Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Pitru Paksha 2023: পিতৃপক্ষের সময় ব্রাহ্মণদের এই খাবার দুটি খেতে দেবেন না, কিন্তু কেন?

জোতিষশাস্ত্রে (astrology) পিতৃপক্ষের বিশেষ গুরুত্ব রয়েছে। এই সময় পূর্বপুরুষদের খুশি করার জন্য সকলেই নানান কাজ করে থাকেন। পূর্ব পুরুষদের উদ্দেশ্যে নৈবেদ্য, শ্রাদ্ধ, পিন্ডদান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এসময় পূর্ব পুরুষদের আশীর্বাদ পাওয়ার জন্য ব্রাহ্মণদের খাওয়ান অনেকেই।

চলতি বছর ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে পিতৃপক্ষ যা চলবে আর ১৪ অক্টোবর পর্যন্ত। পূর্বপুরুষের আত্মার শান্তির জন্য ব্রাহ্মণদের অন্ন দান করুন। এটা ব্রাহ্মণদের খাওয়ানো অত্যন্ত শুভ। এসময় ব্রাহ্মণদের অনেক সবজি কিন্তু খেতে দেওয়া উচিত নয়, এগুলি অত্যন্ত অশুভ।

Pitru Paksha 2023

  • এই সময়ে কাদের খাওয়াবেন

জ্যোতিষশাস্ত্রে মনে করা হয়, ব্রাহ্মণদের পাশাপাশি পিতৃপক্ষের সময় আপনি যদি গরু, কুকুর, পিঁপড়ে, কাকদের খাওয়ান তা অত্যন্ত পুণ্যের কাজ। যদি আপনি পিতৃপক্ষের সময় ব্রাহ্মণদের রান্না করে খাওয়ান তাহলে কখনোই এই দুটি খাবার একদমই রান্না করে খাওয়াবেন না। এগুলি কিন্তু খাওয়ানো খুব খারাপ।

  • কোন কোন খাবার ব্রাহ্মণদের দেবেন না

পিতৃপক্ষের সময় পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করা হয়। তাই ব্রাহ্মণদের খাওয়ানোও হয়। অগ্নিপুরাণ অনুযায়ী, পিতৃপক্ষের সময় যদি আপনি ব্রাহ্মণদের খাওয়ান তাহলে কখনোই বাঁধাকপি এবং কুমড়ো রান্না করে দেবেন না। কারণ এগুলো পূর্বপুরুষেরা কখনই গ্রহণ করে না। এতে তারা রেগে যান এবং অভিশাপ দেবেন আপনাকে। এতে আপনার পরিবারের শান্তি থাকবে না। সকলের সঙ্গে আপনার অশান্তি লেগে থাকবে। তাই কখনোই এই খাবার দেবেন না।

  • এই খির দেবেন না ব্রাহ্মণদের খেতে

পূর্বপুরুষের খুশি করতে পিতৃপক্ষের সময় ব্রাহ্মণদের মহিষের দুধ থেকে তৈরি খির বা মিষ্টি তৈরি করে দেওয়া উচিত নয়। কারণই মহিষ হল যমের বাহন। এটা আপনি নিজেও খাবেন না। এতে কিন্তু আপনার নানান সমস্যা আসতে পারে জীবনে, যদি পারেন গরুর দুধ দিয়ে তৈরি খির খাওয়াতে পারেন।

এই সময় আপনি যদি ব্রাহ্মণদের খাওয়ান তাহলে অবশ্যই মনে রাখবেন এগুলি, তবেই আপনার জীবনে আসবে সফলতা। দেখুন সেগুলি কী কী

Pitru Paksha 2023


১) এসময় ব্রাহ্মণদের খাবার পরিবেশন করার সময় কিছু নিয়ম মেনে চলতে হয়, তবেই কিন্তু পূর্বপুরুষেরা খুশি হন। যখন আপনি ব্রাহ্মণদের খাওয়াবেন আগে থেকে তাদের আমন্ত্রণ জানাবেন।

২) ব্রাহ্মণদের কখনোই অন্য খাবার দেওয়ার আগে অন্ন দান করবেন। এই সময়ে কখনো কিন্তু রসুন, পিঁয়াজ, মাছ, মাংস ইত্যাদি খাবার খেতে দেবেন না।

৩) শ্রাদ্ধ অনুষ্ঠানের সময় খাদ্য দক্ষিণ দিকে মুখ করে রাখবেন, কারণ পূর্বপুরুষেরা এদিকেই তাকান।

৪) ব্রাহ্মণদের খাওয়ানোর পর তাদের বস্ত্র, দক্ষিণা দেবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+