শ্রাবণ মাসে ভুলেও এই খাবারগুলি মুখে তুলবেন না, এতে রুষ্ট হন ভোলেবাবা
জ্যোতিষশাস্ত্রে ও হিন্দুধর্মে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এই মাস শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় মাস। চলতি বছর ২২ জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস। যা চলবে ১৯ অগাস্ট পর্যন্ত। কথিত আছে, এই মাসে মহাদেবের পুজো করলে জীবনে অনেকদূর পর্যন্ত এগোতে পারবেন। ভাগ্যের দ্বার খুলবে আপনার। এমনকি শিবের বিশেষ কৃপা পাবেন আপনি।
তবে, শ্রাবণ মাসে এমন কিছু খাবার রয়েছে, সেগুলি কিন্তু একদমই খাওয়া যায় না। যেমন দুধ, দুধ ইত্যাদি। এগুলি খেলে শিব ঠাকুর খুব রেগে যান। সেই সঙ্গে এমন অনেক কাজ আছে যা কিন্তু এড়িয়ে চলা উচিত। দেখুন কোন কোন খাবার একদমই খাবেন না।

- পেঁয়াজ, রসুন, মদ
যদি আপনি ভগবান শিবকে সন্তুষ্ট করতে চান, তার আশীর্বাদ পেতে চান তাহলে শ্রাবণ মাসে ভুলেও পেঁয়াজ, রসুন, মদ, মাংস ইত্যাদি একদম খাবেন না। বিশ্বাস করা হয়, এগুলি খাওয়ার ফলে আপনার শরীর খারাপ হতে পারে । আপনার অর্থহানি হতে পারে। তাই এই সময়ে আপনি দেবতার পূজোয় মন দিন।
- বেগুন
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, শ্রাবণ মাসে বেগুন একদমই খাবেন না । বর্ষাকালে বেগুনে পোকা হয়। আর খেলে আপনার শরীর খারাপ হবে। শ্রাবণ মাসে যে ব্যক্তি বেগুন খান তার বড় রোগের ঝুঁকি থাকে। তাই এই সময় বেগুন খাওয়ার আগে সতর্ক থাকুন আপনি।
- শাক সবজি
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, শ্রাবণ মাসে শাকসবজি না খাওয়াই ভালো। কারণ এসময়ে এতে ব্যাকটেরিয়া, ভাইরাস জন্মায়। তবে এই মাসে আপনি যদি শিব ঠাকুরকে কোনও সবজি অর্পণ করেন, তাহলে সবজি কিন্তু কখনোই খাবেন না। যদি আপনি কোনও সবজি ভোলেবাবাকে অর্পণ করেন তাহলে আপনি এই সবজি শ্রাবণ মাসে খাবেন না। এতে দেবতা রেগে যান।
- কাঁচা দুধ
অনেকেরই কাঁচা দুধ খাওয়ার অভ্যাস রয়েছে। তবে শ্রাবণ মাসে কাঁচা দুধ একদমই খাবেন না। এতে ভগবান শিব কিন্তু রুষ্ট হন। এতে আপনার জীবনে বড় রোগের ঝুঁকি বাড়তে পারে। তাই আগেই সাবধান হোন আপনি।
- দই
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, শ্রাবণ মাসে দই খাওয়া এড়িয়ে চলুন। দই খেলে আপনার শরীর খারাপ হতে পারে। তবে যদি পারেন এই সময় শিব ঠাকুরকে সন্তুষ্ট করতে দারিদ্র ব্যক্তিদের সেবা করতে পারেন। আপনি প্রতি সোমবার উপোস করে শিব ঠাকুরের পুজো করুন। তবেই আপনার আর্থিক দিকে লাভ হবে। জীবনে অনেক উন্নতি করতে পারবেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications