এই জিনিসগুলি বাড়িতে রাখবেন না, ক্রুদ্ধ হন মা লক্ষ্মী, ঘিরে ধরে আর্থিক সঙ্কটও
এমন অনেক কাজ আমরা নিত্যদিন ভুল করে থাকি, যার জন্য আমাদের বাড়িতে বাস্তুত্রুটির সৃষ্টি হয় এবং অর্থহানি হতে থাকে। তাছাড়াও ঘরে এমন অনেক জিনিস আছে সেগুলি রাখলে আপনার বাড়িতে রাখলে অর্থের অভাব হবে।
এই জিনিসগুলো আজই বাড়িতে থাকলে মা লক্ষ্মীও রেগে যান। জানেন কোন কোন জিনিস বাড়ি থেকে সরালে তবেই আপনার আর্থিকদিকে লাভ হবে, মা লক্ষ্মী খুশি হবেন। এতে আপনার জীবনে সাফল্য আসবে। বাড়ি থেকে কোন কোন জিনিস দূর করবেন।

- বন্ধ বা নষ্ট ঘড়ি
যদি কোনও ঘড়ি নষ্ট হয়ে যায় কিংবা বন্ধ হয়ে যায়, তাহলে সেই ঘড়ি আজই বাড়ি থেকে সরিয়ে ফেলুন। এতে আপনার বাড়িতে খুব খারাপ পরিস্থিতির সৃষ্টি হবে। আর্থিক দিকেও নানান সমস্যা আসবে। কোনও কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন না। অর্থহানি হতে পারে আপনার। তাই আগেই সাবধান হোন আপনি।
- মরচে ধরা লোহা
যদি আপনার বাড়িতে কোনও লোহার জিনিস থাকে, আর সেটা মরচে ধরতে শুরু করে, তাহলে সেই জিনিস বাড়ি থেকে সরিয়ে ফেলাই ভালো। না হলে মা লক্ষ্মী রেগে যাবেন । অর্থপ্রাপ্তি হতে পারে। তা বাসনপত্র হতে পারে, আলমারি হতে পারে কিংবা যে কোনও জিনিস হোক। এটি কিন্তু বাস্তুশাস্ত্র খুব অশুভ বলে মনে হয়। এমনকি আপনার চাকরির উপর খুব খারাপ প্রভাব পড়বে।
- ছাদ নোংরা রাখবেন না
এমন অনেকের বাড়ি ছাদ সবসময় নোংরা থাকে কিংবা আপনি কোনও অপ্রয়োজনীয় জিনিস বাড়ির ছাদে সবসময় রেখে দেন, তাহলে বাস্তুত্রুটির সৃষ্টি হয়। তা বাসনপত্র হোক, কিংবা প্লাস্টিকের বাসন যাই হোক না কেন? তাহলে আপনার বাড়িতে বাস্তুত্রুটির সৃষ্টি হবে, ঘরে নেতিবাচক শক্তি ভরে উঠবে, জীবনে নানান সমস্যা আসবে। তাই বাড়ির ছাদ কখনই নোংরা রাখবেন না।
- মৃত আত্মীয়দের পোশাক কিংবা জিনিসপত্র
বাড়িতে ভুলেও মৃত আত্মীয়দের পোশাক কিংবা কোনও জিনিসপত্র রাখবেন না। তা চটি, বাসনপত্র যাই হোক না কেন, এই ধরনের জিনিস বাড়িতে রাখলে অর্থক্ষতি হতে পারে। এতে আপনার মন চঞ্চল থাকবে। কোনও কাজেই সফলতা আসবে না।
- ভাঙা কল
আপনার বাড়িতে যদি কোনও ভাঙা কল থাকে, কল থেকে প্রায় সময়ই জল পড়ে, তা কিন্তু অবিলম্বে মেরামত করার চেষ্টা করুন। কারণ ফোঁটা ফোঁটা জল কিন্তু আপনার অর্থহানি হওয়ার ইঙ্গিত। এতে খরচও বাড়তে থাকবে। কোনও কাজেই আপনি সাফল্য আনতে পারবেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications