আপনার বাড়িতে থাকা এই জিনিসগুলিই কি আর্থিক ক্ষতির কারণ? কী বলছে বাস্তুশাস্ত্র
এমন অনেকেই রয়েছেন, যারা কঠিন পরিশ্রম করার পর অর্থ উপার্জন করতে পারেন না। আবার অনেকে তেমন অর্থ উপার্জন করতে পারেন না। যদি কঠিন পরিশ্রম করার পর সেই অর্থ ধরে রাখা না যায়। তাহলে কিন্তু খুব সমস্যায় পড়তে হয়। মানসিক চাপও বাড়তে থাকবে।
বলা হচ্ছে, এমন কিছু জিনিস রয়েছে, যেগুলি আপনার বাড়িতে রয়েছে। যে কারণেই আপনার আর্থিক ক্ষতি হচ্ছে। জীবনে নানান সমস্যার সৃষ্টি হচ্ছে। তাই বাড়ি থেকে অবিলম্বে সেই জিনিসগুলিকে সরিয়ে ফেলুন। কারণ এই জিনিসগুলি আপনার বাড়িতে কিন্তু অর্থক্ষতির কারণ। জানেন কোন কোন জিনিস আজই বাড়ি থেকে সরিয়ে ফেলুন।

বন্ধ ঘড়ি
বাড়িতে বন্ধ ঘড়ি রাখবেন না। এটি আপনার বাড়ির উপর নেতিবাচক প্রভাব ফেলে ও এর কারণে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি আপনি সেই ঘরে ফেলে দিতে না চান, তাহলে ঘড়ি সারিয়ে ঘরে রাখুন। তবেই কিন্তু আপনার ঘরে সুখ, সমৃদ্ধিও বাড়বে।
শুকনো গাছপালা
গাছপালা লাগানোর শখ থাকে, তবে শুকনো গাছপালা বাড়িতে রাখা এড়িয়ে চলুন। সতেজ গাছ বাড়িতে রাখুন। কারণ সতেজ গাছ পরিবেশের জন্য ভালো । এতে আপনার ওপর শুভ প্রভাব ফেলবে। শুকনো গাছপালা আপনার উপর নেতিবাচক প্রভাব আপনার ওপর প্রভাব। অর্থ সঙ্কট জীবনে লেগে থাকবে।
জল অপচয় বন্ধ করুন
জল অপচয় করা বন্ধ করুন। এটি খুব শুভ বলে মনে করা হয়। এটি আর্থিক ক্ষতির কারণ হতে পারে। যদি আপনার বাড়িতে কোনও পাম্পের জল কিংবা কোনও ট্যাংকের জল ফুটো হয়ে যায়, তাহলে কিন্তু দ্রুত সেটিকে পরিবর্তন করুন। এতে আপনার বাড়িতে সুখ, সমৃদ্ধি বিরাজ করবে, আর্থিক দিকেও লাভ হবে।
পরিবেশ পরিষ্কার রাখুন
আপনার বাড়িতে পরিবেশ পরিষ্কার রাখার চেষ্টা করুন। বাড়ির আশে পাশের ময়লা জমতে দেবেন না। কারণ ময়লা, আবর্জনা নেতিবাচক শক্তিকে টানে। যে কারণে আপনার বাড়ির শান্তি দূর হয়ে যাবে। জীবনে কোনও কাজেই সফলতা অর্জন করতে পারবেন না।
কাঁটাযুক্ত গাছ
কাঁটাযুক্ত গাছ বাড়িতে রাখা এড়িয়ে চলুন। তার জায়গায় আপনি শুভ গাছ বাড়িতে রাখুন। যেমন তুলসী গাছ রাখতে পারেন। এটি অত্যন্ত শুভ। এতে আপনার অর্থপ্রাপ্তি হবে। এতে আপনার বাড়িতে মা লক্ষ্মীও কিন্তু ইতিবাচক শক্তি নিয়ে প্রবেশ করবে।
বাথরুমের দরজা বন্ধ রাখুন
বাথরুমের দরজা সব সময় বন্ধ রাখুন। কারণ বাথরুমের দরজা থেকে নেতিবাচক শক্তি বের হয়। এতে আপনার জীবনের উপর খারাপ প্রভাব পড়বে। আপনার বাড়িতেও সুখ-সমৃদ্ধি বিরাজ করবে না।
রান্নাঘরে ওষুধ রাখবেন না
রান্নাঘরে কখনও ওষুধ রাখবেন না। এতে আপনার শরীর খুব একটা সুস্থ হবে না। এতে শরীর আপনার আরও খারাপ হবে।
আলমারির কাছে ঝাঁটা রাখবেন না
আলমারির কাছে ঝাঁটা রাখবেন না। কিংবা আলমারির নীচে ঝাঁটা জাতীয় কোনও জিনিস রাখবেন না। এতে আপনার অর্থক্ষতি হবে, মা লক্ষ্মী এতে কিন্তু খুব রেগে যান। আর্থিক দিকে উন্নতি করতে আপনিও এগুলি মানতে পারেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications