বাড়ির ছাদে এই জিনিসগুলি রাখলে কিছুতেই আর্থিক সঙ্কট থেকে বেরোতে পারবেন না
বাস্তুশাস্ত্রে, বাড়ির ছাদের গুরুত্ব রয়েছে। তাই বাস্তু বিশেষজ্ঞদের মতে, বাড়ির ছাদ সব সময় পরিষ্কার, পরিচ্ছন্ন রাখা দরকার। বাড়ির ছাদে এমন অনেক জিনিস আছে সেগুলি ভুলে সেখানে রাখা চলবে না। সেগুলো আপনি যদি রাখেন তাহলে সারা জীবন আপনাকে আর্থিক সংকটের মধ্য দিয়ে যেতে হবে। কোনও কাজেই সফলতা অর্জন করতে পারবেন না। অর্থহানি হতে পারে। তাই আগেই সাবধান হোন আপনি।
বাড়ির ছাদে ভুল করেও কখনও এই জিনিসগুলি রাখবেন না। এতে আপনার বাড়িতে খুব অশান্তি হবে। এতে কিন্তু আপনার জীবনেও খুব সমস্যা আসবে। দেখুন কোন কোন জিনিস ছাদে রাখবেন না।

- আবর্জনা
অনেকেই বাড়ির ছাদে আবর্জনা, খারাপ জিনিসপত্র রেখে দেন। অকেজো জিনিস এক জায়গায় জড়ো করে রাখেন। এগুলি মোটেও ভালো নয়। এতে মা লক্ষ্মী রেগে যান। যা কিন্তু খুব অশুভ বলে মনে হয়। বাড়ির ছাদে কখনোই পুরনো কাগজ রাখবেন না। এতে আপনার জীবনের উপর নেতিবাচক প্রভাব পড়বে।
- শুকনো গাছপালা
বলা হয়, দেবী লক্ষ্মী যখন কারোর উপর খুব রেগে যান, তখনই কিন্তু তিনি তাকে আর্থিক ক্ষতির দিকে ঠেলে দেন। তাই বলা হয়, বাড়ির ছাদে অনেকেই গাছপালা রাখেন। বাড়ির ছাদে গাছপালা রাখতে পারেন। তবে সতেজ গাছপালা রাখবেন। কখনোই গাছ শুকিয়ে যাচ্ছে সেই গাছ রাখবেন না। শুকনো গাছ বা কাটাযুক্ত গাছ রাখলে ভবিষ্যতে আপনার আর্থিক ক্ষতি হবেই। জীবনে আসবে নানান সমস্যা। সেই সঙ্গে মা লক্ষ্মীও রেগে যাবেন। তাই আগেই সাবধান হোন আপনি।
- ছেঁড়া জুতো
বাড়ির ছাদে কখনোই ছেঁড়া জুতো রাখবেন না। এতে দেবী লক্ষ্মী কখনোই আপনার ওপর কৃপা করবেন না। শুধু তাই নয়, ভগবান বিষ্ণু প্রচন্ড রেগে যান। তাই বাড়ির ছাদে ছেঁড়া জুতো রাখা এড়িয়ে চলুন। বাড়ির ছাদ সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন।
- ছাদ পরিষ্কার রাখবেন
বাড়ির ছাদ সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। ছাদে নিত্যদিন জল ঢেলে ছাদ ঝাট দেবেন। ছাদ, বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে তবেই মা লক্ষ্মী আপনার বাড়িতে বিরাজ করবেন। এতে আপনার পরিবারে সুখ, শান্তি বজায় থাকবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications