ভুলেও বাড়ির দক্ষিণ দিকে এই গাছগুলি লাগাবেন না, হতে পারে অর্থহানি
সকলেই কঠিন পরিশ্রম করেন নিজেদের ভাগ্য বদলাবার জন্য। তাছাড়াও যাতে সংসারে আর্থিক অসুবিধা না থাকে তার জন্য। জ্যোতিষশাস্ত্রে এমন কিছু গাছের কথা বলা আছে সেগুলো যদি আপনি বাড়িতে লাগান তাহলে অর্থহানি হতে পারে।
আবার এমন অনেক গাছ আছে তা যদি বাড়িতে থাকে তাহলে অর্থপ্রাপ্তি হবে আপনার। ভুল করেও বাড়ির দক্ষিণ দিকে এই গাছগুলি লাগাবেন না। এগুলি খুব অশুভ বলে মনে করা হয়।

- তুলসী গাছ
প্রত্যেকটি হিন্দু বাড়িতেই তুলসী গাছ রাখা হয়। তুলসী গাছ বাড়িতে রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যে ব্যক্তি নিত্যদিন বাড়িতে তুলসী গাছের পুজো করেন তাঁর আর্থিক দিকে লাভ হয়। তবে বাড়ির দক্ষিণ দিকে এই গাছ লাগালে আপনার অর্থহানি হতে পারে। শুধু তাই নয়, পরিবারের সদস্যদের সঙ্গে অশান্তিতে বাঁধতে পারে। কর্মজীবনে তেমন উন্নতি করতে পারবেন না। ব্যবসাতেও কিন্তু ক্ষতির সম্ভাবনা লেগে থাকবে। তুলসী গাছ সর্বদা বাড়ির পূর্ব দিকে লাগাতে হবে।
- মানিপ্লান্ট
জ্যোতিষশাস্ত্রে বলা হয়, মানিপ্লান্ট গাছ বাড়িতে লাগালে আর্থিক দিকে খুব লাভ হয়। তবে বাড়ির দক্ষিণ দিকে ভুলেও এই গাছ লাগাবেন না। তাহলে লাভের পরিবর্তে ক্ষতি হবে। এতে কিন্তু আপনার অর্থহানি হতে পারে। ব্যবসাতেও সফলতা অর্জন করতে পারবেন না। বাড়ির উত্তর দিকে এই গাছ লাগাবার চেষ্টা করুন। তবেই কিন্তু আপনি জীবনে উন্নতি করতে পারবেন। পরিবারের সদস্যদের সঙ্গে ভালোভাবে কাটাতে পারবেন। চাকরি থেকে ব্যবসায় আসবে সফলতাও।
- শমী গাছ
জ্যোতিষশাস্ত্রে শমী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। মনে করা হয় ভগবান শিবের অত্যন্ত প্রিয় গাছ হল শমী গাছ। বাড়ির দক্ষিণ দিকে একদমই এই গাছ রোপন করবেন না। উত্তর পূর্ব দিকে বা পূর্ব দিকে এই গাছ লাগাবেন। তবেই আপনার জীবনে সফলতা আসবে। নাহলে বাড়ির সদস্যদের সঙ্গে অশান্তির পরিবেশ লেগে থাকে। বাড়ির সদস্যদের সঙ্গে মারামারি পর্যন্ত হতে পারে। মানসিক চাপ বাড়বে। তাই আগেই সাবধান হন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications