এসে গেল সূর্য পূজোর মহালগ্ন, ছট পুজোর সময় কোন বিষয়গুলি মেনে চলবেন দেখে নিন
ছট পুজোর সময় কোন বিষয়গুলি মেনে চলবেন দেখে নিন
শুরু হয়ে গেছে ছট পুজো। লোকপর্ব ছট আসলে বিশ্বাসের সঙ্গে সম্পর্কিত একটি উৎসব যেখানে ছট মাইয়া এবং সূর্য দেবের পুজো করা হয়। প্রথমে স্নান, তারপর খরনা এবং তৃতীয় দিনে অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করা হয়। সূর্য দেবতার কৃপায় ঘরে অর্থ–শস্যের ভাণ্ডার থাকে। ছট মাইয়া সন্তান প্রদান করেন। সূর্যের মতো শ্রেষ্ঠ সন্তানদের জন্যও এই ব্রত রাখা হয়। ছট পুজোকে সবচেয়ে কঠিন উপবাস বলে মনে করা হয়, কারণ এর নিয়ম খুবই কঠোর। চলুন জেনে নিই এই ব্রতয় কী কী বিষয় মাথায় রাখতে হবে।
চারদিন পর্যন্ত চলতে থাকা এই ছট পুজো ৮ নভেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে। ছট পুজো সুর্য দেবতার উপাসনার মাধ্যমে তাঁর কৃপা পাওয়ার জন্য করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে সূর্য দেবতার কৃপায় বাড়িতে ধন-সম্পদ ও খাদ্যের ভাণ্ডার থাকে। ছট মাইয়ার কৃপায় নিঃসন্তানের সন্তান প্রাপ্তি হয়। কিন্তু এই ছট পুজোর ব্রত খুবই কঠিন হয়।

কোন বাসনে অর্ঘ অর্পণ করবেন
সূর্য ভগবানকে যে পাত্রে অর্ঘ দান করবেন তা যেন কখনই রূপো, স্টীল, কাঁচ বা প্লাস্টিকের যেন না হয়। মাটির পাত্রে বা তামার বাসনে অর্ঘ দান করা সবচেয়ে ভালো।

ছট পুজোর প্রসাদ
যে স্থানে দৈনিক বাড়ির খাবার তৈরি করেন সেখানে ছট পুজোর প্রসাদ তৈরি করবেন না। পুজোর প্রসাদ মাটির উনুনে রান্না করুন।

বিছানায় ঘুমোবেন না
ছট ব্রত যে সব মহিলারা করছেন তাঁদের বিছানায় শুতে নেই। যে সব মহিলারা ব্রত করছেন তাঁরা মাটিতে চাদর বিছিয়ে শোবেন।

প্রসাদ তৈরির সময় কিছু খাবেন না
প্রসাদ তৈরি করার সময় কোনও খাবার খাবেন না। প্রসাদ তৈরির সময় এবং পূজার সময় প্রত্যেকেরই পরিস্কার পোশাক পরিধান করা উচিত।

হাত না ধুয়ে পুজোর জিনিসে স্পর্শ নয়
হাত না ধুয়ে পূজার কোনও জিনিস স্পর্শ করবেন না। ছট উৎসব শেষ না হওয়া পর্যন্ত শিশুদের ছট পূজার নৈবেদ্য এঁটো করতে দেবেন না।

কেমন খাবার খাওয়া উচিত
ছট পূজার সময় সাত্ত্বিক খাবার খান। রসুন-পেঁয়াজ খাওয়া থেকে দূরে থাকুন। এমনকি তাদের বাড়িতেও রাখবেন না।

আপত্তিকর ভাষার প্রয়োগ নয়
ছট পূজায় উপবাস পালনকারী ব্যক্তিদের অপশব্দ ও গালিগালাজ করা একেবারেই উচিত নয়।

সূর্যকে অর্ঘ না দিয়ে জল–খাবার খাবেন না
আপনি যদি ব্রত করেন তবে সূর্যকে অর্ঘ না দিয়ে জল বা খাবার খাবেন না।

আমিষ জাতীয় খাবার নয়
ছট উপবাসের সময় বাড়িতে আমিষ জাতীয় খাবার আনা বা খাওয়া নিষিদ্ধ।

তৈরি করুন ঠেকুয়া
ছট পুজো প্রসাদ হিসাবে সূর্য দেবতাকে অর্পণ করা হয় ঠেকুয়া। এই খাবারকে খাজুরিয়া বা ঠিকারি বলা হয়। এটি আটা, ঘি, নারকেল ও চিনির সিরাপ দিয়ে তৈরি করা হয় এবং ঝাঁকা তেলে ভাজা হয়
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications