ভুলেও এই রাশিগুলোর জাতকের সঙ্গে শত্রুতায় যাবেন না, মাসুল গুণতে হবে

ভুলেও এই রাশিগুলোর জাতকের সঙ্গে শত্রুতায় যাবেন না, মাসুল গুণতে হবে

জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশিচক্রের ১২টি রাশির আলাদা আলাদা চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে। এক একটি রাশির অধিকর্তা গ্রহ আলাদা। এই গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত হয় রাশিগুলি। ফলে রাশি ভেদে চরিত্র আলাদা হয়ে যায় জাতক জাতিকাদের। কিছু রাশির ইমোশন বেশি থাকে তো কোন রাশি চট করে রেগে যায়। এক একটি রাশির এক এক ধরনের অভিব্য়ক্তি থাকে। আমাদের আশপাশে এমন কিছু মানুষ আছেন, যারা শত্রুকে মোটেও ছেড়ে কথা বলেন না। তারা শেষ দেখে তবেই স্বস্তির নি:শ্বাস ফেলেন। শত্রুকে একদম গোড়া থেকে উপড়ে ফেলা না পর্যন্ত শান্তি হয় না এই ধরনের মানুষদের। এই ধরনের মানুষের সঙ্গে শত্রুতা করার আগে দুবার ভাবা উচিৎ। আজ এই প্রতিবেদনে সেই রাশিগুলোকে নিয়ে আলোচনা করা হল যাদের সঙ্গে শত্রুতা সারা জীবন মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়ায়।


বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির উপর মঙ্গল গ্রহের প্রভাব রয়েছে। তাই অকারণে এদের সঙ্গে বিবাদে না জড়ানোই ভালো। একবার কারোর সঙ্গে ঝগড়া শুরু করলে সেই ঝগড়ার শেষ দেখে ছাড়েন বৃশ্চিক রাশির জাতকরা। শত্রুকে নানা ভাবে নীচু করার জন্য অনবরত পরিকল্পনা করে যান। বিছার মতো এরা বিষ ঢালতে জানেন। প্রতিশোধ না নেওয়া পর্যন্ত শান্তি পান না জাতকরা।

বৃষ রাশি

বৃষ রাশি

রাশিচক্রের দ্বিতীয় রাশি হল বৃষ রাশি। শুক্রগ্রহের জাতক হলেন বৃষ রাশি। এই রাশির মানুষ ভীষণ একগুয়ে, জেদী এবং পরাক্রমশালী প্রকৃতির হন। আইনের লঙ্ঘন একেবারেই পছন্দ এই রাশির জাতক জাতিকাদের। অতিরিক্ত ক্রোধের কারণে তারা সবকিছু নষ্ট করে দেওয়ার মতো ক্ষমতা রাখেন। এই জাতকরা রেগে গেলে তাদেরকে খোঁচা মারা সর্বনাশের কারণ হয়ে উঠতে পারে।

কর্কট রাশি

কর্কট রাশি

রাশিচক্রের চতুর্থ রাশি হল কর্কট রাশি। চন্দ্রের জাতক তারা। এই রাশির ব্যক্তিরা আত্মকেন্দ্রিক ও খেয়ালি স্বভাবের হয়ে থাকেন। নিজের মেজাজেই চলতে পছন্দ করেন এরা। এই রাশির জাতকরা শত্রুদের সহজে ছেড়ে কথা বলেন না। এরা যদি মনে করেন কারোর ওপর প্রতিশোধ নেবেন, তখন সেটা নিয়েই ছাড়েন এবং সেই প্রতিশোধের বহর বেশ ভালো রকম হয়।

ধনু রাশি

ধনু রাশি

রাশিচক্রের নবম রাশি হল ধনু রাশি। বৃহস্পতিগ্রহের জাতক হলেন এই ধনু রাশি। এরা কখনই অন্যায় সহ্য করতে পারে না। সর্বদা সত্য কথা বলার জন্য, এদের শত্রুর সংখ্যাও অনেক বেশি।

সংবেদনশীল প্রকৃতির হওয়ায় এদের মানুষ খুব তাড়াতাড়ি আঘাত করে। তারা সহজে দু:খ ভুলতে পারেন না। মনের মধ্যে ক্ষোভ চেপে থাকেন। জীবনে কেউ অশান্তি তৈরি করার চেষ্টা করলে তখন প্রচণ্ড রেগে যান। শত্রুর ক্ষতি করা ধনু রাশির ধ্যান জ্ঞান হয়ে ওঠে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+