বাড়িতে করলা গাছ লাগানো শুভ না অশুভ, কী বলছে বাস্তুশাস্ত্র
বাস্তুশাস্ত্রে বলা হয়, এমন অনেক গাছ আছে যেগুলি বাড়িতে লাগালে অর্থ প্রাপ্তি হয়। আবার এমন অনেক গাছ আছে যা লাগালে বাড়ির সৌন্দর্য ঘটে, ঠিকই তবে অর্থপ্রাপ্তি কিন্তু হয় না। বরং আর্থিক সংকটের মুখে পড়তে হয়।
শুধু তাই নয়, পরিবারের সদস্যদের সঙ্গে অশান্তির সম্মুখীন হয় হতে হয় অনেক সময়। অনেকেই রয়েছেন যারা বাড়িতে কুমড়ো, টম্যাটো, লাউ গাছ লাগান। বাড়িতে গাছ লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে গ্রহের দোষও কাটে।

- আর্থিক সঙ্কট দেখা দেয়
তবে বাড়িতে কখনোই করোলা বা উচ্ছে গাছ লাগাবেন না। এই গাছ লাগানো অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এগুলি বাড়িতে লাগালে নেতিবাচক শক্তি বাড়িতে প্রবেশ করে। করলার চারাও বাড়িতে আনা উচিত নয়। এতে আপনার ঘরে আর্থিক সংকট দেখা দিতে পারে। ঘরে সুখ শান্তি নষ্ট হবে।
- কোনদিকে এই গাছ লাগাবেন না
বাস্তুশাস্ত্রে বলা হয়, করলা গাছ বাড়িতে লাগালে বাস্তুত্রুটি দেখা দেয়। তেতো কোনও সবজি বাড়িতে লাগানো উচিত নয়। যদি আপনি বাড়িতে করলার চারা লাগান তাহলে কিন্তু অবশ্যই মনে রাখবেন বাড়ির দক্ষিণ দিকে এই গাছ কখনোই লাগাবেন না। যদি বাড়ির দক্ষিণ দিকে এই গাছ লাগান তাহলে আপনার পরিবারের সর্বদাই অশান্তি লেগে থাকবে।
করোলা গাছ লাগালে আর্থিক অবস্থার অবনতি হতে থাকে। যে ব্যক্তি এই গাছ বাড়িতে লাগান তিনি ক্রমশ ঋণগ্রস্ত হতে থাকেন। এমনকি তার সম্মানহানি পর্যন্ত হতে পারে।
- রেগে যান দেবী লক্ষ্মী
করলা গাছ বাড়িতে লাগালে দেবী লক্ষ্মী রেগে যান। যে ব্যক্তি এই গাছ লাগান তাঁর হাতে তিনি কখনোই পয়সা দেন না এবং দেবীর কৃপা থেকে বঞ্চিত হয় সেই পরিবার। এই গাছ বাড়িতে লাগালে দেবতারা ক্রদ্ধ হন। দেবী লক্ষ্মীর ক্রোধের কারণে আপনার ঋণ ক্রমশ বাড়তে থাকবে। হতে থাকবে আর্থিক সংকট। কারণ করলা গাছ থেকে এক প্রকার নেতিবাচক শক্তি বের হয়। যা আপনার পরিবারের উপর খারাপ প্রভাব ফেলবে। সেই সঙ্গে আপনার স্বাস্থ্যের উপরেও খারাপ প্রভাব ফেলবে। যে কারণে আপনি অসুস্থ হবেন। হঠাৎই আপনার বড় কোনও দুর্ঘটনা ঘটতে পারে। তাই করোলা গাছ বাড়িতে লাগানোর আগে অবশ্যই সাবধান হোন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications