ভুলেও বাড়ির এই দিকে ডাস্টবিন রাখবেন না, কিন্তু কেন, কী বলছে বাস্তুশাস্ত্র
যদি আপনি বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ি না করেন, তাহলে কিন্তু আপনার পরিবার কখনোই সুখে থাকতে পারবে না। পরিবারে নেতিবাচক শক্তি প্রবেশ করবে। সুখ সমৃদ্ধি দূরে চলে যাবে। শরীর খারাপ হবে। কেরিয়ার থেকে ব্যবসাতেও আপনার অবনতি হতে থাকবে।
তাই বাড়িতে সব স্থানে কখনোই ডাস্টবিন রাখবেন না। এটি খুব অশুভ বলে মনে করা হয়। এতে আপনার জীবন থেকে সুখ চলে যাবে। ডাস্টবিন যদি সঠিক জায়গায় না রাখেন, তাহলে আপনার অর্থহানি হতে পারে। এমনকি নানান সমস্যাতেও পড়তে হতে পারে আপনাকে। বাড়ির কোনও দিকে ডাস্টবিন রাখা উচিত।

- পূর্ব দিক
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, ডাস্টবিন কখনোই বাড়ির পূর্ব দিকে রাখবেন না। এই দিক অত্যন্ত শুভ দিক। বাড়ির পূর্বদিকে ডাস্টবিন রাখলে ঘরে অর্থসঙ্কট দেখা দেবে। সেই সঙ্গে অর্থহানি হতে পারে। তাই এদিকে ভুলেও ডাস্টবিন রাখবেন না।
- উত্তর পশ্চিম দিক
বাড়ির উত্তর-পশ্চিম দিকে ডাস্টবিন রাখা উচিত নয়। এতে আপনার আর্থিক সঙ্কট হওয়ার পাশাপাশি জীবনে সকল কাজেই পিছিয়ে পড়বেন। কারণ এই দিকে টাকা রাখার জায়গা। তাই এই জায়গায় নোংরার জিনিস রাখা উচিত নয়।
- ঠাকুর ঘর
বাড়িতে যেদিকে ঠাকুর ঘর রয়েছে, সেদিকে ডাস্টবিন রাখবেন না। এতে মা লক্ষ্মী রেগে যাবেন। সেই সঙ্গে ক্রুদ্ধ হবেন সম্পদের দেবতার বিষ্ণুও। তাই আগেই সাবধান হোন আপনিও।
- মূল দরজা
বাড়ির মূল দরজা, মানে যেখান দিয়ে আপনি বাড়িতে প্রবেশ করছেন, সেখানে ডাস্টবিন রাখবেন না। এতে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি বিরাজ করবে। অর্থহানি হবে। শুধু তাই নয়, এতে আপনার বাড়ি থেকে মা লক্ষ্মী বিদায় নেবে। এতে বাড়িতে বাস্তুত্রুটির সৃষ্টি হবে। তাছাড়া কঠিন পরিশ্রম করলেও আপনি কোনও কাজে সফলতা অর্জন করতে পারবেন না।
- দক্ষিণ পশ্চিম দিক
ডাস্টবিন যখন রাখবেন দক্ষিণ পশ্চিম দিকে রাখুন। ডাস্টবিনের জন্য এই দিকটি অত্যন্ত শুভ দিক বলে মনে করা হয়। এই দিক ছাড়া অন্যদিকে রাখা এড়িয়ে চলুন। এতে আপনার জীবনে নানান সমস্যা আসতে পারে।
- ছাদে
ছাদেও ডাস্টবিন রাখবেন না। বাড়ির ছাদে শুধু ডাস্টবিন না, কোনও নোংরা জিনিসপত্র রাখবেন না। এতে আপনার বাড়িতে বাস্তুত্রুটি দেখা দেবে। পরিবারে সকলের সঙ্গে সকলের অশান্তি লেগে থাকবে। তাই আগেই সাবধান হোন আপনিও।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications