অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও করবেননা এইসব কাজ, নাহলে জীবনে আসবে চরম আর্থিক দুর্দশা

অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও করবেননা এইসব কাজ, নাহলে জীবনে আসবে চরম আর্থিক দুর্দশা

বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়ার উৎসব। জ্যোতিষ মতে অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনটিকে যে কোনও মাঙ্গলিক কাজ এবং কেনাকাটার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এ বছর অর্থাৎ ২০২২ সালে অক্ষয় তৃতীয়া পালিত হতে চলেছে আগামী ৩ মে মঙ্গলবার। জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন, অক্ষয় তৃতীয়ার দিন কিছু বিশেষ কাজ করা যেমন খুব শুভ বলে বিবেচিত হয় আবার এমন অনেক কাজ রয়েছে যেগুলি এই শুভ দিনে করাকে একদমই ভালো বলে মনে করা হয় না। জেনে নেওয়া যাক অক্ষয় তৃতীয়ার দিন কোন কন কাজ করা শুভ বলে বিবেচিত নয়।

তুলসী পাতা তোলা

তুলসী পাতা তোলা

অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান শ্রী গণেশের পাশাপাশি মা বৈভব লক্ষ্মীর পুজো করা হয়। আর দেবী লক্ষ্মীর পুজো হলে সেখানে তাঁর সঙ্গে ভগবান বিষ্ণুর পূজা করারও বিধান রয়েছে। আর লক্ষ্মী নারায়ণের পূজায় তুলসী পাতা অবশ্যই ব্যবহার করা হয়। কিন্তু সেক্ষেত্রে বাড়ির গাছ থেকে তুলসী পাতা তোলার আগে শারীরিক পরিচ্ছন্নতার দিকে বিশেষ যত্ন নিতে হবে। স্নান না করে তুলসী পাতা ভুলেও কখনও তোলা উচিত নয়। তা না হলে লক্ষ্মী রুষ্ট হন এবং জীবনে আর্থিক দুর্দশা আসতে পারে।

খালি হাতে বাড়ি ফেরা

খালি হাতে বাড়ি ফেরা

অক্ষয় তৃতীয়ার দিনে খালি হাতে বাড়ি ফেরা খুবই অশুভ বলে মনে করা হয়। সম্ভব হলে শুধু রৌপ্য বা সোনার অলঙ্কার নিয়েই বাড়িতে ফেরা উচিত। আর তা না পারলে যব বা মিষ্টি নিয়ে এলেও সমান ফল লাভ হয়। এই দিনে সোনা বা রূপা কেনা খুব শুভ বলে মনে করা হয়। যদি দামি গয়না কেনা সম্ভব না হয়, তবে ধাতুর তৈরি ছোট জিনিসও বাড়িতে আনা যায়।

লক্ষ্মী নারায়ণের পুজো

লক্ষ্মী নারায়ণের পুজো

অক্ষয় তৃতীয়ার দিনে পুজো এবং উপাসনা করা খুব শুভ বলে মনে করা হয়। বিশেষত এই দিনে ভগবান শ্রী গণেশের পাশাপাশি সম্পদের দেবী লক্ষ্মীর পুজো করা হয়। কিন্তু সেক্ষেত্রে বহু সময় অজান্তে শুধুমাত্র মা লক্ষ্মীর পূজা করেন অনেকে, কিন্তু দেবী লক্ষ্মীকে সবসময় ভগবান বিষ্ণুর সঙ্গে পূজা করা উচিত। উভয়কে আলাদা করে পূজা করলে অশুভ ফল হতে পারে। কথিত আছে যে লক্ষ্মীর সাথে বিষ্ণুর পূজা করলে অক্ষয় পুণ্য লাভ হয়।

বাড়িতে অন্ধকার না রাখা

বাড়িতে অন্ধকার না রাখা

অক্ষয় তৃতীয়ার দিনে স্নান না করে সম্পদের স্থান পরিষ্কার করবেন না। এই দিনে স্নান না করে ঘরের সিন্দুক স্পর্শ করা উচিত নয়। বাড়িতে পবিত্রতা ও বিশুদ্ধতার পূর্ণ নজর দেওয়া দরকার। ঘরের পবিত্রতারও পূর্ণ যত্ন নিন। সন্ধ্যায় বাড়ির মুখ্য প্রবেশ দরজার সামনে ঘিয়ের প্রদীপ জ্বালানো খুব শুভ বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার দিনে ঘরের কোনো কোণে অন্ধকার রাখা ঠিক নয়। বাড়ির যে অংশে অন্ধকার থাকে সেখানে আলো জ্বালিয়ে রাখা উচিত। এছাড়াও তুলসীতলা ও ঠাকুর ঘরে এই দিনে প্রদীপ জ্বালানো খুব শুভ।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+