বাড়ির পুজোর ঘরে ভুল করেও রাখবেন না এই জিনিস, আটকে যাবে উন্নতি–রুষ্ট হবেন ভগবান

বাড়ির পুজোর ঘরে ভুল করেও রাখবেন না এই জিনিস, আটকে যাবে উন্নতি–রুষ্ট হবেন ভগবান

বাড়ির মন্দির বা পুজোর ঘর খুবই বিশেষ একটি স্থান হয়। এই জায়গা আপনার ঘরের সমৃদ্ধি ও সুখের দরজাকে খোলে। যখন মানুষের মন ব্যাকুল হয় তখন সেই ব্যক্তি সব চিন্তা ছেড়ে দিয়ে মন্দিরে পুজো করে শান্তি পায়। আপনার থাকার জায়গায় ইতিবাচক শক্তি ছড়িয়ে পড়ার ক্ষেত্রেও এই পুজোর ঘর কাজ করে। কিন্তু অনেক সময়ই দেখা গিয়েছে যে বাড়ির মন্দিরে আমরা এমন কিছু জিনিস রাখি, যেটায় ভগবান রুষ্ট হতে পারেন। এরকম পরিস্থিতিতে এটা মনে রাখতে হবে যে বাড়ির মন্দিরে কোন জিনিসটি রাখব আর কোনটা নয়।

একের বেশি ভগবানের মূর্তি বাড়ির মন্দিরে রাখবেন না

একের বেশি ভগবানের মূর্তি বাড়ির মন্দিরে রাখবেন না

অধিকাংশ মানুষই বাড়ির মন্দির বা পুজোর ঘরে ভগবানের একের অধিক মূর্তি বা ছবি রাখেন, কিন্তু এটা ভুল। ভগবানের একের অধিক মূর্তি আপনার জীবনে সমস্যার কারণ হতে পারে। এইজন্য আপনি যে ভগবানের পুজো করেন, বাড়ির পুজোর ঘরে সেই ভগবানের একের অধিক মূর্তি রাখবেন না।

বাড়িতে ভগবানের রুদ্র রূপের ছবি রাখবেন না

বাড়িতে ভগবানের রুদ্র রূপের ছবি রাখবেন না

যদি আপনার পুজোর ঘরে ভগবানের রুদ্র রূপের কোনও ছবি থাকে তা দ্রুত হটিয়ে দিন। মানা হয় যে যদি কোনও ছবিতে ভগবান রাগান্বিত অবস্থায় থাকে তবে বাড়িতে ঝগড়া-অশান্তি শুরু হয়ে যায়। যদি আপনার ঘরে হনুমান জির রুদ্র রূপ ও ভোলেনাথের নটরাজ রূপের ছবি থাকে তবে তা ঘরের মন্দির থেকে জলদি সরিয়ে দিন।

বাড়িতে ভাঙা মূর্তি রাখবেন না

বাড়িতে ভাঙা মূর্তি রাখবেন না

যদি আপনার ঘরের মন্দিরে ভগবানের ভাঙা বা চিড় ধরা ভগবানের মূর্তি থাকে তবে তা অশুভ। ভাঙা মূর্তির পুজো করলে সেই পুজো ভগবান স্বীকার করেন না। ভগবানের ভাঙা মূর্তিতে পুজো করলে নেতিবাচক ফল পাওয়া যায়।

পুজোর ঘরে পূর্বপুরুষদের ছবি রাখবেন না

পুজোর ঘরে পূর্বপুরুষদের ছবি রাখবেন না

অনেকসময় দেখা গিয়েছে যে অনেকেই পুজোর ঘরে ভগবানের পাশাপাশি নিজের পূর্বপুরুষদের ছবিও রেখে দেন, যেটা কখনও করা উচিত নয়। ভগবানের মন্দিরে পূর্বপুরুষের ছবি রাখলে উভয়েরই অপমান হয় এবং ঘরের সমৃদ্ধি আটকে যায়।

শুকনে ফুল ঘরের মন্দিরে রাখবেন না

শুকনে ফুল ঘরের মন্দিরে রাখবেন না

বিশ্বাস করা হয় যে ভগবানকে ফুল নিবেদন করলে তিনি শীঘ্রই খুশি হন। তবে ভগবানকে ফুল দেওয়ার সময় খেয়াল রাখবেন ফুল যেন শুকিয়ে না যায় অথবা পুজোর ঘরে শুকনো ফুল কখনই যেন না থাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+