ভুলেও করবেন না এইসব কাজ, নাহলে জীবনে দেখা দেবে আর্থিক সমস্যা
পৃথিবীতে সকল জাতক জাতিকারাই চান যে তাঁরা সারা জীবন খুব সুখে শান্তিতে কাটাবেন। আর সকলেই জীবনকে সুন্দর করার জন্য কঠোর পরিশ্রম করে থাকেন। অনেকেই রয়েছেন যারা খুব সহজেই সামান্য পরিশ্রমে উন্নতি করে ফেলেন। কিন্তু আবার অনেক সময় দেখা যায় যে জীবনে মনের মত কাজে উন্নতির জন্য অনেকেই কঠোর পরিশ্রম করে থাকেন। কিন্তু তারপরও অনেক সময় সেই পরিশ্রমের পর্যাপ্ত ফল পেতে সক্ষম হন না। জ্যোতিষ শাস্ত্র মতে এর অন্যতম কারণ অনেক মানুষ রয়েছেন তাঁরা নিজেদের অজান্তেই নানা রকমের ভুল করে থাকেন। আর সেই কারণেই অজান্তেই তাঁদের ঘরে দুর্ভাগ্য প্রবেশ করে।

সূর্যাস্তের পর ঝাড়ু দেওয়া
বাস্তুশাস্ত্র অনুযায়ী, এটা মনে করা হয়ে থাকে যে সূর্য অস্ত যাওয়ার পরে কখনও ঝাড়ু দেওয়া উচিত নয়। কারণ ঝাড়ূকে মা লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়ে থাকে। আর এই ধরনের কাজ করলে ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করে। পরিবারে কলহ শুরু হয়। যার কারণে জীবনে শুরু হয় আর্থিক সংকট।

ঘর এলোমেলো রাখা
অনেকেই রয়েছেন যারা সবসময় ঘর অগোছালো করে রেখে দেন। এমনকি কেউ সেই ঘর গোছাতে চাইলেও তা করতে দেন না। কিন্তু জ্যোতিষ মতে ঘর অগোছালো এলোমেলো করে রাখার অর্থ হল দুর্ভাগ্যকে যেচে আমন্ত্রণ জানানো। যদি ঘরের বিছানার চাদর ঠিকভাবে না থাকে বা নোংরা হয় তাতে আর্থিক সংকট বাড়ে। এছাড়া ঘরে ময়লা আবর্জনা ছড়িয়ে থাকলে সেই ঘরে ঘুমানো ব্যক্তির ভাগ্য ধীরে ধীরে খারাপ হতে থাকে। তাই ঘরের পরিচ্ছন্নতার দিকে নজর দিতে হবে।

রাস্তাঘাট নোংরা করা
যেকোনও রাস্তায় বা খোলা জায়গায় থুথু ফেলা অভদ্রতার লক্ষণ বলে মনে করা হয়। বিশেষ করে মন্দিরের পাশে বা বাইরে কখনওই নোংরা করা উচিত নয়। আর মানুষের সেই সকল কর্মের কারণেই মা লক্ষ্মী সেই ব্যক্তির গৃহ ত্যাগ করেন। আর সেই কারণে জীবনে যাতে দুর্ভাগ্য বয়ে না আসে তারজন্য সবসময় এটা দেখতে হবে যে বাইরে রাস্তা বা মন্দিরে যেন কোনও রকম ভাবেই নোংরা না ফেলা হয়।

নোংরা বাসন ও উচ্ছিষ্ট খাবার
শাস্ত্র মতে যে কোনও খাদ্যশস্যকে মা অন্নপূর্ণার নৈবেদ্য হিসাবে বিবেচনা করা হয়। তাই প্লেটে কখনও না ধোয়া অপরিষ্কার ফল, সব্জি, বা খাবার সাজিয়ে রাখা উচিত নয়। এছাড়াও খাওয়ার পর এঁটো বাসন সবসময় ধুয়ে রাখা উচিত। এছাড়াও শাস্ত্র অনুসারে খাবারের প্লেটে খাবার কখনই ফেলে রাখা উচিত নয়। নোংরা বাসন রাখা কিংবা খাবার নষ্ট করা এই দুটি কাজই ঘরে সরাসরি দুর্ভাগ্য ডেকে আনে। এই কাজ করলে ঘরে অশান্তি সৃষ্টি হয়। তাই জীবনের সমস্যা এড়াতে এইসব কাজ কখনও করা ঠিক নয়।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications