মহাশিবরাত্রিতে শিবের পুজোয় ভুলেও এই কাজ করবেন না, রুষ্ঠ হবেন ভোলেবাবা

মহাশিবরাত্রিতে শিবের পুজোয় ভুলেও এই কাজ করবেন না, রুষ্ঠ হবেন ভোলেবাবা

‌ভগবান শিব নিজের ভক্তদের থেকে খুব তাড়াতাড়ি প্রসন্ন হন। সেই জন্য তাঁকে ভোলেনাথও বলা হয়। শিবের কৃপা যদি পাওয়া যায় তবে জীবনে সব ধরনের সুখ পাওয়া সম্ভব। আবার শিব জি যদি তাঁর ভক্তের ওপর রুষ্ট হন তাহলে জীবন বরবাদ হয়ে যায়। তাই শিবের পুজোয় কখনও কোনও ভুল করা উচিত নয়। মহাশিবরাত্রি পালনের সময় ভগবান শিবের পুজোয় কিছু নিয়ম খুব কঠোরভাবে পালন করলে পুজোর সম্পূর্ণ ফল পাওয়া যায় এবং শিব প্রসন্ন হন।

শিবের পুজোয় কোনও ভুল নয়

শিবের পুজোয় কোনও ভুল নয়

শিবের পুজোয় কোনও ভুল-ত্রুটি করলে পুজোর পুরো ফল পাওয়া যায় না, যার জন্য ব্যক্তি মনোস্কামনা পূরণ হয় না। ভগবান শিব শীঘ্রই আপনার সমস্ত ইচ্ছা পূরণ করবেন, এর জন্য এই কয়েকটি বিষয় মাথায় রাখুন।

শিবের অভিষেক

শিবের অভিষেক

মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গের অভিষেক করার অনেক মাহাত্ম্য রয়েছে। এইদিন ভগবান শিবকে দুধ অথবা পঞ্চমৃত দিয়ে অভিষেক অবশ্যই করাবেন। কিন্তু মনে রাখবেন শিবলিঙ্গকে তামা, পিতল, কাঁসা, রূপো অথবা অষ্টধাতু দিয়ে তৈরি ঘট দিয়েই অভিষেক করুন। ভুল করেও লোহা বা স্টীলের পাত্র অভিষেকের জন্য ব্যবহার করবেন না।

গরুর দুধ দিয়ে অভিষেক

গরুর দুধ দিয়ে অভিষেক

মহাশিবরাত্রির দিন চেষ্টা করুন ভগবান শিবকে গরুর দুধ দিয়ে অভিষেক করার। শিবের অভিষেকে মহিষের দুধ ব্যবহার করলে তার ফল পাওয়া যায় না।

 শিবের পুজোয় কিছু জিনিস এড়িয়ে চলুন

শিবের পুজোয় কিছু জিনিস এড়িয়ে চলুন

ভগবান শিবের পুজোয় কিছু জিনিসের ব্যবহার নিষিদ্ধ। মনে রাখবেন, ভুল করেও শিবলিঙ্গে কুমকুম বা সিঁদুর, হলুদ লাগাবেন না। শিবকে চন্দন নিবেদন করুন। আপনি শিব জিকে গুলাল বা আবির দিতে পারেন।

 শিবের পুজোয় চাল নিবেদন

শিবের পুজোয় চাল নিবেদন

ভগবান শিবের পূজায় অক্ষত (চাল) নিবেদন করা হয়, তবে চাল যাতে ভেঙে না যায় তা নিশ্চিত করুন। শিবকে নোংরা, না ধোয়া, ভাঙা অক্ষত নিবেদন করা অশুভ। এটা জীবনে অনেক ঝামেলা নিয়ে আসতে পারে।

তুলসী পাতা নয়

তুলসী পাতা নয়

শিব জিকে বেলপাতা, ধুতুরা, আক ফল, শামী পাতা অর্পিত করুন, এতে প্রসন্ন হন শিব। কিন্তু ভুলেও তুলসী পাতা দেবেন না। শিবের পুজোয় তুলসী পাতার ব্যবহার বর্জিত রয়েছে।

শঙ্খ বাজাবেন না

শঙ্খ বাজাবেন না

রুদ্রাভিষেক বা শিবপুজার সময় শঙ্খ বাজাবেন না বা অন্য কোনো উপায়ে শঙ্খ ব্যবহার করবেন না। শিবের পুজোয় কখনই শঙ্খ ব্যবহার করা উচিত নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+