গণেশ জয়ন্তীর দিন এই ভুলগুলি করবেন না, নয়তো বিঘ্নহর্তার রোষের মুখে পড়বেন

গণেশ জয়ন্তীর দিন এই ভুলগুলি করবেন না

প্রথমপুজ্য গণপতির আশীর্বাদ ছাড়া কোনও শুভ কাজ শুরু হয় না। প্রত্যেক সঙ্কট–সমস্যা হরণ করে নেওয়া ভগবান গণেশের জয়ন্তী শুক্রবার। মাঘ মাসের শুক্ল পক্ষের চতুর্থ তিথিতে গণেশ জয়ন্তী পালন করা হয়। এই বছর গণেশ জয়ন্তী ৪ ফেব্রুয়ারি, শুক্রবার পড়েছে। গণেশ জির কৃপা পাওয়ার জন্য এটা খুবই জরুরি যে এদিন কোনও ভুল কাজ করবেন না। নয়তো লোকসান হিসাবে আর্থিক ক্ষতি সহ অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি।

গণেশ জয়ন্তীর দিন এই কাজ করবেন না

গণেশ জয়ন্তীর দিন এই কাজ করবেন না

অন্যান্য ব্রত-উপবাস উৎসবের মতো গণেশ জয়ন্তী উদযাপনের বিষয়ে ধর্মীয় শাস্ত্রে কিছু নিয়ম বলা হয়েছে। ঝামেলা, ক্ষতি, অশান্তি এড়াতে এই নিয়মগুলি অনুসরণ করা উচিত।

 তুলসী পাতা বা তুলসী ডাল নয়

তুলসী পাতা বা তুলসী ডাল নয়

ভগবান গণেশ জিকে কখনই তুলসী পাতা বা ডাল দিয়ে পুজো করা উচিত নয়। তবে গণেশ জয়ন্তীর দিন বিশেষ করে এই কথাটির খেয়াল রাখতে হবে নয়ত আপনি গণেশ জির ক্ষোভের শিকার হতে পারেন।

 গণেশ জির পিঠের দর্শন নয়

গণেশ জির পিঠের দর্শন নয়

কখনও ভুলেও গণেশ জির পিঠের দর্শন করবেন না। এতে আপনি বহু ঝামেলা-সমস্যায় জড়িয়ে যেতে পারেন। তাই সবসময় গণেশের মুখ দেখুন।

গণেশ জয়ন্তীতে চাঁদ দেখবেন না

গণেশ জয়ন্তীতে চাঁদ দেখবেন না

গণেশ জয়ন্তীর সময় ভুলেও চাঁদ দেখবেন না। এটা আপনার জীবনে কলঙ্ক বয়ে নিয়ে আসতে পারে। তাই এদিন ভুলেও চাঁদ দেখবেন না। এছাড়াও গণেশ জয়ন্তীর দিন ভুলেও কালো পোশাক পরবেন না।

 কি খাবেন না

কি খাবেন না

গণেশ জয়ন্তীর দিন গাজর, মুলোর মত কোনও কন্দমূলের সবজি খাবেন না। এছাড়া এদিন আমিষ খাবার, মাছ-মাংস, মদ সেবনও করবেন না। এটা করলে জীবনে বড় সঙ্কট চলে আসবে।

কোনও পশু–পাখিকে বিরক্ত করবেন না

কোনও পশু–পাখিকে বিরক্ত করবেন না

এমনিতে কখনও অবলা পশু-পাখিকে বিরক্ত করা ঠিক নয়। কিন্তু এদিন তা করলে আপনার জীবন থেকে সব সুখ হারিয়ে যাবে। এছাড়া কোনও গরীব বা বাহ্মণকে অপমান করবেন না।

 কোন গণেশের পুজো করবেন

কোন গণেশের পুজো করবেন

গণেশ জয়ন্তীর দিন মনে রাখবেন যে ভগবান গণেশের পুজোর সময় ডানদিকে সুঁড় থাকা গণেশ মূর্তির পুজো করা উচিত। তাতে সর্বাধিক ফল পাওয়া যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+