জীবনে সুখী হতে ও আর্থিকদিকে উন্নতি করতে তুলসী গাছের পাশে এই গাছগুলি রাখবেন না
হিন্দুধর্মে এবং জ্যোতিষশাস্ত্রে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। বলা হয়, তুলসী গাছ হল মা লক্ষ্মীর একটি রূপ। যে বাড়িতে তুলসী গাছের পুজো হয়, সেই বাড়ির সদস্যরা আর্থিক দিকে খুব উন্নতি করতে পারেন। সেই সঙ্গে পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারেন।
তবে তুলসী গাছের পাশে এমন অনেক গাছ আছে সেগুলো ভুলেও রাখবেন না। এতে আপনার অর্থহানি হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে অশান্তি হতে পারে আপনার। আপনি কি জানেন তুলসী গাছের কাছে কোন কোন গাছ রাখা উচিত নয়?

ছবি সৌজন্য - pexels
ক্যাকটাস গাছ
বিশেষজ্ঞদের মতে, তুলসী গাছের কাছে ক্যাকটাস গাছ রাখবেন না। এটি খুব অশুভ বলে মনে করা হয়। এতে আপনার অর্থহানি হতে পারে। পরিবারের নানান সমস্যা আসতে পারে। এমনকি সকলের সঙ্গে অশান্তি বাঁধতে পারে। সেই সঙ্গে কেরিয়ারে নেমে আসবে নানান সমস্যা। বিবাহিত জীবনে আপনি সুখী হতে পারবেন না। তাই আগেই সাবধান হোন আপনি।
শমী গাছ
তুলসী গাছের কাছে কখনোই শমী গাছ রাখা উচিত নয়। যদিও বা রাখেন অন্তত ৫ থেকে ৬ ফুট দূরত্বে রাখার চেষ্টা করুন। না হলে আপনার পরিবারের ঝগড়া, অশান্তি বাধতে থাকবে। কোনও কাজেই আপনি তেমনভাবে সফলতা অর্জন করতে পারবেন না।
টক ফলের গাছ
তুলসী গাছের আশেপাশে কোনও টক ফলের গাছ ভুলেও রাখবেন না। এতে আপনার বাড়ির বড় কোনও সদস্য খুব দ্রুতই অসুস্থ হয়ে পড়বেন। এমনকি আপনার পরিবারে নানান সমস্যা লেগে থাকবে। জীবনে নেমে আসবে নানান সঙ্কট।
লেবু গাছ
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, তুলসী গাছের কাছে কখনোই লেবু গাছ রাখবেন না। এতে মা লক্ষ্মী রেগে যান। মা লক্ষ্মীর কৃপা থেকে আপনি বঞ্চিত হবেন। সেই সঙ্গে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি বিরাজ করবে। এতে আপনার অর্থহানি হতে পারে। সেই সঙ্গে পরিবারের উপর বড় আসতে পারে। তাই আগেই সাবধান হোন আপনিও।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications