস্যা যাঁদের রয়েছে তাঁরা বুধবার সোনার গয়না পরতে পারেন। এছাড়াও সপ্তাহের কোন বার সোনার গয়না পরার সঠিক দিন? এই প্রশ্ন যাঁদের মনে রয়েছে, তাঁদের পরামর্শ সহকারে জ্যোতিষবিদরা বলছেন, বুধবারে সোনার গয়না পরার সঠিক দিন। এমন দিনে যদি সোনার কিছু হাতের কাছে নাও থাকে, তাহলে তামার কিছু পরে নিতে পারা যায়।

তিলের লাড্ডু দিয়ে পুজো
আপনি যদি বুধবার গণেশের পুজো করছেন, তবে অবশ্যই আপনার পুজোতে তিল দিতে হবে, কারণ বলা হয় বুধবার তিলের নাড়ু দেওয়া, তিলকুট খাওয়া এবং তিল দান করা খুব গুরুত্বপূর্ণ। আপনার জীবনে যদি কোনও ধরণের সমস্যা দেখা দিচ্ছে বা জীবনের ঝামেলা আপনাকে ছাড়ার নাম নিচ্ছে না, তবে এক্ষেত্রে আপনি তিল এবং গুড়ের লাড্ডু তৈরি করুন এবং বুধবার সেই নাড়ুকে প্রসাদ হিসাবে দিয়ে গণেশের উপাসনা করুন। পুজোর পর সেই প্রসাদ পরিবারের প্রত্যেককে প্রসাদ হিসাবে বিতরণ করুন, এতে শীঘ্রই ভগবান গনেশের কৃপাতে আপনার জীবনের ঝামেলা দূর করবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications