শনিশ্চরি অমাবস্যা ও সূর্যগ্রহণের সময় ভুলেও এই কাজগুলি করবেন না, কিন্তু কেন?
জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহণ ও শনি অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে। চৈত্র মাসের অমাবস্যা তিথিতে খুব বিরল কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে। তার কারণ চৈত্র অমাবস্যা পড়েছে ২৯ মার্চ। এদিনে কিন্তু প্রথম সূর্যগ্রহণ ঘটবে। আবার আড়াই বছর পর কর্মদাতা গ্রহ শনি কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে।
এদিন সূর্যগ্রহণ ও শনির স্থান বদলের বিশেষ গুরুত্ব রয়েছে। তাছাড়াও এদিন শনি অমাবস্যা পড়েছে। এদিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন করলে পূর্বপুরুষেরা খুশি হন। জীবনে সফলতা লেগেই থাকে। কোনও কাজেই ব্যক্তি পিছিয়ে পড়েন না ব্যক্তি।

কোন কোন কাজ করবেন না
শনি অমাবস্যায় ও সূর্যগ্রহণের সময় ভুল করে ওই কাজগুলি করবেন না। এগুলি কিন্তু খুব অশুভ। এতে আপনার জীবনে নানান সমস্যা আসবে। নানান সমস্যায় ভুগতে হবে আপনাকে। জানুন কোন কোন কাজ করে এড়িয়ে চলবেন আপনি।
চুল, নখ কাটবেন না
চৈত্র অমাবস্যা পড়েছে শনিবারে, যে কারণে এই অমাবস্যাকে শনিশ্চরি অমাবস্যা বলেও পালন করা হবে। শনি অমাবস্যা ও সূর্যগ্রহণের সময়ে চুল, দাড়ি, নখ একদমই কাটবেন না। এই অমাবস্যা এটি করা খুব খারাপ। এই ধরনের কাজ করলে আপনাকে সারা বছর কোনও কাজেই সফলতা অর্জন করতে পারবেন না। অর্থহানি হবে আপনার।
আমিষ খাবার খাবেন না
চৈত্র অমাসব্যায় সূর্যগ্রহণ ও শনি গোচরের কারণে আমিষ খাওয়া দাওয়া করা এড়িয়ে চলুন। এদিন নিরামিষ খাবার খাবেন। মিথ্যে কথা একদমই বলবেন না। তাহলে শনিদেব রেগে যাবে , এতে আপনার ওপর শনিদেবের অশুভ প্রভাব পড়বে। কোনও কাজেই সফলতা অর্জন করতে পারবেন না আপনি।
মহিলাদের অপমান করবেন না
চৈত্র অমাবস্যা ও সূর্যগ্রহণের সময় শনির রাশি পরিবর্তনের সময় পিতা-মাতা, প্রবীণ ব্যক্তি ও মহিলাদের অপমান করে এড়িয়ে চলুন। এতে শনিদেবের অশুভদৃষ্টিতে আপনার জীবন ছারখার হতে পারে।
নেশার জিনিস খাবেন না
এদিন কোনও রকম আমিষ জাতীয় খাবার খাবেন না। সেই সঙ্গে কোনও রকম নেশার জিনিস খাবেন না। মদ খাওয়া এড়িয়ে চলুন। সকলের সঙ্গে ভালো ব্যবহার করুন।
দারিদ্র ব্যক্তিদের দান করুন
এদিন ভগবান শনিদেবের পুজো করার বিশেষ গুরুত্ব রয়েছে। সেই সঙ্গে শনিদেবকে খুশি করতে শনিদেবের বিশেষ আশীর্বাদ পেতে এই দিন দারিদ্র্য ব্যক্তিদের খাদ্য, বস্ত্র দান করুন।
শনি চাল্লিশা পড়ুন
এই বিশেষ দিনে যেহেতু সূর্যগ্রহণ পড়েছে, তাই শনি মন্দিরে গিয়ে শনিদেবের পুজো দিন। সেই সঙ্গে হনুমান চালিশা ও শনি চল্লিশা পড়ুন। সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। এগুলোই কিন্তু আপনাদের জন্য করা শুভ হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications